বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ১৫ আগস্ট ২০২৫ ১৯ : ০৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: প্রেম, বিয়ে, সংসার, এই শব্দগুলি সাধারণ গৃহস্থের জীবনে সুখের প্রতীক। কিন্তু তাঁর জীবনে এই সবই ছিল নিছক ব্যবসার কৌশল। একেকটি বিয়ে ছিল তাঁর কাছে এক একটি নতুন শিকার ধরার মতো, প্রতিটি সাজানো প্রেম ছিল আর্থিক লাভের হাতিয়ার। যাঁর কথা বলা হচ্ছে তাঁর নাম জিয়োভানি উইপিয়োটো। মার্কিন মুলুকে জন্মানো এই ইতালীয় বংশোদ্ভূত ব্যক্তি এমন এক প্রতারণার কীর্তি গড়েছিলেন, যা শুনলে আজও বিস্ময়ে চোখ কপালে ওঠে।
প্রশাসনের দাবি, জীবনে অন্তত ১০৫ জন মহিলাকে বিয়ে করেছিলেন তিনি। আমেরিকার ১৮টি রাজ্য তো বটেই, এমনকী বিদেশের মাটিতেও একের পর এক বিবাহ করেছেন তিনি। কানাডা, ব্রিটেন, ইতালি, হংকং পর্যন্ত ছড়িয়ে ছিল তাঁর বিয়ের সাম্রাজ্য। প্রশাসন ১০৫ টি বিয়ের দাবি করলেও তদন্তে নিশ্চিত প্রমাণ মেলে মোট ৮২টি বিয়ের। কিন্তু জিয়োভানি র নিজের স্বীকারোক্তিতে সেই সংখ্যা ছিল আরও আরও চমকে দেওয়ার মতো। ১৫১ টি!
শোনা যায় জিয়োভানির আসল ব্যবসা ছিল ফ্লি মার্কেটের করবার। সেটাই তাঁর আসল আয়ের উৎস। তবে সেই ব্যবসার আড়ালে চলত প্রেম এবং বিবাহের খেলা। চোখে মুখে আত্মবিশ্বাস, কথা যেন মিছরির মতো মিষ্টি, সঙ্গে ভুয়ো পরিচয়, এই ছিল তাঁর ‘অস্ত্র’। মহিলাদের সামনে কখনও নিজেকে বিদেশি ব্যবসায়ী বলে পরিচয় দিতেন, কখনও ধনী জমিদার বা অভিজাত পরিবারে জন্মানো রোমান্টিক পুরুষ। পরিচয়ের পরেই আসত বিয়ের প্রস্তাব- “চলুন, বিয়ে করে ফেলি।” কোনও ক্ষেত্রে প্রথম সাক্ষাতে কাজ না হলে বেশ কিছুদিন চলত এই নাটক।
কিন্তু বিয়ের এক দুদিন পরই আসল রূপ প্রকাশ পেত। ভারতে যেমন ফুলশয্যার আয়োজন হয়। তেমনই আয়োজন করে স্ত্রীর মন ভোলাতেন তিনি। তার পর তাঁরা ঘুমিয়ে পড়লেই গহনা, নগদ টাকা, মূল্যবান সামগ্রী সব গায়েব। নববিবাহিতা স্ত্রীকে রেখে ভ্যানিশ হয়ে যেতেন জিয়োভানি। এই সব চুরির মাল পরে বিক্রি হত ফ্লি মার্কেটে। সেখানে তিনি এমন ভাব করতেন যেন কোনও পুরোনো জিনিসের স্বাভাবিক বেচাকেনা চলছে।
১৯৮১ সালের নভেম্বরে প্যাট্রিসিয়া অ্যান গার্ডিনার নামের এক মহিলা মাত্র আট দিনের পরিচয়ে বিয়ে করেন জিয়োভানিকে। যত দ্রুত প্রেম ততোধিক দ্রুত স্বপ্নভঙ্গ হয় তাঁর। ৩৬,০০০ ডলার নগদ এবং বাড়ির সব মূল্যবান সামগ্রী নিয়ে উধাও হয়ে যান নববিবাহিত স্বামী। এর পর তাঁর শিকার হন শ্যারন ক্লার্ক। বিয়ের তিন সপ্তাহ পর এক হোটেলে একা, কপর্দকহীন অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। এমনকী তাঁর জুতো পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছিলেন জিয়োভানি। কিন্তু এই ঘটনাই তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল বলে প্রমাণিত হয়। শ্যারন কিছুতেই ছাড়েননি। প্রায় ১০,০০০ মাইল ঘুরে অবশেষে ফ্লোরিডায় নিজের প্রতারক স্বামীকে খুঁজে বার করেন তিনি। সেখানেই পুলিশের হাতে তুলে দেন ‘প্রেমিক প্রতারক’-কে।
১৯৮৩ সালে আমেরিকার অ্যারিজোনায় শুরু হয় জিয়োভানির বিচার। আদালতে প্রমাণিত হয় তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণা এবং বহুবিবাহের অধিকাংশ অভিযোগই সত্যি। প্রতারণার জন্য ২৮ বছরের কারাদণ্ড হয় তাঁর। পাশাপাশি বহুবিবাহের জন্য আরও ৬ বছর কারাবাসের নির্দেশ দেয় আদালত। এর সঙ্গে ৩ লক্ষ ৩৬ হাজার ডলারের জরিমানাও হয় জিয়োভানির। কিন্তু সাজা ঘোষণার সময় আদালতে দাঁড়িয়েও নির্লিপ্ত ছিলেন তিনি, যেন এ সব তাঁর কাছে সাধারণ ঘটনা। সেখানেই তিনি বুক ফুলিয়ে দাবি করেন, পুলিশ যা বলছে সেই সংখ্যা ঠিক নয়। ১০২ জন নয় তিনি বরং ১৫১ জন মহিলাকে বিয়ে করেছিলেন!
কিন্তু এই অহংকার বেশিদিন স্থায়ী হয়নি। ‘বিয়ে ব্যবসা’র শেষ পরিণতি হয়েছিল কারাগারের দেওয়ালের মধ্যেই। দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি। কারাবাসের পর স্ট্রোকের শিকার হন। ভেঙে পড়ে শরীর। ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে, ৬১ বছর বয়সে অ্যারিজোনায় কারাগারে ভিতরেই মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয় ‘বিশ্বের সবচেয়ে বড় বিয়েবাজ’-এর।
আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?
আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে
সবমিলিয়ে জিয়োভানির জীবন যেন এক অদ্ভুত নাটক। প্রেমের অভিনয়, বিয়ের মঞ্চ, আর তার আড়ালে সুপরিকল্পিত প্রতারণা। শতাধিক মহিলার বিশ্বাস ভেঙে, অর্থ আর সম্পদ লুঠ করে নিজের সাম্রাজ্য গড়েছিলেন তিনি। কিন্তু শেষ দৃশ্যতে শতাধিক স্ত্রীর স্বামী ছিল সম্পূর্ণ নিঃসঙ্গ। লোহা আর কংক্রিটের দেয়ালের আড়ালে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?