বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | যে ভাষায় লেখা ভারতের জাতীয় সঙ্গীত! স্বাধীনতা দিবসের দিন নোবেল কর্তৃপক্ষের মুখে বাংলা ভাষার জয়গান

রিয়া পাত্র | ১৫ আগস্ট ২০২৫ ১৭ : ৫৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বাংলা ভাষা নিয়ে এখন বিতর্কের শেষ নেই। সাহিত্য-সংস্কৃতি-ভাষা, সবকিছু নিয়ে রাজনীতির চর্চা। একপক্ষ বলছেন এক, এক পক্ষ তা খণ্ডাতে গিয়ে বলছে আর-এক। তবে এই বিতর্কের আঁচ সবথেকে বেশি বাড়িয়েছিলেন বিজেপির অমিত মালব্য। বাংলা ভাষা আছে কি নেই, সেই অস্বিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি। অন্য এক পক্ষ রবীন্দ্রনাথ-নজরুল-গীতাঞ্জলিকে প্রামাণ্য তথ্য হিসেবে তুলে ধরে প্রতিবাদ জানিয়েছিলেন। তবে ভারতের স্বাধীনতা দিবসের দিন নোবেল কর্তৃপক্ষ যে তথ্য তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ায়, তা যেন এই হাজার বিতর্কের উপর শান্তির প্রলেপ।

কী এমন বলা হয়েছে তাতে? যে কারণে এই বিস্তারিত আলোচনা? ১৫ আগস্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের দিন, নোবেল কর্তৃপক্ষ 'নোবেল প্রাইজ' অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে। তাতে লেখা হয়, ভারতের জাতীয় সঙ্গীত হল 'জন গণ মন', যা 'অরিজিনালি কম্পোজড' অর্থাৎ লেখা-সুর দেওয়া হয়েছিল বাংলা ভাষায়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাতেই তা করেন। তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, সেই তথ্যও উল্লেখ করা হয়েছে ছবির ক্যাপশনে। একই সঙ্গে একেবারে শেষে উল্লেখ করা হয়েছে, 'ছবি: ঠাকুরের জন গণ মন-এর ইংরেজি অনুবাদ।' অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদের ছবি, যে অনুবাদটিও স্বয়ং রবীন্দ্রনাথ করেছিলেন। 

ওই পোস্টে বহু মানুষ নিজেদের মতামত জানিয়েছেন। কেউ লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল ভারতের নয়, আরও এক দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। কেউ কেউ আবার সেটি রবীন্দ্রনাথেরই করা ইংরেজি অনুবাদ কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, বেশিরভাগ মানুষ সেখানে মনে করিয়ে দিয়েছেন অমিত মালব্যর মন্তব্য। 

আরও পড়ুন: প্রথমবার চাকরিতে ঢুকলেই মিলবে মোটা অঙ্কের টাকা! স্বাধীনতা দিবসে যুবক-যুবতীদের জন্য বিরাট ঘোষণা মোদির

কী বলেছিলেন অমিত মালব্য? আগস্টের একেবারে শুরুতেই বাংলাভাষীদের উপর লাগাতার আক্রমণ-প্রতিবাদের আবহেই বাংলা ভাষাকে বাংলাদেশি তকমা দিয়ে চিঠি লিখে ব্যাপক সমালোচনার মুখে পড়ে দিল্লি পুলিশ। আর দিল্লি পুলিশের মন্তব্যের সাফাই দিতে গিয়েই আরও জট পাকিয়ে ফেলেন বিজেপির আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য। তিনি একটি পোস্টে লেখেন, 'দিল্লি পুলিশ অনুপ্রবেশকারী চিহ্নিত করতে ‘বাংলাদেশি ভাষা’ শব্দবন্ধ ব্যবহার করেছে। এখানে 'বাংলাদেশি ভাষা' বলতে তারা বোঝাতে চেয়েছে এমন একধরনের ভাষার রূপ, যার উপভাষা, ব্যাকরণ এবং উচ্চারণগত বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের বাংলা ভাষার থেকে অনেকটাই আলাদা। উদাহরণস্বরূপ, বাংলাদেশের সরকারিভাষা শুধু ভিন্ন উচ্চারণেই নয়, বরং সেখানে এমন কিছু উপভাষা ব্যবহৃত হয়, যেমন সিলেটি, যা ভারতীয় বাঙালিদের কাছে কার্যত বোধগম্যই নয়।' এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, 'বাংলা ভাষা বলে এমন কোনও একক ভাষা নেই যা সমস্ত ভিন্নতা ঢেকে দেয়। ‘বাঙালি’ মূলত শব্দটি জাতিগত পরিচয় বোঝায়, ভাষাগত ঐক্য নয়। সুতরাং দিল্লি পুলিশ যখন 'বাংলাদেশি ভাষা' শব্দটি ব্যবহার করে, তখন সেটা অবৈধ অনুপ্রবেশকারীদের ভাষাগত বৈশিষ্ট্য চিহ্নিত করার জন্যই। বাংলা ভাষার ভারতীয় সংস্করণ সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য নয়।'

 

অমিত-মন্তব্যে বিস্তর জলঘোলা হয়। যদিও পরিস্থিতি বুঝে, বাইশে শ্রাবণ, অর্থাৎ রবীন্দ্রনাথের মৃত্যুদিনে তিনি একটি লম্বা পোস্ট দেন। লেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, চিন্তা ভাবনা, কীভাবে দেশ এবং বিশ্বের মানুষকে প্রভাবিত করেছে। ভারতের জাতীয় সঙ্গীত, জন গণ মন, কীভাবে মানুষের মনে দেশপ্রেম জাগত করে। তারপরেই লিখেছেন, ‘সম্ভবত তাঁর সবচেয়ে বড় অবদান ছিল বাংলা ভাষাকে আজ দেশে এবং বিদেশে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন।‘ ওই পোস্টেই আরও লেখেন, '‘এটি ভারতের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা এবং দেশের একটি সরকারী ভাষা; বিশ্বব্যাপী, এটি দশটি সর্বাধিক কথ্য ভাষার মধ্যে স্থান করে নিয়েছে। গদ্য এবং কবিতা উভয়ের মাধ্যমেই, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে এমন একটি সাহিত্যিক সমৃদ্ধি প্রদান করেছেন যা সর্বজনীনভাবে অনুরণিত হয়। তাঁর রচিত সঙ্গীত ভাষাগত এবং ভৌগোলিক বাধা অতিক্রম করে- এর আবেদন কালজয়ী এবং সর্বজনীন।‘ 

নোবেল কর্তৃপক্ষ জন গন মন নিয়ে তথ্য সামনে আনতেই, ফের তীব্র কটাক্ষ ধেয়ে যাচ্ছে অমিত মালব্যর দিকেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া