রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১৫ আগস্ট ২০২৫ ১৪ : ০৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ে কয়েকজন পড়ুয়া। তাদের তড়িঘড়ি ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। খবর পেয়েই সোজা হাসপাতালে ছোটেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সব পড়ুয়াদের সঙ্গেই কথা বলেন মুখ্যমন্ত্রী, আদর করে দেন। হাসপাতাল দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, ‘গরমে একটু অসুস্থ হয়ে পড়েছিল। সকালে জলখাবার দেওয়া হয়েছিল সবাইকে। কিন্তু প্রোগ্রামের আগে অনেকে টেনশনে ছিল। সে কারণে অনেকে খাবারটা খায়নি। খিদেও পেয়েছিল বলে ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল অনেকে। এটা সাইকোলজিক্যাল, যখনই একজনকে দেখেছে অসুস্থ হয়ে পড়েছে, বাকিরাও অসুস্থ হয়ে পড়ে। আমি সবাইকে দেখে আদর করে, জল-মিষ্টি খাইয়ে এসেছি। সকলেই এখন ঠিক আছে। ওদের লাঞ্চ করিয়ে যারা সুস্থ আছে তাদের ছেড়ে দেওয়া হবে। ফতেমা শেখাওয়াত বলে একটি মেয়ে কিছুটা অসুস্থ ছিল, এখন মোটামুটি ঠিক আছে’।
এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, ‘আপাতত সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারপর পরিস্থিতি বুঝে একে একে সবাইকে ছেড়ে দেওয়া হবে’। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ওরা ৩৯ জন ছিল, একজন একটু টেনশন করছিল। একজনকে যেই দেখেছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছে’। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফতেমা শেখাওয়াত নামে এক পড়ুয়াকে বর্তমানে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে, শিক্ষকরা রয়েছেন। হাসপাতালের তরফে সকলকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, এদিন ধনধান্য স্টেডিয়ামে নিজের লেখা কবিতাও পাঠ করেন মমতা। বারেবারে যেমন তাঁর জমানার প্রকল্প কীভাবে সাধারণ মানুষকে এগিয়ে দিচ্ছে কয়েক কদম তা বলেন, তেমনই নানা দিকের কথা তুলে ধরেন বক্তব্যে। বলেন নেদারল্যান্ডে ইউনাইটেড নেশনসের ফোরামে দাঁড়িয়ে থাকার আবেগঘন মুহূর্তের কথা।
মেয়েরা সমাজে কী করতে পারে, সেকথা বলতে গিয়ে সমাজের নানা খাতে মহিলাদের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বলেন, 'আমি গর্বের সঙ্গে বলতে পারি, ২০১১ সালের পর থেকে, প্রাথমিক শিক্ষায় ২০১১-১২-তে মেয়েদের স্কুলছুটের হার ছিল পৌণে পাঁচ শতাংশ, আজ তা শূন্য। সেকেন্ডারিতে ২০১১-১২ বর্ষে মেয়েদের স্কুলছুটের হার ছিল ১৬.৩২ শতাংশ, ২০২৩-২৪-এ তা হয়েছে ২.৯ শতাংশ। হায়ার সেকেন্ডারিতে ২০১১-১২ বর্ষে মেয়েদের স্কুলছুটের হার ছিল ১৫.৪১ শতাংশ, চলতি শিক্ষা বর্ষে তা ৩.১৭ শতাংশ। এটা কি গর্ব করার বিষয় নয়?' এই সরকার মহিলাদের ক্ষমতায়নে যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে রাজ্যের নানা জেলার, নানা স্থানের কিশোরী, যুবতীরা যেভাবে উপকৃত হচ্ছেন, সেকথা বলতে নিয়ে নিজের ছোটবেলার পরিস্থিতির কথাও তুলে ধরেন।
বলেন, সেই সময়ের সমস্যার মধ্যে দিয়ে যেন এখনকার পড়ুয়াদের যেতে না হয়। বাবা-মায়েদের উদ্দেশে বলেন, 'আমি অনুরোধ করব, আপনারা মেয়েদের বিয়ে দেওয়ার জন্য চাপ দেবেন না। তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে। তাদের নিজেদের পায়ে দাঁড়াতে দিন। তাদের আত্মনির্ভর হতে দিন। যখন সে ১৮ বছর পূর্ণ করছে তখন সে ২৫ হাজার টাকা পাচ্ছে, সেই টাকা ব্যাঙ্কে রেখে দিন। একজন ছোট্ট বন্ধু এসে বলে গেল সে একটা বেকারি করেছে। মেয়েদের বিয়ের সময়ের রূপশ্রী প্রকল্পেও ২৫ হাজার টাকা পায়। সুতরাং বাবা মায়ের চিন্তার প্রয়োজন নেই। মেয়েরা যেমন সংসার চালায়, মেয়েরা দেশ চালায়, প্লেন চালায়, সারা বিশ্ব চালায়, পারে না বলে কোনও কথা মেয়েদের অভিধানে নেই।' মেয়েদের কোন বয়সে, কোন কোন প্রকল্প রাজ্য সরকার দিয়ে থাকে, সবুজ সাথী থেকে তরুণের স্বপ্ন, নানা প্রকল্পের উল্লেখ করেন তিনি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বার্তা দেন, মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?