বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৫ আগস্ট ২০২৫ ০৮ : ২৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ট্রাম্পের বিষ নজরে রাশিয়া, তারই মাসুল গুণতে হচ্ছে ভারতকে? তাহলে কি রাশিয়াকে চাপে ফেলতেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিষয়টি খোলসা করলেন খোদ ট্রাম্পই!
রাশিয়ার থেকে তেল কেনার 'অপরাধে ভারতের উপরে শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ওয়াশিংটন। এর পর থেকেই 'বন্ধু' রাষ্ট্রের উপর ট্রাম্পের এমন পদক্ষেপের কারণ ঘিরে নানা কাটাছেঁড়া চলছে। তার মধ্যেই ফক্স নিউজ রেডিয়ো-কে দেওয়া সাক্ষাৎকারেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে ভারতের উপরে দ্বিতীয় শুল্ক চাপানো হয়তো চাপ সৃষ্টি করেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "প্রতিটা জিনিসেরই প্রভাব রয়েছে। যখন তুমি নিজের দ্বিতীয় বৃহত্তম গ্রাহককে হারাবে এবং প্রথম বৃহত্তম গ্রাহককেও প্রায় হারাতে বসো, তখন আমার মনে হয় নিশ্চয়ই প্রভাব পড়েছে।"
শুক্রবার ১৫ অগাস্ট, আলাস্কায় মুখোমুখি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের যুদ্ধ বন্ধ নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হতে পারে। আর পুতিনের সঙ্গে ট্রাম্পের এই আলোচনা প্রসঙ্গেই উঠে এসেছে ভারতের কথা।
আরও পড়ুন- পরমাণু হুমকি বরদাস্ত নয়, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মনে করালেন, 'রক্ত-জল একসঙ্গে বইবে না'
চলতি মাসের গোড়াতেই মার্কিন প্রেসিডেন্ট একধাক্কায় ভারতের উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে দেন। ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনে, তাহলে আরও নিষেধাজ্ঞা চাপাবেন বলেই হুমকি দেন।
অতিরিক্ত শুল্ক আরোপের সময় ট্রাম্প প্রশাসন নয়াদিল্লিকে, ইউক্রেনে সঙ্গে রাশিয়ার যুদ্ধে মস্কোকে পরোক্ষভাবে অর্থায়নের অভিযোগ করেছে।
এদিকে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি সতর্ক করে দিয়েছেন যে ট্রাম্প প্রশাসন ভারতের উপর অতিরিক্ত সেকেন্ডারি শুল্ক আরোপ করতে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আলাস্কা আলোচনার ফলাফলের উপর নির্ভর করবে। স্কট বেসেন্ট ব্লুমবার্গ টিভিকে বলেন. "আমরা রাশিয়ান তেল কেনার জন্য ভারতীয়দের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি। এবং আমি দেখতে পাচ্ছি, যদি পরিস্থিতি ঠিকঠাক না হয়, তাহলে নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক বাড়তে পারে,"।
শুল্ক ইস্যুতে বর্তমানে ভারত-মার্কিন সম্পর্ক বেশ টলমল। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্টভাবে জানিয়েছেন, ভারত কখনওই কৃষকের স্বার্থে আপোস করবে না, অর্থনৈতিক ক্ষতির শঙ্কা থাকলেও না। ভারতের পররাষ্ট্র মন্ত্রক ট্রাম্পের শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্তকে "অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য" বলে অভিহিত করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?