বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদির সাফল্যের মুকুটে আরও এক পালক, গড়লেন বড় রেকর্ড

রজিত দাস | ১৫ আগস্ট ২০২৫ ০৯ : ৩৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: একের পর এক রেকর্ড গড়ছেন প্রধানমন্ত্রী মোদি। এি নিয়ে টানা দ্বাদশবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লার মঞ্চ থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্পর্শ করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির রেকর্ড। আপাতত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরেই অবস্থান করছেন মোদি। নেহেরু পরপর ১৭টি স্বাধীনতা দিবসে ভাষণ দিয়েছিলেন।

ইন্দিরা গান্ধি ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত এবং তারপর ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সালের অক্টোবরে তাঁর হত্যার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী হিসেবে তিনি মোট ১৬বার ভাষণ দেন, যার মধ্যে ১১টি একটানা।

ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী (১৯৪৭-৬৩) জওহরলাল নেহেরু লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে টানা ১৭বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ১৯৬৪ এবং ১৯৬৫ সালে দু'টি স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেন।

জরুরি অবস্থার পর, মোরারজি দেশাই লালকেল্লায় দু'বার প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ দেন। ১৯৭৯ সালে চৌধুরী চরণ সিং মাত্র একবার স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছিলেন।

ইন্দিরা গান্ধির হত্যার পর, রাজীব গান্ধি লালকেল্লা থেকে পাঁচবার প্রধানমন্ত্রীর ভাষণের সম্মান প্রদর্শন করেছিলেন।

ভিপি সিং ১৯৯০ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন মাত্র একবার।

পিভি নরসিংহ রাও টানা চার বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন (১৯৯১ থেকে ১৯৯৫)।

এইচডি দেবেগৌড়া এবং ইন্দর কুমার গুজরাল যথাক্রমে ১৯৯৬ এবং ১৯৯৭ সালে একবার করে স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছিলেন।

১৯৯৮ সালের মার্চ থেকে ২০০৪ সালের মে পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে জাতির সেবা করা অটল বিহারী বাজপেয়ী ছয়'বার স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দিয়েছিলেন।

ড. মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত টানা দশ বছর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন।

গত বছর, প্রধানমন্ত্রী মোদি লালকেল্লার প্রাকার থেকে টানা ১১বার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ভেঙেছিলেন তাঁর পূর্বসূরী ড. মনমোহন সিংয়ের রেকর্ড। তিনি গত বছর স্বাধীনতা দিবসে সবচেয়ে দীর্ঘতম ভাষণ দিয়েছিলেন, যার সময় ছিল ৯৮ মিনিট।

১৫ অগাস্ট প্রধানমন্ত্রী মোদির ভাষণে সর্বদাই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলি এবং তাঁর সময়ে দেশের উন্নতি ও বৃদ্ধির উপর আলোকপাত করা হয় এবং তিনি প্রায়শই নীতিগত উদ্যোগ বা নতুন পরিকল্পনার ঘোষণা করে থাকেন।

২০২৪ সালের ১৫ অগাস্ট মোদির ভাষণে, বর্তমান কাঠামোর পরিবর্তে "ধর্মনিরপেক্ষ" নাগরিক আইনের পক্ষে সওয়াল করেছিলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া