বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৪ আগস্ট ২০২৫ ১৯ : ০৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিহার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর ফলে বিহারে ভোটার তালিকা থেকে বাতিল হওয়া নাম ফের ভোটার তালিকায় তুলতে আধার কার্ডকেও নথি হিসেবে ব্যবহার করা যাবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এ দিন বলেছে, রাজ্যের ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারা এই বাদ দেওয়ার বিরুদ্ধে তাদের আধার কার্ড জমা দিতে পারবেন। এর আগে, নির্বাচন কমিশন আধার গ্রহণে বিরোধিতা করেছিল, যুক্তি দিয়েছিল যে- এটি পরিচয়ের প্রমাণ হতে পারে, তবে এটি নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়।
অন্যান্য রাজ্যে ভোটার তালিকার বিশেষ ইনটেনসিভ রিভিশন বা এসআইআর অনুশীলনের জন্য আধার একটি যোগ্য নথি হবে কিনা তা স্পষ্ট নয়। আপাতত, নির্বাচনমুখী বিহারে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের জন্য এটি একটি বিকল্প।
অন্তর্বর্তীকালীন আদেশে, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ নির্বাচন কমিশনকে এসআইআর-এর পরে বাদ পড়া ৬৫ লক্ষ নামের তালিকা এবং বাদ দেওয়ার কারণ প্রকাশ করতে বলেছে। আদালত বলেছে, এই তালিকাগুলি বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করতে হবে যাতে লোকেরা সংশোধনের জন্য নির্বাচন কমিশনের কাছে যেতে পারে।
বিচারপতি কান্ত আদেশটি পড়ে শোনানোর সময় বলেন, "তালিকা থেকে বাতিল ব্যক্তিরা তাঁদের আধার কার্ডের কপি-সহ আবেদন জমা করতে পারেন।" ভোটার তালিকা পর্যালোচনা অনুশীলনের জন্য নির্বাচন কমিশন যে ১১টি নথি অনুমোদন করেছে, সেই তালিকায় আধার ছিল না। আবেদনকারীরা যুক্তি দিয়েছিলেন যে, এটা লক্ষ লক্ষ মানুষকে, বিশেষ করে সুবিধাবঞ্চিত অংশের মানুষকে, অসুবিধার মুখে ফেলবে।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের পক্ষে উপস্থিত আইনজীবী প্রশান্ত ভূষণ সংবাদ মাধ্যমকে বলেন, "আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে, তারা তাদের নির্দিষ্ট করা ১১টি নথির পাশাপাশি আধার কার্ড গ্রহণ করবে বলে বিজ্ঞাপন দিতে।"
আরও পড়ুন- সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন! তালিকা থেকে বাদ যাওয়া নাম প্রকাশ করার নির্দেশ কমিশনকে
এর আগে, সিনিয়র আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মণু সিংভি যোগ্য নথি থেকে আধার কার্ড বাদ দেওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন। আদালত তখন আধার আইনের ৯ নম্বর ধারার দিকে ইঙ্গিত করেছিলেন, যা স্পষ্ট করে বলে যে- এটা নাগরিকত্বের প্রমাণ নয়।
বৃহস্পতিবার শুনানির সময়, বিচারপতি বাগচী বলেন, আধার পরিচয় এবং বাসস্থানের জন্য একটি আইনগতভাবে স্বীকৃত নথি। যখন সিনিয়র আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ বলেন যে, নির্বাচন সংস্থা আধার গ্রহণ করছে, বিচারপতি বাগচী বলেন, "না, না তাদের তা করতে হবে।" বিচারপতি কান্ত আরও বলেন, "এটি একটি আইনগত বাধ্যবাধকতা। এটি অবশ্যই থাকা উচিত।"
অন্তর্বর্তীকালীন আদেশে, বেঞ্চ বলেছে, "আমরা ভারতের নির্বাচন কমিশনের বক্তব্য সংক্ষিপ্তভাবে শুনেছি। শুনানির সময়, নিম্নলিখিত পদক্ষেপগুলিতে একমত হয়েছে: নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করবে: ২০২৫ সালের তালিকায় যাদের নাম ছিল কিন্তু খসড়া তালিকায় অন্তর্ভুক্ত ছিল না, তাদের ৬৫ লক্ষ ভোটারের তালিকা জেলা পর্যায়ের ওয়েবসাইটে প্রদর্শিত হবে।"
আদেশে বলা হয়েছে, এই তালিকাটি খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার কারণ উল্লেখ করতে হবে। উল্লেখ করা হয়, "সর্বোচ্চ প্রচারিত স্থানীয় ভাষার সংবাদপত্রগুলিতে ব্যাপক প্রচার চালানো হবে। এটা দূরদর্শন এবং অন্যান্য চ্যানেলে সম্প্রচার করতে হবে। যদি তাদের কোনও সোশাল মিডিয়া হ্যান্ডেল থাকে, তাহলে জেলা নির্বাচনী আধিকারিক,সেখানেও নোটিশটি প্রদর্শন করবেন।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?