বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১৪ আগস্ট ২০২৫ ২২ : ৪০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভোটার তালিকায় সংশোধন নিয়ে উত্তাল গোটা দেশ। বিহারে বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া। কিন্তু ইদানিং সেই প্রক্রিয়ায় এমন এক ঘটনা ঘটেছে যা মুখ পুড়েছে নির্বাচন কমিশনেরই। বৃহস্পতিবার বিহারের ভুজপুর জেলার এক বাসিন্দা সোজা হাজির হন রাজ্যের প্রধান নির্বাচন আধিকারিকের দপ্তরে। জানা যায়, কমিশনের ভোটার তালিকায় তাঁকে নাকি মৃত বলে দেখানো হয়েছে। সিইও-র কাছে উপস্থিত হয়ে ওই ব্যক্তি দাবি করেন যে তিনি এখনও জীবিত। জানা গিয়েছে, মিন্টু পাসওয়ান নামে ওই ব্যক্তি চলতি সপ্তাহের শুরুতে সুপ্রিম কোর্টের সামনে উপস্থিত ছিলেন। তাঁকে এদিন সিপিআই(এমএল) লিবারেশনের একটি প্রতিনিধিদল সিইও দপ্তরে নিয়ে গিয়েছিল।
মিন্টু সাংবাদিকদের বলেন, ‘আমি জানি না কর্মকর্তারা আমাকে একপ্রকার ভূত মনে করেছেন কি না। তবে সত্যটি হল, আমি অত্যন্ত বিব্রত হয়েছি জানতে পেরে যে আমাকে সংশোধিত ভোটার তালিকায় মৃত ঘোষিত করা হয়েছে’। তিনি অভিযোগ করেন যে, কোনও বুথ-লেভেলের অফিসার (BLO) তার বাড়িতেই আসেননি। সিপিআই(এমএল)-এর লিপিবদ্ধ সম্পাদক কুণাল বলেন, ‘এই ধরনের অমিলই আমাদের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের সুপ্রিম কোর্টে এই সংশোধনের বিরোধিতা করার কারণ। মিন্টুকে ফর্ম সিক্স পূরণ করতে বলা হয়েছে। সাধারণত, নতুন ভোটারদের নাম তালিকায় তোলার জন্য নিবন্ধনের জন্য এই ফর্ম ব্যবহার হয়। যদিও তিনি আগেও ভোট দিয়েছেন’।
কুণাল আরও জানান, সিইও মিন্টুকে বলেছেন যে ফর্মটি সংশ্লিষ্ট বুথ স্তরের অফিসারকে হস্তান্তর করতে হবে। যিনি ইতিমধ্যেই একটি মারাত্মক ভুল করে বসে আছেন। তিনি বলেন, ‘বুথ অফিসার তাঁর ভুল স্বীকার করেছেন এবং সিইওকে বলেছেন যে মিন্টুর নাম অন্য কারোর পরিবর্তে সরিয়ে ফেলা হয়েছে’। কুণাল জানান, যদি বুথ স্তরের অফিসার সত্যিই বলে থাকন। তাহলে তো মৃত ব্যক্তির নাম খসড়া ভোটার তালিকায় থাকা উচিত। তিনি অভিযোগ করেন, কমিশনের এই ভুলের কারণে মিন্টুকে বারবার দৌড়ঝাপ করতে হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত আমরা মোট ২১ জন মানুষকে শনাক্ত করেছি, যাদের ভুল করে মৃত ঘোষণা করা হয়েছে এবং তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। এর মধ্যে ১০ জনকে সুপ্রিম কোর্টে উপস্থিত করা হয়েছে’। তিনি আরও জানান, সুপ্রিম কোর্ট শুধুমাত্র দুটি ক্ষেত্রে এই ভুল স্বীকার করেছে। একটি হল মিন্টুর এবং অন্যটি রাঘপুরের একজন মহিলার। উল্লেখ্য, রাঘপুর বিধানসভা আসন বিরোধী নেতা তেজস্বী যাদবের। কুণাল বলেন, ‘আমরা জানি না সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কতটা কার্যকর হবে। নির্বাচন কমিশন দুঃসাহসিকভাবে দাবি করছে যে রাজনৈতিক দলগুলো কোনও দাবি বা আপত্তি তুলছে না। আমরা যতটা সম্ভব মানুষের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সাহায্য করতে থাকব’।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষণা মেট্রোর, ১৫ আগস্ট তিন লাইনের পরিষেবাতেই থাকছে বদল, জেনে নিন সূচি
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?