বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১৬ আগস্ট ২০২৫ ০৮ : ২৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: একাধিক সাইবার অপরাধ ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে পরপর অভিযানে তৎপর হয়েছে ঝাড়খণ্ড পুলিশ। তার ফলও মিলেছে হাতেনাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে মোট ১,২০০ সাইবার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এই একই সময়ের মধ্যে ৪৮৪ জন মাদক ব্যবসায়ীকেও পুলিশের জালে ফেলা হয়েছে। শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের ডিজিপি অনুরাগ গুপ্তা এই তথ্য সামনে আনেন। তিনি বলেন, অবৈধ ভাবে প্রচুর জায়গায় আফিম চাষ হত। ইতিমধ্যেই ২৭ হাজার একর জমিতে চাষাবাদ করা গাঁজা-আফিম ধ্বংস করা হয়েছে। এছাড়াও ৩৪ কোটি টাকারও বেশি মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ডিজিপি আরও জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৭০০-এরও বেশি সাইবার অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি, অপরাধীদের ডেরায় অভিযান চালিয়ে ৫০ লক্ষ টাকারও বেশি নগদ ও অবৈধ জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া ‘প্রতিবিম্ব’ অ্যাপের মাধ্যমে ৪৭৪ জন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। সাইবার হেল্পলাইন নম্বর ১৯৩০-এ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রায় ১৬ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে আদালতের নির্দেশে প্রায় ৮০ লক্ষ টাকা সরাসরি ভুক্তভোগীদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে। নারী সুরক্ষার ক্ষেত্রে পুলিশের উদ্যোগের কথা উল্লেখ করে গুপ্তা বলেন, ‘মহিলা শক্তি কমান্ডো’ বাহিনী গঠন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলায় মহিলা হেল্প ডেস্ক খোলা হয়েছে, চালু হয়েছে আলাদা মহিলা হেল্পলাইন নম্বর এবং মহিলা থানাও সক্রিয় রয়েছে। নকশাল দমনের প্রসঙ্গে ডিজিপি জানান, গত ছয় মাসে ১৭ জন নকশালবাদী পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। ১৯৭ জনকে গ্রেপ্তার এবং ১০ জন আত্মসমর্পণ করেছে।
এই অভিযানে চারজন পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সিআরপিএফের এসআই সুনীল কুমার মণ্ডল, এসআই সত্যবান কুমার সিং, কনস্টেবল পারনেশ্বর কচ এবং ঝাড়খণ্ড জ্যাগুয়ারের সুনীল ধান। এছাড়াও, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) ১২ জন গ্যাংস্টার এবং নিষিদ্ধ সংগঠন ‘হিজব উত-তাহিরির’-এর ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে ঝাড়খণ্ড পুলিশের তরফে ‘পাবলিক গ্রিভান্স রেজোলিউশন প্রোগ্রাম’-এর আয়োজন করা হয়, যেখানে ৪০০০ অভিযোগের মধ্যে ৩৫০০টির নিষ্পত্তি হয়েছে। পুলিশের সহায়তা ও কল্যাণ তহবিল থেকে মোট ১৫ কোটিরও বেশি টাকা ৬২২ জন সুবিধাভোগীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে, এবং ১০৮ জন নির্ভরশীলকে সহানুভূতির ভিত্তিতে চাকরি দেওয়া হয়েছে। পুলিশকর্মীদের পদোন্নতিও হয়েছে। ৬৪ জন ইন্সপেক্টরকে ডিএসপি পদে, ৯ জন এএসআইকে এসআই পদে এবং ৯১ জন এসআইকে ইন্সপেক্টর পদে উন্নীত করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?