বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১৬ আগস্ট ২০২৫ ০৯ : ৪৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: এক ব্যক্তিকে রাতভর গাছে বেঁধে রেখে পিটিয়ে নির্মম অত্যাচার চালাল তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে ওড়িশার গজপতি জেলায়। ওই ব্যক্তিকে গাছে বেঁধে রাতভর নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, ওই ব্যক্তির শ্বশুরবাড়ির লোকজনই এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম জলন্ত বলিয়ারসিং। তাঁর স্ত্রী সুভদ্রা মালবিসোয়েকে মারধরের অভিযোগ উঠেছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রাম পঞ্চায়েত বৈঠক ডেকে ঠিক করে, স্ত্রীকে কয়েক মাসের জন্য বাপের বাড়িতে পাঠানো হবে।
সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রায় এক বছর আগে। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে আলাদা থাকার পরিস্থিতি তৈরি হয় এবং বিষয়টি নিয়ে পারিবারিক আদালতে শুনানি এখনও হয়নি বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে জলন্ত বলিয়ারসিং বাজার করতে গিয়েছিলেন শ্বশুরবাড়ির গ্রামে। সেখানেই হঠাৎ তিনি তাঁর শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে মুখোমুখি হন। তারপরেই দুই পক্ষের মধ্যে বচসা বাধে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এরপরই জলন্তকে ধরে একটি খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। রাতভর তাঁকে সেখানেই বেঁধে রাখা হয়। শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে মুক্ত করে। বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, কিছুদিন আগে ওড়িশার অঙ্গুল জেলার একটি বনাঞ্চলে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে দু’জন নাবালক। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলেও, বিজেপি শাসিত ভারতে নারীদের বিরুদ্ধে হিংসা ও অপরাধের ক্রমবর্ধমান গ্রাফ নিয়ে প্রশ্ন উঠেছে। মহিলার অভিযোগ অনুযায়ী, রবিবার (৪ আগস্ট) তিনি তাঁর ভাইপোকে সঙ্গে নিয়ে অঙ্গুলের ছেন্দিপাড়া এলাকার একটি হাসপাতালে গিয়েছিলেন। বিকাল ৩টার দিকে বাইকে করে ফেরার পথে পেট্রোল পাম্পে গাড়িতে জ্বালানি দিতে এবং খাবার খেতে থামেন তারা। এরপর মহিলা প্রাকৃতিক প্রয়োজনে বনাঞ্চলে গেলে, সেখানে একটি ট্রাক্টরে করে তিন জন যুবক সেখানে পৌঁছায়।
তারা মহিলাকে জোর করে মূল রাস্তা থেকে দূরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। পরে মহিলা বাড়ি ফিরে পরিবারকে ঘটনা জানান। ৫ আগস্ট তিনি পুলিশে অভিযোগ দাখিল করলে, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে দু’জন নাবালক। অপরাধের সময় ব্যবহৃত ট্রাক্টর, দু’টি মোবাইল ফোন এবং অভিযুক্ত ও ভুক্তভোগীর পরিহিত জামাকাপড় জব্দ করা হয়েছে। তারও কিছুদিন আগে ১৫ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার হকি কোচের বিরুদ্ধে। নির্যাতিতা ঘটনার প্রায় কুড়ি দিন পর এসে থানায় অভিযোগ দায়ের করেন৷ পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে তরুণীর দুই প্রাক্তন কোচও ভয়াবহ এই ধর্ষণকান্ডে সহযোগী হিসেবে কাজ করেছিলেন। তরুণী প্রথমে আতঙ্কিত হয়ে কাওকে জানাতে পারেননি৷ ঘটনার প্রায় ২০ দিন পর তিনি অভিযোগ দায়ের করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?