বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | কলকাতার ম্যাডক্স স্কোয়ারের ধাঁচে টাইম স্কোয়ারে দুর্গোৎসব! অক্টোবরের প্রথম দু' দিন বিদেশের মাটিতে তুমুল হইচই

রিয়া পাত্র | ১৪ আগস্ট ২০২৫ ১৮ : ৫৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: শ্রাবণ একেবারে শেষে এসে দাঁড়িয়েছে। এখানে এখনও বৃষ্টি হচ্ছে ঠিকই, তবে শ্রাবণের এই শেষ বেলা থেকেই আপামর বাঙালির যেটা মনে হয়, তা হল, 'পুজো আসছে'। এবার মুগ্ধ বালক হাঁ করে আকাশে দেখবে পেঁজা মেঘ। বাঁশ বাঁধা তৈরি হবে পাড়ায় পাড়ায়। স্কুল ফেরৎ তাতে খেলাধুলো হবে বিস্তর। ঠাকুরের গায়ের মাটি শুকোবে দিনে দিনে। কেউ কেউ ভোর হতেই শিউলি ফুল কুড়িয়ে নেবে আঁচলে। স্কুলের পড়ুয়ারা দিন গুনবে, আর কদিন পরে পুজোর ছুটি পড়বে? শ্রাবণ ডিঙিয়ে ভাদ্র এলে, দিন গোনা ছাড়া, বাঙালির আর উপায় কী? এবার আবার পুজো একটু আগেই। 

এই 'পুজো আসছে, পুজো আসছে'র সময়ে যাঁরা রাজ্যে নেই, এমনকি দেশে নেই, যাঁরা কাজের খাতিরে রয়ে গিয়েছেন সাত সমুদ্র তেরো নদী পাড়ে, তাঁরা কী করছেন জানেন? অবশ্যই, তাঁরাও দিন গুনছেন। শুধু দিন গুনছেন না, তাঁদেরও প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। হইহই করে। একবার ফোন কলকাতায়, একবার ফোন প্রবাসী প্রিয় বন্ধুকে। একবার খোঁজ প্রতিমার, একবার খোঁজ ছোলার ডালের। তেমনই বিদেশ বিভুঁইয়ের এক পুজোর খোঁজ এখানে।

আরও পড়ুন: 'যাঁদের আপনারা দেখলেন, তাঁরা নেই?', অভিষেককে নিশানার পরেই ভিডিও প্রকাশ তৃণমূলের, পেনড্রাইভ পাঠানো হল অনুরাগের বাড়ি

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দু' দিন ধরে পালিত হবে দুর্গোৎসব। রবিবার, ১০ আগস্ট, ২০২৫, কুইন্সের জ্যাকসন হাইটসে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই উদ্যোগের কথা। জানা গিয়েছে বাঙালি নিজেদের ছোটবেলাকেই সাজিয়ে রাখবেন বিদেশের পুজোতে।

কেমন বিষয়টা? তথ্য, টাইমস স্কোয়ারের পুজোতে থাকবে কলকাতার ম্যাডক্স স্কোয়ারের এবং ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের পূজার পরিবেশের ধাঁচ। টাইমস স্কোয়ারের ফাদার ডাফি স্কোয়ারে, লাল সিঁড়ির পাশেই হবে সমগ্র আয়োজন। পুজোর আয়োজনে রয়েছে টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন। ১ এবং ২ অক্টোবর, নবরাত্রির সময়েই হবে দুর্গা পুজো। 

কেমন হবে সেই পুজো মণ্ডপ? তাতেও অবশ্যই কলকাতার ছোঁয়া। জানা গিয়েছে, কলকাতার বিশিষ্ট শিল্পীদের দ্বারা সজ্জিত থিম পৌঁছে যাবে সেখানে। ধীরে ধীরে সেজে উঠবে পুজো মণ্ডপ হিসেবে। আর প্রতিমা? তাও পাড়ি দেবে কলকাতা থেকেই। গায়ে থাকবে কুমোরটুলির মাটি। কুমারটুলি শিল্পী প্রদীপ রুদ্র পাল দুর্গার একটি বিশেষ প্রতিমা তৈরি করবেন। সেই প্রতিমার আরাধনা হবে সেখানে। উৎসবে প্রতিদিন আরতি, পূজা এবং ঢাকা ও কলকাতার শিল্পীদের লাইভ পরিবেশনা থাকবে। আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকবে সিঁদুর খেলা, ধুনুচি নাচ। 

আরও পড়ুন: দেশমহাকাশ থেকে গঙ্গা নদী কেমন দেখতে? আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে নাসার তোলা ছবি আপনাকে অবাক করে

রবিবারের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশনের সদস্যরা। উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মৃদুল পাঠক, সভাপতি শশধর হাওলাদার, সহ-সভাপতি কল্লোল বসু, সম্পাদক নিরুপমা সাহা, কোষাধ্যক্ষ সৌম্যব্রত দাশগুপ্ত এবং উপদেষ্টা কমিটির সদস্য মিলন আওন এবং নির্মল পাল। সংগঠনের মুখপাত্র বিশ্বজিৎ সাহা সংবাদ মাধ্যমে পুজো-প্রসঙ্গে জানিয়েছেন, 'টাইমস স্কোয়ার উৎসবের লক্ষ্য হিন্দু সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সকল সংস্কৃতির মানুষকে একত্রিত করা। যে কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন। পুজো প্রাঙ্গন সকলের জন্যই মুক্ত।' পুজো সংক্রান্ত আরও নানা তথ্য মিলবে timessquaredurgautsav.org-তে।


ইতিমধ্যেই সিএবি, উত্তর আমেরিকা বাঙালি সম্মেলনের আয়োজক এবং বেদান্ত সোসাইটি অফ বাংলাদেশ-সহ একাধিক সংগঠন এগিয়ে এসেছেন সদর্থক ভূমিকা নিয়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া