বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লালকেল্লার মঞ্চ থেকে কৃষকদের বিরাট প্রতিশ্রুতি মোদির, কাকে বার্তা দিলেন?

রজিত দাস | ১৫ আগস্ট ২০২৫ ০৯ : ০০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: লালাকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কৃষকদের হয়ে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী। মোদির স্পষ্ট ঘোষণা, তাঁর সরকার কৃষকদের স্বার্থের সঙ্গে কখনও আপস করবে না, কারণ কৃষকরাই দেশকে "স্বয়ংসম্পূর্ণ" করেছেন। বাণিজ্য চুক্তি নিয়ে অচলাবস্থার মধ্যেই প্রধানমন্ত্রীর 'কৃষক দরদ' সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলী বার্তা বলে মনে করা হচ্ছে।

এই নিয়ে টানা দ্বাদশবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি বলেন, "স্বাধীনতার পরে সকলের জন্য খাদ্য নিশ্চিত করা একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমাদের কৃষকরা দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন।"

'আত্মনির্ভর ভারত'-এর জন্য তাঁর সরকারের প্রচেষ্টার প্রতিধ্বনি করে প্রধানমন্ত্রী বলেন, "অন্যান্য দেশের উপর নির্ভরশীল হওয়া বিপর্যয়ের একটি রেসিপি। আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের অবশ্যই স্বনির্ভর হতে হবে।"

আরও পড়ুন- একধাক্কায় কমে যাবে কর! স্বাধীনতা দিবসে 'ডবল দিওয়ালি' উপহার ঘোষণা মোদির

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর বাড়তি শুল্ক বোঝা চাপিয়েছে। তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী গত সপ্তাহেই বলেছিলেন যে, কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তিনি ব্যক্তিগতভাবে বিশাল মূল্য চোখাতে প্রস্তুত।

মার্কিন কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য তার অভ্যন্তরীণ বাজার উন্মুক্ত করার জন্য ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করতে নয়াদিল্লির অনিচ্ছার কারণে বাণিজ্য চুক্তি আপাতত বিষ বাঁও জলে। কেন্দ্রের একটি সূত্রের খবর, আমেরিকা চায় ভারত কৃষিপণ্য, দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিক। কিন্তু তাতে নারাজ নয়াদিল্লি। তাড়াহুড়োয় কেবল আমেরিকার সুবিধা হয়, এমন একপাক্ষিক চুক্তি করতে নারাজ ভারত। 

এই অচলাবস্থার মধ্যে, ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং নয়াদিল্লির রাশিয়া থেকে তেল ক্রয়ের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন (মোট শুল্ক ৫০ শতাংশ)। হোয়াইট হাউস বলেছে যে, ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন টিঁকিয়ে রাখতে তাদের তেল ক্রয় আসলে যুদ্ধ বজায় রাখার জন্য একটি রাজস্ব উৎস।

আরও পড়ুন-  পুতিনকে চাপে ফেলতেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ! খোলসা করে ফেললেন ট্রাম্প


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া