বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৫ আগস্ট ২০২৫ ১৩ : ৫০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অনুপ্রবেশকারী ইস্যুতে বড় পদক্ষেপ করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদি। দেশের জনসংখ্যার গঠন বদলানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাঁর। মোদির এই হুঙ্কার নিয়েই সরব তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের দাবি, স্বাধীনতা দিবসের মঞ্চকে হাতিয়ার করে "নতুন শত্রু" চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী।
কী বলেছেন প্রধানমন্ত্রী?
লালকেল্লার ভাষণে শুক্রবার প্রধানমন্ত্রী বলেছেন, "আমি দেশকে একটি উদ্বেগ, একটি চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক করতে চাই। একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে, দেশের জন বিন্যাসের পরিবর্তন করা হচ্ছে। একটি নতুন সংকটের বীজ বপন করা হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা আমার দেশের যুবকদের জীবিকা কেড়ে নিচ্ছে। তারা আমাদের বোন ও কন্যাদের লক্ষ্যবস্তু করছে। তারা আদিবাসীদের বিভ্রান্ত করছে এবং তাদের জমি দখল করছে। এই সব সহ্য করা হবে না।"
নরেন্দ্র মোদির দাবি, সীমান্ত অঞ্চলে এই জনসংখ্যাগত পরিবর্তন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি, যা ভবিষ্যতে সংঘর্ষের বীজ বপন করছে। তাই 'উচ্চক্ষমতাসম্পন্ন ডেমোগ্রাফি মিশন' চালুর ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
তৃণমূলের অভিযোগ:
এই ভাষণের পর পরই সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ভিডিও বার্তায় বলেন, "যাথারীতি তাঁর স্বাধীনতা দিবসের ভাষণ ব্যবহার করে নতুন 'শত্রু" কে লক্ষ্যবস্তু করেছেন প্রধানমন্ত্রী। আন্দোলনকারীদের পরে এখন 'অনুপ্রবেশকারীরা' নতুন লক্ষ্য। অতীতের সরকারগুলিকে নিশানা করে আবার নতুন 'মিশন' ঘোষণা করা হয়েছে। মোদি কোন ১৫ অগাস্ট কি এমন ভাষণ দেবেন, যেখানে সত্যি সত্যিই তাঁর ১১ বছরের মেয়াদকালের প্রতিশ্রুতিপূর্ণ এবং অসম্পূর্ণ সাফল্যের রেকর্ডকে তুলে ধরবেন?"
As usual @narendramodi uses his #IndependenceDay speech to target a new “enemy.” After Andolanjeevis etc now “infiltrators” is the new target. Again new “missions” announced while targeting past governments. When will Modi give a #15August address truthfully addressing his own…
— Sagarika Ghose (@sagarikaghose) August 15, 2025
উল্লেখ্য, ভারতে বেআইনি অভিবাসনের সমস্যা ক্রমেই প্রকট হচ্ছে, যা উদ্বেগের। সন্দেহভাজন শ্রমিকদের পরিচয় যাচাইকরণ শুরু হয়েছে, বিশেষত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ চলছে। এই পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী এ দিনের হুঁশিয়ারি বেশ ইঙ্গিতবহ। তবে তৃণমূল কংগ্রেস আগে থেকেই বাঙালি অস্মিতার কথা বলে পরিযায়ী শ্রমিক যাচাইকরণের বিরুদ্ধে মুখর। জোড়া-ফুলের অভিযোগ, বাংলা ভাষাভাষী ভারতীয়দেরও বেআইনি বাংলাদেশি তকমা দিয়ে হয়রানি চলছে, যা বাঙালিদের অপমান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?