বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৪ আগস্ট ২০২৫ ১৯ : ৫৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ট্রাম্প-পুতিন বৈঠক। তার আগেই ফের দিল্লিকে শুল্ক হুঁশিয়ারি দিলেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। জানালেন, ৫০ শতাংশের উপরও শুল্ক চাপানো হতে পারে ভারতের উপর। ট্রাম্র-পুতিন বৈঠর সফল না হলেই ভারতের উপর আরও শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন বেসেন্ট। বুধবার ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, "আমরা রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর দ্বিতীয়বার শুল্ক চাপিয়েছি। যদি আলাস্কায় বৈঠকে পরিস্থিতি ভাল না হয়, তাহলে শুল্ক আরও বাড়তে পারে।"
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের কথায়, "আমি মনে করি সবাই রাষ্ট্রপতি পুতিনের উপর হতাশ। আমরা আশা করেছিলাম যে তিনি আরও পূর্ণাঙ্গভাবে আলোচনার টেবিলে আসবেন। মনে হচ্ছে, তিনি আলোচনার জন্য প্রস্তুত হতে পারেন। এবং রাশিয়ান তেল কেনার জন্য আমরা ভারতীয়দের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি। আমি দেখতে পাচ্ছি, যদি পরিস্থিতি ঠিকঠাক না হয়, তাহলে নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক আরোপ করা হতে পারে।"
প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প ইতিমধ্যে ভারতের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন। কিন্তু, ৭ অগাস্ট তিনি ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণে আরও ২৫ শতাংশ বাড়তি শুল্ক চাপান। ফলে মোট শুল্কহার বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশ। ট্রাম্প সরাসরি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে তেল কিনে "যুদ্ধ মেশিনকে জ্বালানি দিচ্ছে" এবং তিনি এতে অসন্তুষ্ট।
ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে জানান, ভারত কখনোই কৃষকের স্বার্থে আপোস করবে না, অর্থনৈতিক ক্ষতির শঙ্কা থাকলেও না। ভারতের পররাষ্ট্র মন্ত্রক ট্রাম্পের শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্তকে "অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য" বলে অভিহিত করেছে।
আরও পড়ুন- আধার-ও প্রামাণ্য নথি, বিহারের এসআইআর মামলায় কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের আমদানি বাজারনির্ভর এবং ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। এছাড়া ভারত তার পূর্ববর্তী বিবৃতিতে উল্লেখ করেছে, যারা ভারতের সমালোচনা করছে, তারা নিজেরাও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাচ্ছে।
রাশিয়ান অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা চীন। কিন্তু, চীনের উপর বাড়তি শুল্ক নিয়ে আর হইহই করছে না ওয়াশিংটন। এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বেসেন্ট বলেন, "আমি প্রেসিডেন্টের চেয়ে এগিয়ে কিছু বলব না। তবে প্রেসিডেন্ট জানেন কীভাবে সুবিধা আদায় করতে হয়। এবং তিনি প্রেসিডেন্ট পুতিনকে স্পষ্ট করে বলবেন যে, সমস্ত বিকল্প টেবিলে রয়েছে।"
নিষেধাজ্ঞা বাড়ানো যেতে পারে বা শিথিল করা যেতে পারে কিনা সমন্ধে প্রশ্ন করা হলে বেসেন্ট বলেন, "নিষেধাজ্ঞাগুলি বাড়ান যেতে পারে, শিথিল করা যেতে পারে। তাদের একটি নির্দিষ্ট জীবন থাকতে পারে। তারা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে। আপনি জানেন, বিশ্বজুড়ে এই রাশিয়ান ছায়া জাহাজের বহর রয়েছে যা আমি মনে করি- আমরা কঠোর ব্যবস্থা নিতে পারি।"
প্রসঙ্গত বেসেন্ট এই বছর কানাডায় জি৭ বৈঠকে আলোচনায় উপস্থিত নেতাদের জিজ্ঞাসা করেছিলেন যে- "তাঁরা কী চীনের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইচ্ছুক? দেখা গেল সকলে জল মাপছেন।।" তিনি আরও বলেন যে, ট্রাম্প ইউক্রেন যুদ্ধে রক্তপাত বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?