বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৫ আগস্ট ২০২৫ ০৮ : ৪৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস। নিয়ম মেনে দিল্লির লাল কেল্লায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাভাবিকভাবেই নজর সেদিকে। একদিকে যেমন, বক্তব্যে বারে বারেই কড়া বার্তা দিলেন পাকিস্তানকে, কখনও দেশকে আত্মনির্ভর হতে বলে নাম না করেও বার্তা দিলেন ট্রাম্পকে, তেমনই দেশবাসীর উদ্দেশে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই একেবারে বড় ঘোষণা করলেন মোদি।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi says, "This Diwali, I am going to make it a double Diwali for you... Over the past eight years, we have undertaken a major reform in GST... We are bringing next-generation GST reforms. This will reduce the tax burden across the… pic.twitter.com/2hAPP0CFtH
— ANI (@ANI) August 15, 2025
জানালেন, জিএসটি সংস্কারের কথা। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'এই দিওয়ালিতে, আপনাদের দ্বিগুন-দিওয়ালির কাজ করব আমি। এই দিওয়ালিতে দেশবাসীকে বড় উপহার মিলবে।' তারপরেই বলেন, 'গত আট বছরে আমরা জিএসটির বড় সংস্কার করেছি। গোটা দেশে ট্যাক্স কম করেছি, ট্যাক্স নীতি ব্যবস্থাকে সরল করেছি। আট বছর পর, সময়ের দাবি মেনেই এবার রিভিউ। আমারা হাই-পাওয়ার কমিটি দিয়ে রিভিউ করিয়েছি। রাজ্যগুলির সঙ্গে আলচনা করেছি। আমরা পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনতে চলেছি। এই দিওয়ালির মধ্যেই তা দেশবাসীর জন্য উপহার হয়ে আসবে। করের হার অনেকটাই কমে যাবে। বিশেষ উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প।'
আরও পড়ুন: পরমাণু হুমকি বরদাস্ত নয়, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মনে করালেন, 'রক্ত-জল একসঙ্গে বইবে না'
একইসঙ্গে এদিন মোদি 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' ঘোষণা করেছেন। বেসরকারি খাতে সরকারিও সাহায্যের জন্য এদিন বৃহৎ কর্মসংস্থার প্রকল্পের ঘোষণা করেন। কী হবে এই প্রকল্পে? মোদি এদিন জানান, যাঁরা বেসরকারি খাতে তাঁদের প্রথম চাকরি শুরু করবেন, সরকার থেকে তাঁদের ১৫ হাজার টাকা দেওয়া হবে। দেশ যে কোনও পরিস্থিতিতেই কৃষকদের সঙ্গে আপোস করবে না, এদিন সেই বিষয়েও স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী।
এছাড়াও এদিন প্রধানমন্ত্রী বলেন-
শত্রুদের কল্পনাতীত শাস্তি দিয়েছি-
বক্তব্যে অপারেশন সিঁদুর হিরোদের প্রশস্তি করেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও হামলা প্রসঙ্গে মোদি বলেন, অপারেশন সিঁদুর ছিল ভারতীয়দের ক্রোধের প্রতিফলন। শত্রুদের কল্পনাতীত শাস্তি দেওয়া হয়েছে, বক্তব্যে উল্লেখ করেন মোদি। তিনি বলেন, এখনও প্রতিদিন পাকিস্তানের ঘুম বিঘ্নিত হয়। ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা এতটাই ব্যাপক ছিল যে প্রতিদিন নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা-
পহেলগাঁও হামলা পর, কীভাবে প্রত্যাঘাত, পরিকল্পনার সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল কেন্দ্র। সেই প্রসঙ্গে ফের এদিন মনে করান প্রধানমন্ত্রী। বলেন, ২২শে এপ্রিলের পর, আমরা বাহিনীকে পরিকল্পনা, লক্ষ্য এবং সময় বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম এবং আমাদের বাহিনী এমন কিছু করেছে যা দশকের পর দশক ধরে কখনও ঘটেনি।
আত্মনির্ভরতা কেবল রুপি, ডলার, পাউন্ডের মধ্যে সীমাবদ্ধ নয়-
প্রধানমন্ত্রী মোদি শুক্রবার ‘আত্মনির্ভরতা’ বা আত্মনির্ভরতার জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছেন, যা সরকার দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে। এই শব্দের অর্থ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, 'নির্ভরতা যখন অভ্যাসে পরিণত হয় তখন তা দুর্ভাগ্যজনক হয়ে ওঠে। তাই সর্বদা সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। আত্মনির্ভরতা কেবল আমদানি, রপ্তানি, রুপি, পাউন্ড এবং ডলারের মধ্যে সীমাবদ্ধ নয়।'আত্মনির্ভরতার উপর আরও জোর দিয়ে তাঁর বার্তা, কোনও দেশের উপর নির্ভরশীলতা বিপজ্জনক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?