বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৬ আগস্ট ২০২৫ ১১ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বহু আলোচিত ট্রাম্প-পুতিন বৈঠকের পর আদৌ কি স্বস্তি ফিরল ভারতের? আলাস্কার আলোচনা শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তিনি রাশিয়া এবং তার বাণিজ্য অংশীদারদের উপর দ্বিতীয় নিষেধাজ্ঞার কথা এখনই বিবেচনা করছেন না। তবে, মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে, "দুই থেকে তিন সপ্তাহের মধ্যে" তাঁকে বিষয়টি পুনর্বিবেচনা করতে হতে পারে।
ট্রাম্প, ইউক্রেনের উপর রুশ আগ্রাসন নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা সেরেছেন। তার পর রাশিয়ার প্রতি তাঁর অবস্থান বেশ কিছুটা নরম। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন যে, আলাস্কা বৈঠক "ভাল হয়েছে"। এমনকি এই বৈঠককে তিনি "১০/১০" নম্বর দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মাত্র কয়েকদিন আগেই রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন। মস্কোর সঙ্গে তেল বাণিজ্যে যুক্ত দেশগুলির উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। সেই প্রেসিডেন্টই এ দিন বলেছেন, "আমাকে দুই বা তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময়ের মধ্যে নিষেধাজ্ঞা সম্পর্কে ভাবতে হতে পারে, তবে আমাদের তাৎক্ষণিকভাবে এসব নিয়ে ভাবছি না।"
No tariffs on Russian partners for now, Tariffs on Russian oil buyers not needed for now, says the US President Trump after meet with Putin.
— Himanshu Yadav Bjp (@bjphimanshuyadv) August 16, 2025
I don’t have to think about that right now. I may have to think about it in 2-3 weeks.#TrumpPutinSummit #Trump#MumbaiRains #Putin pic.twitter.com/9GDQ3ywgmX
ভবিষ্যত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত না জানিয়ে ট্রাম্প আরও বলেন যে, "আমি যদি এখনই দ্বিতীয় নিষেধাজ্ঞাগুলি চাপাই, তবে তা অনেক দেশের জন্যই ধ্বংসাত্মক হবে।"
ভারতীয় পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর, ট্রাম্প রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রাখার জন্য ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। ফলে ভারতীয় আমদানির উপর সামগ্রিক শুল্ক দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৫০ শতাংশ। 'বন্ধু' রাষ্ট্রের এমন পদক্ষেপে অস্বস্তি বাড়ে নয়াদিল্লি।
ট্রাম্প এর আগে রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলিকে সতর্ক করে দিয়েছিলেন যে, দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞাও আসতে চলেছে। উল্লেখ্য, রাশিয়ার তেলে কেনায় শীর্ষে রয়েছে চীন ও ভারত।
আলাস্কা শীর্ষ সম্মেলনের মাত্র কয়েকদিন আগে, ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন যে- ভারতের উপর আরোপিত শাস্তিমূলক শুল্ক পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। কারণ মস্কো তার "দ্বিতীয় বৃহত্তম গ্রাহক" হারাচ্ছে।
তবে, ভারত স্পষ্ট করে জানিয়েছে যে- ট্রাম্পের হুমকির পরেও রাশিয়ার তেল আমদানিতে কোনও ছেদ পড়েনি।
মার্কিন প্রেসিডেন্ট রাশিয়াকেও সতর্ক করেছিলেন। হুঁশিয়ারির সুরে জানিয়েছিলেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চার বছর হয়ে গেল। এখনও তা থামার কোনও ইঙ্গিত নেই। মস্কো আগ্রাসন বন্ধে রাজি না হলে রাশিয়ার পরিণতি হবে ভয়ঙ্কর। বলেছিলেন, "রাশিয়াকে খুব গুরুতর পরিণ ভোগ করতে হবে।"
জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান
বাকবিতণ্ডা সত্ত্বেও, ট্রাম্প এবং পুতিন প্রায় তিন ঘন্টার বৈঠকের পর ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য কোনও চুক্তিতে পৌঁছাননি।
ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে, ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন যে- ইউরোপীয় গোষ্ঠীগুলির সঙ্গে চুক্তিটি সম্পন্ন করার দায়িত্ব এখন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লোদিমির জেলেনস্কির উপর। জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান ছিল,"একটি চুক্তি করুন।" তবে মার্কিন প্রেসিডেন্ট পরামর্শ দেন যে সম্ভাব্য যুদ্ধবন্দি স্থানান্তর হতে পারে। বলেছিলেন, "আমার কাছে হাজার হাজার মানুষের একটি বই আছে যা তাঁরা আজ আমাকে উপহার দিয়েছে, হাজার হাজার বন্দি, যারা মুক্তি পাবে।"
আরও পড়ুন- ঐতিহ্যের মিশেলে সৌন্দর্য বাড়তে চলেছে দিল্লির, আসছে ছট্ ঘাট, রিভার ক্রুজ ও হেরিটেজ সার্কিট
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?