শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৪ আগস্ট ২০২৫ ১৯ : ৫৯Soma Majumder
মাথাব্যথা প্রায় সকলেরই হয়। সামান্য মানসিক চাপ পড়লেই মাথা দপদপ, রগের দু’পাশ ধরে যন্ত্রণা, মাথা-ঘাড় জুড়ে ব্যথায় ভুক্তভোগী অনেকেই। মাথাব্যথা নিজে যেমন একটি রোগ, তেমনই শরীরের অন্য কোনও সমস্যার ইঙ্গিতও বহন করে। আর অনেকেই জানেন না, প্রতিদিনের ব্যবহৃত অন্তর্বাস মাথাব্যথার অন্যতম গোপন কারণ হতে পারে৷ যা নিয়ে চিকিৎসক ও ফ্যাশন বিশেষজ্ঞরা ক্রমশই সতর্ক করছেন। অন্তর্বাসের ঠিক কোন কারণে মাথাব্যথার ঝুঁকি বাড়ে? জেনে নিন-
মাথার পিছনের দিকে টেনশন হেডেক হতে পারে। এক্ষেত্রে ঘাড়ের সামান্য উপরে ব্যথা হয়। প্রথমে মাথার এই অংশটি ভারী হয়ে যায়। তারপর ব্যথা হতে শুরু করে। কাঁধ এবং গলা শক্ত হয়ে যাওয়াও এই সমস্যার অন্যতম লক্ষণ। আবার অনেকসময় এই টেনশন হেডেক কপালে ও চোখেও এই সমস্যা শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, যদি অন্তর্বাসের স্ট্র্যাপ খুব টাইট হয়, তাহলে কাঁধ থেকে গলা পর্যন্ত থাকা ট্র্যাপিজিয়াস পেশিতে চাপ পড়ে। ক্রমাগত চাপের ফলে গলা ও মাথায় টান পড়ে, যা থেকে টেনশন হেডেক শুরু হতে পারে। শুধু তাই নয়, অন্তর্বাসের শক্ত চাপ স্নায়ুর উপর প্রভাব ফেলে যা কাঁধ ও পিঠের নড়াচড়া সীমিত করে দিতে পারে। এর ফলেও মাথাব্যথা হয়।
অন্তর্বাস সঠিক সাপোর্ট পেলে খারাপ ভঙ্গির সমস্যা দেখা দেয়। এতে মানুষ অজান্তেই সামনের দিকে ঝুঁকে থাকে, যা গলার পেশিতে অতিরিক্ত চাপ তৈরি করে। কাঁধ ও গলায় টান বাড়ায়। একইসঙ্গে অতিরিক্ত টাইট অন্তর্বাসের কারণে চলাফেরায় অসুবিধা হয়, যা দীর্ঘমেয়াদে অস্বস্তি ও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

টাইট অন্তর্বাসের একটি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হল স্নায়ুর সংকোচন। যার ফলে অসাড়তা, ঝিনঝিন, এমনকী ব্যথার অনুভূতিও হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই স্নায়ুর সংকোচনের প্রভাব আরও খারাপ হতে পারে, বিশেষ করে যদি সারাক্ষণই কেউ টাইট পোশাক পরেন।
এক্ষেত্রে বিশেষজ্ঞরা নিয়মিত সঠিক মাপের অন্তর্বাস ব্যবহার করার পরামর্শ দেন। ওজন, হরমোনের পরিবর্তন বা বয়সের সঙ্গে মাপের বদল হতে পারে। তাই সময়ে সময়ে ফিটিং পরীক্ষা করা জরুরি। চওড়া ও নরম স্ট্র্যাপ ব্যবহার করলে ওজন সমানভাবে ভাগ হয় এবং কাঁধে চাপ কমে। একইসঙ্গে স্ট্র্যাপ এমনভাবে অ্যাডজাস্ট করা উচিত যাতে তা আঁটসাঁট না হয়। মাথাব্যথা হলে খুব টাইট অন্তর্বাস এড়িয়ে চলাই শ্রেয়। তবে সঠিক ফিটিংয়ের পরও যদি মাথাব্যথা না কমে, তাহলে অবহেলা না করে চিকিৎসকের নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে মাথাব্যথার পিছনে অন্য কোনও শারীরিক সমস্যা লুকিয়ে থাকতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?