বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | জন্মাষ্টমীতে শুধু তালের বড়া নয়, এই সব ভোগেও সন্তুষ্ট হবেন গোপাল, পূর্ণ হবে মনস্কামনা

নিজস্ব সংবাদদাতা | ১৬ আগস্ট ২০২৫ ১০ : ০০Soma Majumder

হিন্দুদের বারো মাসে তেরো পার্বনের মধ্যে জন্মাষ্টমী  অন্যতম। শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। গোপালের জন্মদিনে ঘরে ঘরে আজ মিষ্টি তৈরির ধুম। আসলে যে দেবতা যে ভোগে সন্তুষ্ট হন তাঁকে সেই ভোগ নিবেদন করার চল রয়েছে। যেমন গণেশ পুজোয় মোদক দেওয়া হয়, আবার লক্ষ্মী পুজোয় নাড়ু। তেমনই জন্মাষ্টমীতেও শ্রীকৃষ্ণের প্রিয় খাবার তালের বড়া নিবেদন করা হয়। শোনা যায়, বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া। তবে শুধু তালের বড়াই নয়, গোপালকে সন্তুষ্ট করতে আরও অনেক ভোগ দিতে পারেন। জেনে নিন সেই বিষয়ে- 


* ক্ষীর- শ্রীকৃ্ষ্ণের পছন্দের খাবারের মধ্যে রয়েছে ক্ষীর। তাই জন্মদিনে গোপালের সামনে কাজু, পেস্তা ছড়ানো ক্ষীরের পায়েস বানিয়ে দিতেই পারেন। ক্ষীর সাধারণত দুধ জ্বাল দিয়ে ঘন করে, তাতে চাল এবং চিনি যোগ করে তৈরি করা হয়। কখনো কখনো এতে এলাচ বা অন্যান্য মশলা যোগ করা হয় স্বাদ বাড়ানোর জন্য।

আরও পড়ুনঃ ১৯০ বছর পর জন্মাষ্টমীতে বিরল রাজযোগ, অপ্রত্যাশিত অর্থলাভে সৌভাগ্যের দরজা খুলবে পাঁচ রাশির, লটারি প্রাপ্তি থেকে কেরিয়ারে রকেটগতি


* মালপোয়া - ভাজা মিষ্টির দুনিয়ায় মালপোয়ার কদরই আলাদা। তাতে বাড়তি মাহাত্ম্য যোগ করে বিভিন্ন ধর্মের উৎসবেও মালপোয়া খাওয়ার চল।খাদ্যরসিক গোপালের প্রিয় খাবারের তালিকায় রয়েছে মালপোয়াও। পুরাণ অনুসারে, মালপোয়া খেতে খুবই ভালোবাসতেন গোপাল। সেই কারণে জন্মাষ্টমীতে কৃষ্ণকে মালপোয়া নিবেদন করলে প্রসন্ন হন তিনি। বংশীধরের কৃপা পেতে জন্মাষ্টমীতে তাঁকে মালপোয়া নিবেদন করতে ভুলবেন না। 


* নাড়ু- কৃষ্ণকে আদর করে নাড়ুগোপাল বলার চল রয়েছে। নাড়ু হল শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটি খাবার, বিশেষ করে লাড্ডু গোপালের জন্য এটি একটি বিশেষ ভোগ। তাই জন্মদিনে গোপালকে নাড়ু ভোগ হিসাবে নিবেদন করতে পারেন।


* রাবড়ি- জন্মাষ্টমীর দিনে গোপালকে রাবড়ি নিবেদন করা একটি জনপ্রিয় প্রথা। দুধ, দই, মাখনের মতো শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হল রাবড়ি।তাই জন্মদিনে এই খাবার বাদ দেবেন না কিন্তু। দুধ জ্বাল দিয়ে ঘন করে তৈরি একটি মিষ্টি খাবার হল রাবড়ি। সঙ্গে দিতে পারেন কৃষ্ণের আর একটি প্রিয় খাদ্য মালাই।


* পনজিরি- শ্রীকৃষ্ণের অতি প্রিয় খাবার হল পনজিরি। এই ঐতিহ্যবাহী ভারতীয় মিষ্টি ময়দা, ঘি, চিনি ও বাদাম দিয়ে প্রস্তুত করা হয়। জন্মাষ্টমীতে পনজিরি নিবেদন করার প্রথা রয়েছে। এই ভোগ পেলে শ্রীকৃষ্ণ সহজেই প্রসন্ন হন বলে মনে করা হয়।

আরও পড়ুনঃ বাঁসী রুটির অবিশ্বাস্য উপকারিতা! আয়ুর্বেদে প্রাচীন স্বাস্থ্যরহস্য, আধুনিক জীবনে নতুন গুরুত্ব


* মোহনভোগ-  শ্রীকৃষ্ণের আর একটি প্রিয় খাবার হল মোহনভোগ। এটি হল ভাজা সুজির হালুয়া। এর সঙ্গে লুচি ভোগে রাখা রেওয়াজ। কথিত রয়েছে, মোহনভোগ নিবেদন না করলে শ্রীকৃষ্ণের পুজো সম্পূর্ণ হয় না। তাই জন্মাষ্টমীতে গোপালের পুজোর ভোগে মোহনভোগ অবশ্যই রাখুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া