রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | এক টিকিটেই ভ্রমণ করা যাবে মেট্রো ও পূর্ব রেলে, স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষণা রেলের 

আর্যা ঘটক | ১৪ আগস্ট ২০২৫ ১৯ : ৩৬Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: ভবিষ্যতে এক টিকিটেই যাতায়াত করা যাবে মেট্রো ও পূর্ব রেলে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের আগেরদিন একথা জানালো মেট্রো রেল। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি একথা জানিয়েছেন। এর জন্য চালু করা হবে নতুন স্মার্ট কার্ড। ফলে আগামীদিনে এই ব্যবস্থা শুরু হওয়ার পর যথেষ্টই উপকৃত হবেন পূর্ব ও মেট্রো রেলের যাত্রীরা। 

এই মুহূর্তে হাওড়া থেকে মেট্রো রেলে যাত্রা করে যাওয়া যায় ধর্মতলা এবং সেখান থেকে ট্রেন বদলিয়ে কবি সুভাষ বা দক্ষিণেশ্বরের দিকে যাত্রা করা যায়। প্রতিদিন অসংখ্য যাত্রী এই পথে যাতায়াত করেন। আবার শিয়ালদহ থেকে ধর্মতলায় মেট্রো পথের যাত্রা শুরু হলে হাওড়া থেকে একেবারে সরাসরি পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভে। আপাতত সেক্টর ফাইভ থেকে মেট্রো চেপে শিয়ালদহ পর্যন্ত যাতায়াত করা যায়। খুব শীঘ্রই শিয়ালদহ থেকে শুরু হবে ধর্মতলামুখী মেট্রো রেলের যাত্রা। আগামী ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পথে ট্রেন যাত্রার উদ্বোধন করতে পারেন বলে জানা গিয়েছে। সেইসঙ্গে নোয়াপাড়া থেকে জয় হিন্দ পর্যন্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত আরও দুটি মেট্রো পথের তিনি উদ্বোধন করতে পারেন বলে জানা গিয়েছে। যদিও এবিষয়ে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, উদ্বোধনের সম্ভাবনা আছে। কিন্তু এখনও চূড়ান্ত বলা যাচ্ছে না। এবিষয়ে মেট্রো সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বলে তিনি জানান। 

আরও পড়ুনঃ স্কুটারে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন যুবক! জানালেন 'শিশুদের কামড়াচ্ছিল', ভিডিও ভাইরালে তীব্র চাঞ্চল্য ...

সম্প্রতি কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের পিলারে একাধিক ফাটল দেখা যায়। নিরাপত্তার দিকটি বিবেচনা করে আপাতত ওই স্টেশনটি বন্ধ রেখেছেন মেট্রো কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়েছে প্ল্যাটফর্ম ভেঙে তৈরি করা হবে। এবিষয়ে জেনারেল ম্যানেজার জানিয়েছেন, পুজোর পর কাজে হাত দেওয়ার পরিকল্পনা ছিল। জুলাই মাসে ওইরকম বৃষ্টি হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে এবং আচমকা এই সমস্যা তৈরি হওয়ায় তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এর পাশাপাশি ব্লু লাইন বা টালিগঞ্জ থেকে দমদমের পথে মেট্রো লাইনেও সমীক্ষা চালানো হয়েছে এবং সেই রিপোর্ট রেল বোর্ডের কাছে পাঠানো হবে বলে পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন। 

আরও পড়ুনঃ বই কিনতে বেরিয়েছিলেন বাড়ি থেকে, কিছুক্ষণ পর মৃত্যুখবর! হাত ধরে দুই তরুণীর চরম পদক্ষেপ, ঘটনা ঘিরে রহস্য 

প্রসঙ্গত, এই তিনটি লাইনে যাত্রা শুরু হলে যথেষ্ট উপকৃত হবেন যাত্রীরা। ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত যাত্রা শুরু হলে একেবারে এক ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। বৌ বাজারে মাটির নিচে বিপর্যয়ের জন্য ওই এলাকায় মেট্রোর কাজ বারবার ধাক্কা খেয়েছে। ফলে এই পথে  দ্রুত মেট্রো যাত্রা চালু করার পরিকল্পনা থাকলেও উদ্ভূত সমস্যার জন্য বৌ বাজার এলাকায় মেট্রোর কাজ শেষ করতে এত দেরি হয়েছে।‌

আরও পড়ুনঃ ফের বিপর্যয় হিমাচলে! আচমকা মেঘ ভাঙা বৃষ্টি, বন্যায় বন্ধ তিনশো'র বেশি রাস্তা, দু্র্যোগে স্থির জনজীবন


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া