বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কোনও আগাম সতর্কতা নেই, আচমকাই নিষ্ক্রিয় হয়ে গেল জিও সিম, চালু করতে জার্মানি থেকে ভারতে উড়ে এলেন ব্যক্তি

কৌশিক রয় | ১৪ আগস্ট ২০২৫ ২০ : ৫৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শুধুমাত্র নিজের জিও সিম কাজ না করায় কোম্পানির ডাকে সুদূর জার্মানি থেকে ভারতে উড়ে আসতে হল এক ব্যক্তিকে। জার্মানিতে বসবাসকারী ওই ব্যক্তি দাবি করেছেন, শুধুমাত্র তাঁর নিজের জিও সিম কার্ড পুনরায় সচল করার জন্যই তাঁকে জার্মানি থেকে ভারতে আসতে হয়েছে। তাঁর এই অভিজ্ঞতা নিয়ে করা একটি পোস্ট এখন ভাইরাল হয়ে গিয়েছে রেডিট অ্যাপে। রেডিটের ‘লিগাল অ্যাডভাইস ইন্ডিয়া’ ফোরামে শেয়ার করা পোস্টে তিনি পুরো ঘটনার বিবরণ দিয়ে লিখেছেন, ‘আমার জিও প্রিপেইড নম্বর নিয়ে বিদেশে থাকার সময় আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি, তার একটি স্পষ্টতা চাই’।

যদিও সংস্থা বা ট্রাইয়ের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। ওই ব্যক্তি জানান, গত ১২ জুন তাঁর সিম নিষ্ক্রিয় হয়ে যায়, তখন তিনি জার্মানিতে ছিলেন। তিনি রেডিটে তাঁর পোস্টে লেখেন, ‘আমি স্বীকার করছি আমার সিম ছ’মাসের বেশি সময় ধরে সক্রিয় ছিল না। নিয়ম মেনে জিও সংস্থা সেটি বন্ধ করার অধিকার রাখে। কিন্তু কোনও অফিসিয়াল এসএমএস বা ইমেলের মাধ্যমে আমাকে আগে থেকে জানানো হয়নি’। ওই পোস্টে লিখেছেন তিনি। ট্রাইয়ের নিয়ম ও জিও-র শর্তাবলীর কথা তুলে ধরে তিনি জানান, সিম নিষ্ক্রিয় করার আগে গ্রাহককে অগ্রিম নোটিশ দেওয়ার কথা এবং ন্যূনতম ২০ টাকার রিচার্জে ১৫ দিনের গ্রেস পিরিয়ডে পুনরায় সক্রিয় করার সুযোগ থাকার কথা।

আরও পড়ুন: রামধনুর মতো বাঁক খাওয়ানো সুইংয়ে হ্যাটট্রিক, পাকিস্তানের বিরুদ্ধে ওই পারফরম্যান্স নিয়ে কথাই বলেন না পাঠান, কেন?

কিন্তু তাঁর ক্ষেত্রে ১১ জুন পর্যন্ত সিম সক্রিয় থাকলেও ১২ জুন হঠাৎই তা বন্ধ হয়ে যায়। তিনি অভিযোগ করেন, বারবার জিও কেয়ার, গ্রিভান্স অফিসার, এমনকি ট্রাইয়ের সঙ্গে যোগাযোগ করার পরও কেবল অটোমেটেড টেমপ্লেট রিপ্লাই পেয়েছেন, যেখানে তাঁর মূল প্রশ্নগুলির উত্তর মেলেনি। জিওর কাছ থেকে একমাত্র স্পষ্ট উত্তর ছিল, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত সিম পুনরায় সক্রিয় করা যাবে, কিন্তু কেবলমাত্র ভারতে শারীরিকভাবে উপস্থিত থাকলেই। এতে বাধ্য হয়ে তাঁকে জার্মানি থেকে ভারতে আসতে হয়েছে। ওই ব্যক্তির দাবি, এই আচমকা যাত্রা তাঁর কাছে অর্থনৈতিক ক্ষতি এমনকি চাকরির ক্ষেত্রে অসুবিধা ডেকে এনেছে।

পোস্টটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, জিও সিম নিয়মিত টপ-আপ না করলে ৯০ দিনের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে। আবার কেউ কেউ বলেছেন, ভোডাফোন-আইডিয়া (VI)-র সিম দীর্ঘ সময় ব্যবহার না করলেও টপ-আপ করলে সচল থাকে। অন্যদিকে, কিছু ব্যবহারকারী সমাধানের উপায়ও জানিয়েছেন, ‘পোস্টপেইড কানেকশনে সাধারণত এই ধরনের সমস্যা হয় না। অথবা ভারতে আত্মীয়স্বজনের মাধ্যমে সিম হারানোর এফআইআর করে নতুন সিম তোলা যায়’। কিন্তু এই অভিযোগের ভিত্তিতে প্রশ্ন উঠছে, জিও কি আসলেই ট্রাইয়ের গাইডলাইন লঙ্ঘন করেছে, নাকি সংস্থার অভ্যন্তরীণ নিয়মেই সিম বন্ধ হয়েছে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া