বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘অপারেশন সিঁদুরে’ দায়িত্ব নিয়ে ধ্বংস করেছেন পাকিস্তানের জঙ্গিঘাঁটি, নিশ্চিত করেছেন ভারতীয়দের নিরাপত্তা, নয় জওয়ান পাচ্ছেন বীর চক্র

কৌশিক রয় | ১৪ আগস্ট ২০২৫ ২৩ : ০৬Kaushik Roy

 আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে উৎসব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার অপারেশন সিঁদুর চলাকালীন দেশের সেবায় অসাধারণ সাহসিকতার জন্য ন’জন ভারতীয় বায়ুসেনার (IAF) জওয়ানকে বীর চক্র সম্মান প্রদান করেছে। নতুন ভূমিকায়, পাকিস্তানের মুরিদকে ও ভাওয়ালপুরে জঙ্গিগোষ্ঠীর সদর দপ্তর এবং পার্শ্ববর্তী দেশের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে অভিযান চালানো ফাইটার পাইলটসহ ন’জন ভারতীয় বায়ুসেনার বীর জওয়ানকে বীর চক্র প্রদান করা হয়েছে। বীর চক্রপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, গ্রুপ ক্যাপ্টেন রঞ্জীত সিং সিধু, মনীশ অরোরা, অনিমেষ পাতনি, কুনাল কালরা।

রয়েছেন উইং কমান্ডার জয় চন্দ্র, স্কোয়াড্রন লিডার সার্থক কুমার, সিদ্ধান্ত সিং, রিজওয়ান মালিক এবং ফ্লাইট লেফটেন্যান্ট অর্শবীর সিং ঠাকুর। ভারতীয় বায়ুসেনার অভিযান চলাকালীন কমপক্ষে ছ’টি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে। বীর চক্র হল যুদ্ধকালীন সাহসিকতার জন্য প্রদত্ত সামরিক পুরস্কার। যা সাধারণত পরম বীর চক্র ও মহা বীর চক্রের পর তৃতীয় স্থান অধিকার করে। এই সম্মান দেওয়ার আগে, এয়ার চিফ মার্শাল এ.পি.সিং জানান, অপারেশন সিঁদুরের সময় ভারত কমপক্ষে পাঁচটি পাকিস্তানি ফাইটার জেট ধ্বংস করেছে এবং একটি বড় বিমানও আকাশে ধ্বংস করা হয়েছে। যা প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে আক্রমণ করা হয়। তিনি বলেন, ‘যে বিমানটি ধ্বংস করা হয়েছে, এটি আমাদের জানা সর্বকালের সবচেয়ে বড় সারফেস-টু-এয়ার কিল’।

এয়ার চিফ মার্শাল অপারেশন সিঁদুরের সফল সমাপ্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আধুনিক সামরিক সংঘাতে এয়ার পাওয়ারের গুরুত্ব ও জাতীয় নিরাপত্তায় তার প্রভাবের উপর গুরুত্বারোপ করেন। ভারত গত ৭ মে অপারেশন সিঁদুর শুরু করে। যা ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জবাব। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিল। অপারেশন চলাকালীন ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি গুলিকে লক্ষ্য করে হামলা চালায়। যার ফলশ্রুতিতে একশোরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গিয়েছে। পরে পাকিস্তানের পাল্টা আক্রমণ প্রতিহত করে ভারত।

এদিন রাষ্টপ্রতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তার জন্য যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। এটি মানবতার সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে’। স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রপতি মুর্মু বলেন, ‘পহেলগাঁওয়ের হামলার পর গোটা দেশ ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। যারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চেয়েছিল, তাদের জন্য এটাই ছিল সবচেয়ে যোগ্য জবাব’। তিনি আরও যোগ করেন, ‘বিশ্ব এখন উপলব্ধি করেছে যে ভারত কখনও আগ্রাসী হবে না, কিন্তু নাগরিকদের রক্ষার ক্ষেত্রে প্রতিরক্ষায় জবাব দিতে দ্বিধা করবে না’।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, অপারেশন সিঁদুর আসলে ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের প্রতিরক্ষা ক্ষেত্রে এক মাইলফলক। তাঁর কথায়, ‘এই অভিযানের ফলাফল প্রমাণ করেছে আমরা সঠিক পথে এগোচ্ছি’। প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনি উপত্যকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। এই হামলায় ক্ষোভে ফুঁসে ওঠে গোটা ভারত। পাকিস্তানের জঙ্গি সংগঠন এই হামলায় দায় নিয়েও পরে অস্বীকার করে। এই নৃশংস হত্যাকাণ্ডের জবাবে ৭ মে ভারত অপারেশন সিঁদুর শুরু করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া