সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | বাতিল হতে পারে ১২ শতাংশ স্ল্যাব, জিএসটি-তে আর কী কী বদল? জানুন

রজিত দাস | ১৫ আগস্ট ২০২৫ ১৫ : ১০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দীপাবলিতে দেশের মানুষের জন্য কেন্দ্রের বড় উপহার হবে 'নেক্সট জেনারেশন জিএসটি'। লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে এমনই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এ দিন জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছেন মোদি। সরকারি সূত্রে খবর, সেপ্টেম্বরে দুই দিনের জিএসটি কাউন্সিলের বৈঠক হবে। সেখানেই কর সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, ওই আলোচনায় ১২ শতাংশ জিএসটি স্ল্যাব বাতিল, স্বাস্থ্য ও জীবন বিমায় জিএসটি হারের যৌক্তিকীকরণ এবং প্রয়োজনীয় জিনিসপত্রের উপর করের হার সমন্বয়-সহ বড় পরিবর্তনগুলি নিয়ে আলোকপাত করা হবে।

বর্তমানে, জিএসটি হার পাঁচটি প্রধান স্ল্যাবে বিভক্ত। শূন্য থেকে ২৮ শতাংশের মধ্যে ভাগ করা রয়েছে এই পাঁচ স্ল্যাব। এই পাঁচ স্ল্যাব হল- ০ শতাংশ, ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। ১২ শতাংশ এবং ১৮ শতাংশ স্ল্যাবগুলি অনেক পণ্য ও পরিষেবার জন্য আদর্শ হার হিসাবে বিবেচিত হয়। বর্তমানে প্রায় ২১ শতাংশ পণ্যের উপর রয়েছে ৫ শতাংশ কর। ১৯ শতাংশ পণ্যে ১২ শতাংশ কর এবং ৪৪ শতাংশ পণ্যে ১৮ শতাংশ কর রয়েছে।

আসন্ন পরিবর্তনের অংশ হিসাবে, সরকার ১২ শতাংশ স্ল্যাবটি বাতিল করে ১২ শতাংশ করের আওতায় থাকা পণ্য ও পরিষেবাগুলোকে ৫ শতাংশ ও ১৮ শতাংশের শ্রেণিতে ভাগ করে দেওয়া হতে পারে। স্বাস্থ্য এবং জীবন বিমা-সহ প্রয়োজনীয় পরিষেবাগুলিকে আরও সাশ্রয়ী করা, দৈনন্দিন জীবনে ব্যবহৃত পণ্যের উপর কর হ্রাস করাই এই বদলের মূল উদ্দেশ্য বলে সরকারি সূত্রে খবর।

প্রধানমন্ত্রী মোদী লালাকেল্লার ভাষণ থেকে বলেছেন, "এটা দীপাবলির উপহার হবে, ব্যক্তিগত প্রয়োজনীয় পরিষেবার উপর কর উল্লেখযোগ্যভাবে কমবে। এর ফলে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প লাভবান হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলি সস্তা হবে। এই পদক্ষেপ অর্থনীতিকেও চাঙ্গা করবে।" 

প্রস্তাবিত সংস্কারকে ভোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতিকে উৎসাহিত করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন যে, জিএসটি হার কমানোর ফলে সরকারি রাজস্ব সাময়িকভাবে হ্রাস পেতে পারে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রয় বৃদ্ধি এবং সরলীকৃত কর ব্যবস্থার ফলে বিষয়টি ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে। 

শিল্প সংস্থা এবং রাজ্য সরকারগুলির জিএসটি কাঠামো সরলীকরণ এবং করের বোঝা কমানোর দীর্ঘস্থায়ী দাবির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ করা হচ্ছে। সেপ্টেম্বরের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে, দীপাবলির আগে সংস্কারগুলি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-  লালকেল্লা নয়, ১৯৪৭-এর ১৫ অগাস্ট পণ্ডিত নেহেরু প্রথম কোথায় স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া