বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কাণ্ডারি,পাঞ্জাবে ভগৎ সিংয়ের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন সৃজন ভট্টাচার্যরা

কৌশিক রয় | ১৫ আগস্ট ২০২৫ ১৮ : ৫৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কাণ্ডারি ভগৎ সিংয়ের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানাল এসএফআই। ছিলেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ আরও অনেকে। এদিন শহিদ-এ-আজম ভগৎ সিংয়ের পৈতৃক বাড়ি পাঞ্জাবের খাটকার কালান, নওয়াশহরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। সৃজনের পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর পাঞ্জাব রাজ্য সম্পাদক এবং ডিওয়াইএফআই কর্মীরাও। ভগৎ সিং শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী নন, তিনি ছিলেন একজন সমাজতন্ত্রী বিপ্লবী।

ব্রিটিশ শাসন থেকে মুক্তি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাঁর স্বপ্ন ছিল ভারতে শ্রমিক-কৃষকের সরকার প্রতিষ্ঠা। মাত্র ২৩ বছর বয়সে শহিদ হলেও তিনি আজও অসংখ্য প্রজন্মের অনুপ্রেরণা হয়ে রয়েছেন। এসএফআই জানিয়েছে, তারা নিজেদের ভগৎ সিংয়ের মতাদর্শের উত্তরাধিকারী হিসেবে মনে করে। তাদের মতে, যে আরএসএস-বিজেপি স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতার ভূমিকা নিয়েছিল, বর্তমান ভারতে তাদের পরাজিত করা অপরিহার্য। দলের তরফে জানানো হয়েছে, তারা সারা বছর ধরেই দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও সংগ্রামীদের স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

আরও পড়ুন: গণতন্ত্র হত্যার নীলনকশা: স্বাধীনতার আগে ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিল আরএসএস, আজ লালকেল্লায় প্রধানমন্ত্রীর প্রশংসায় ভাসছে

এদিনও সারা দেশে অগণিত ‘Freedom Rally’ আয়োজন করেছে এসএফআই। আগামী দিনে এই কর্মসূচি আরও জোরদার করার কথাও জানিয়েছেন সংগঠনের নেতারা। ভগৎ সিংহের জন্ম একটি শিখ পরিবারে। তাঁর পরিবার আগে থেকেই ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। কৈশোরেই ভগৎ ইউরোপীয় বিপ্লবী আন্দোলনের ইতিহাস সম্পর্কে পড়াশোনা করেন এবং নৈরাজ্যবাদ ও কমিউনিজমের প্রতি আকৃষ্ট হন। এরপর তিনি একাধিক বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে মেধা, জ্ঞান ও নেতৃত্বদানের ক্ষমতায় তিনি অচিরেই এই সংগঠনের নেতায় পরিণত হন।

সংগঠনটিতে ব্যাপক পরিবর্তন এনে এটিকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে রূপান্তরিত করেন। তাকে এবং তার সংগঠনকে নৈরাজ্যবাদী আখ্যা দেওয়া হলে তিনি ক্ষুরধার যুক্তিতে তা খণ্ডন করেন। জেলে ভারতীয় ও ব্রিটিশ বন্দীদের সমানাধিকারের দাবিতে ৬৪ দিন টানা অনশন চালিয়ে তিনি সমর্থন আদায় করেন। এটিই ছিল দীর্ঘতম অনশন। প্রবীণ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রাইয়ের হত্যার প্রতিশোধে এক ব্রিটিশ পুলিশ সুপারিনটেনডেন্ট স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন ভগৎ। বিচারে তাঁর ফাঁসি হয়। তার দৃষ্টান্ত শুধুমাত্র ভারতীয় যুবসমাজকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধই করেনি, ভারতে সমাজতন্ত্রের উত্থানেও প্রভূত সহায়তা করেছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া