শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ১৫ আগস্ট ২০২৫ ১৫ : ০৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বিভিন্ন দেশের উপর কড়া হারে শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ ধরে তা যদি ৫০ শতাংশ হয় তাহলে সুইৎজারল্যান্ডের উপরও ৩৯ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। আরও অন্যান্য দেশের উপরেও এই শুল্ক চাপিয়েছেন। যাতে বিরক্ত সব দেশই। এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। সেই দলে থাকতে পারেন প্রাক্তন টেনিস খেলোয়াড় রজার ফেডেরার এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো।
এটা ঘটনা, বিদেশি পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। তবু আমেরিকা বা ট্রাম্পকে চটাতে চাইছে না কোনও দেশ। আলোচনার মাধ্যমে নিজেদের শুল্কের বোঝা কমানোর চেষ্টা করছে অধিকাংশ দেশ। ব্যতিক্রম নয় সুইজারল্যান্ডও। আলোচনার জন্য ফেডেরার এবং ইনফ্যান্টিনোকে সামনে রাখতে চাইছে সুইজারল্যান্ড প্রশাসন। ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের আলাদা কদর রয়েছে বিশ্বজুড়ে। আমেরিকাতেও তাঁর অসংখ্য ভক্ত রয়েছেন। ইনফ্যান্টিনো আবার ট্রাম্পের সুপরিচিত। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে একাধিক বার বৈঠক করেছেন ফিফা সভাপতি। তাই ট্রাম্পের মন গলাতে ফেডেরার এবং ইনফ্যান্টিনোকে ব্যবহার করতে চাইছে সুইজারল্যান্ড। তাঁরা দর কষাকষিতে নেতৃত্ব দেবেন না ঠিকই। তবু তাঁদের উপস্থিতি ইতিবাচক হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সুইজারল্যান্ডের পণ্যের উপর ৩৯ শতাংশ শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন।
আরও পড়ুন: ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এত কথা কেন? বুমরার পাশে দাঁড়ালেন তাঁরই সতীর্থ
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট কারিন কেলার–সাটার বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের পরিচিতরা তাঁর সঙ্গে আলোচনায় বসতেই পারেন। এর মধ্যে আমরা আপত্তির কিছু দেখছি না।’ তিনি আরও বলেছেন, ‘এটার মধ্যে কোনও আনুষ্ঠানিকতা নেই। এটা কোনও কৌশলও নয়। ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেবেন সরকারি আধিকারিকরাই। পরিচিতদের উপস্থিতি আমাদের পক্ষে কতটা ইতিবাচক হবে, সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’
তবে আমেরিকার শুল্ক নীতি নিয়ে অসন্তোষ গোপন করেননি সাটার। তিনি বলেছেন, ‘আমরা যে কোনও শুল্ক মেনে নিতে পারি না। আমাদের ফেডারেল কাউন্সিলের সদস্যরা সমাধান খোঁজার এবং শুল্ক যতটা সম্ভব কমানোর চেষ্টা করবেন। দ্বিপাক্ষিক বাণিজ্যে এক পক্ষকে অনেক বেশি শুল্ক দিতে হবে, এটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়।’
এদিকে, ফেডেরার এবং ইনফ্যান্টিনোকে শুল্ক বিষয়ক দর কষাকষির সরকারি প্রতিনিধি দলে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ সুইজারল্যান্ডেই। সে দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দল যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, ফেডেরারের মতো ক্রীড়াবিদকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। তা ছাড়া, তিনি কি সত্যিই শুল্ক কমানোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিতে পারবেন? একই প্রশ্ন উঠছে ফিফা সভাপতিকে ঘিরেও।
এদিকে, শুক্রবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কৃষকদের হয়ে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির স্পষ্ট ঘোষণা, তাঁর সরকার কৃষকদের স্বার্থের সঙ্গে কখনও আপস করবে না, কারণ কৃষকরাই দেশকে ‘স্বয়ংসম্পূর্ণ’ করেছেন। বাণিজ্য চুক্তি নিয়ে অচলাবস্থার মধ্যেই প্রধানমন্ত্রীর ‘কৃষক দরদ’ সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলী বার্তা বলে মনে করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?