রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১৫ আগস্ট ২০২৫ ১৭ : ১৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: গোটা ভারতবর্ষ মজে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে। বৃহস্পতিবার রাত থেকেই দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিতে মজে সেই সময় টানা প্রস্তুতি চলেছে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় অত্যাধুনিক অ্যাক্রোপলিস মলেও। মল কর্তৃপক্ষ এই দিনটিকে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছে মহাসমারোহ এবং স্বাধীনতা দিবসের থিমের সঙ্গে মিলিয়ে বিভিন্ন সাজসজ্জায়। যে ভাবনায় রয়েছে অপারেশন সিঁদুরও। মল কর্তৃপক্ষের তরফে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়েছে, অ্যাক্রোপলিস মলে স্বাধীনতার চেতনা উদযাপন করুন এবং সম্প্রতি অনুষ্ঠিত অপারেশন সিঁদুর ও অপারেশন মহাদেবকে শ্রদ্ধা জানান।
জানা গিয়েছে, মলের মধ্যেই অ্যাট্রিয়ামটি এই অপারেশনগুলির মহান প্রদর্শনীর মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠবে। সেখানে দেশের বীর সৈনিকদের সম্মান জানানো হবে স্বাধীনতা দিবসের দিনে। পাশাপাশি, অ্যাক্রোপলিস মলের তরফে দেশের সার্বভৌমত্বে জনগণের অটুট বিশ্বাস এবং দেশের সীমানা রক্ষাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর অদম্য চেতনা ও সাহসিকতাকে অভিবাদন জানানো হয়েছে। ভারতের জাতীয় পতাকার রঙে সাজিয়ে তোলা হয়েছে গোটা মলকে। স্বাধীনতা দিবসের বিশেষ দিনে অ্যাক্রোপলিসে বিশেষ ইনস্টলেশনগুলি সমস্ত সাধারণ মানুষের মধ্যেই গভীর গর্ববোধ এবং দেশপ্রেম জাগিয়ে তুলবে এমনটাই জানাচ্ছে মল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নতুন স্পোর্টস বিল আইন হলেই বিপ্লব ঘটবে দেশে, স্বাধীনতা দিবসে ক্রীড়াক্ষেত্র নিয়ে বিরাট ঘোষণা মোদির
বৃহস্পতিবার রাত থেকেই অ্যাক্রোপলিসে মল ৭৯তম স্বাধীনতা দিবসে দেশের জাতীয় পতাকা উত্তোলনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। মলের নিরাপত্তা বাহিনী স্বাধীনতা দিবসে প্যারেড প্রদর্শন করে। একই সময়ে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলির তরফে স্বাধীনতা দিবসে বিশাল ছাড় দেওয়া হয়েছে। যা সপ্তাহব্যাপী চলবে বলে জানা গিয়েছে।

মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার, রিটেইল অ্যান্ড হসপিটালিটি, শুভদীপ বসু বলেন, ‘প্রতি বছরের মতো স্বাধীনতা দিবসের থিমযুক্ত সাজসজ্জা এবং উদযাপনের মাধ্যমে অ্যাক্রোপলিস মলে স্বাধীনতার প্রকৃত চেতনা উদযাপন করতে পেরে আমরা রোমাঞ্চিত। আমাদের অ্যাট্রিয়ামে অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেবের উপস্থিতির সঙ্গে আমরা আমাদের ক্রেতাদের একটি নিমগ্ন অভিজ্ঞতা প্রদান করার আশা রাখছি। এই বিশেষ থিমে আমাদের বীর সৈনিকদের সম্মান জানানো হয়েছে। স্বাধীনতা দিবসের বিশেষ দিনে আনন্দদায়ক কেনাকাটার পরিবেশ তৈরি করা হয়েছে মলে। অ্যাক্রোপলিস মল গত কয়েক বছরে সীমাহীন কেনাকাটা এবং বিনোদনের সঙ্গে পারিবারিক বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে নিজেকে রূপান্তরিত করেছে। আমরা আগামী বছরগুলিতেও দর্শকদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করার আশা রাখছি’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?