বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘ঐতিহাসিক নজির’, স্বাধীনতা দিবসের প্রাক্কালে অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি, কী জানালেন?

কৌশিক রয় | ১৪ আগস্ট ২০২৫ ২০ : ৩৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছিলেন আপামর ভারতবাসী সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এমনকি, মোদি সতর্ক করে দিয়েছিলেন, ভবিষ্যতে যদি ফের পাকিস্তান এই ধরনের হামলা চালায় ভারত পাল্টা আক্রমণে পিছপা হবে না। আর শুক্রবার ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ‘অপারেশন সিঁদুরকে’ ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের এক ‘ঐতিহাসিক নজির’ বলে অভিহিত করলেন। গত এপ্রিল মাসে পহেলগাঁওয়ে নিরীহ সাধারণ মানুষের উপর সন্ত্রাসবাদী হামলাকে “কাপুরুষোচিত ও নৃশংস” আখ্যা দিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই হামলায় ভারতের প্রতিক্রিয়াকে ‘দৃঢ় সংকল্পবদ্ধ ও সিদ্ধান্তমূলক’ আখ্যাও দিয়েছিলেন তিনি। 

রাষ্টপ্রতি দ্রৌপদী মুর্মু আরও বলেন, ‘অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তার জন্য যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। এটি মানবতার সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে’। প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনি উপত্যকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। এই হামলায় ক্ষোভে ফুঁসে ওঠে গোটা ভারত। পাকিস্তানের জঙ্গি সংগঠন এই হামলায় দায় নিয়েও পরে অস্বীকার করে। এই নৃশংস হত্যাকাণ্ডের জবাবে ৭ মে ভারত অপারেশন সিঁদুর শুরু করে।

আরও পড়ুন: ভারতের উপর চাপতে পারে আরও শুল্ক! পুতিন-ট্রাম্প বৈঠকের আগে বড় হুঁশিয়ারি মার্কিন অর্থ-সচিবের

এই অভিযানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে থাকা ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ভারতীয় বায়ুসেনার প্রিসিশন স্ট্রাইকে মৃত্যু হয় একশোরও বেশি জঙ্গির। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান কাপুরুষের মতো জম্মু-কাশ্মীরে সাধারণ মানুষের ওপর মিসাইল ও ড্রোন হামলা চালায়। তবে ভারতের এয়ার ডিফেন্স নির্ভুল ভাবে তা প্রতিহত করে এবং পাল্টা পাকিস্তানের বিমান ঘাঁটিগুলিতে আঘাত হানে। অভিযানে ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির সাফল্য স্পষ্ট হয় সারা বিশ্বের কাছে। ভারতীয় বায়ুসেনার বিভিন্ন ক্ষেপণাস্ত্র থেকে ব্রহ্মোস পর্যন্ত দেশীয় অস্ত্র ব্যবহৃত হয় এই অপারেশনে।

বিশ্বজুড়ে ভারতের এই নিখুঁত ও সংযমী প্রতিক্রিয়া প্রশংসিত হয়েছে। স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রপতি মুর্মু বলেন, ‘পহেলগাঁওয়ের হামলার পর গোটা দেশ ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। যারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চেয়েছিল, তাদের জন্য এটাই ছিল সবচেয়ে যোগ্য জবাব’। তিনি আরও যোগ করেন, ‘বিশ্ব এখন উপলব্ধি করেছে যে ভারত কখনও আগ্রাসী হবে না, কিন্তু নাগরিকদের রক্ষার ক্ষেত্রে প্রতিরক্ষায় জবাব দিতে দ্বিধা করবে না’। রাষ্ট্রপতি উল্লেখ করেন, অপারেশন সিঁদুর আসলে ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের প্রতিরক্ষা ক্ষেত্রে এক মাইলফলক। তাঁর কথায়, ‘এই অভিযানের ফলাফল প্রমাণ করেছে আমরা সঠিক পথে এগোচ্ছি’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া