বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নিট উত্তীর্ণ তরুণীর রহস্য মৃত্যু! প্রশ্ন উঠেছে পরিবার এবং প্রেমিক দুইয়ের বিরুদ্ধে, জানুন...

আর্যা ঘটক | ১৪ আগস্ট ২০২৫ ১৬ : ৫৯Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের বানাসকাঁঠা জেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ড। পরিবারের সম্মান রক্ষার্থে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে বলদ জানা গিয়েছে। মূল অভিযুক্ত এক বাবা। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তিনি তাঁর নিজের ১৮ বছর বয়সী মেয়েকে হত্যা করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই তরুণী সম্প্রতি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। মাত্র ১৮ বছর বয়সী তরুণীর এহেন চরম পরিণতিতে চমকে উঠেছে গোটা দেশ। 

ঘটনার জেরে ডান্তা বিভাগের সহকারী পুলিশ সুপার সুমন নালা জানান, 'সে কয়েক মাস আগে নিট ( NEET ) পরীক্ষা দিয়েছিল। পরীক্ষার ফলাফল অনুযায়ী, সে ভালো নম্বর পেয়েছে। তবে সে ডাক্তার হতে চেয়েছিল, না নার্স—তা এখনও নিশ্চিত নয়।' NEET পরীক্ষার প্রস্তুতির জন্য ওই তরুণী পালানপুর শহরে চলে গিয়েছিলেন। সেখানেই তাঁর পরিচয় হয় হরেশ চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে, যাঁর সঙ্গে তিনি পরে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন। কিন্তু জানা গিয়েছে, তরুণীর পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি, বরং তাঁকে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, প্রথমে তরুণীর মৃত্যু স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। এরপরই কাহিনি অন্যদিকে মোড় নেয়। তরুণীর প্রেমিক হরেশ চৌধুরী ৬ আগস্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে উঠে আসে যে, তরুণীকে তাঁর বাবা সেন্ধাভাই পটেল ও দুই চাচা- শিভরামভাই পটেল এবং নারাণ পটেল মিলে ২৪ জুন রাতে হত্যা করে। এরপর ২৫ জুন সকালে তাঁর সৎকারও সম্পন্ন করা হয়।

হরেশ চৌধুরী পুলিশের কাছে জানান, তাঁর প্রেমিকা তাঁকে একটি মেসেজ পাঠিয়েছিল, যাতে লেখা ছিল: 'এসো আমাকে নিয়ে যাও, না হলে আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দেবে। আমি যদি রাজি না হই, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও।' এই বার্তা তরুণীর জীবনের আশঙ্কার স্পষ্ট ইঙ্গিত দেয়।

হরেশ ইতিমধ্যে বিবাহিত এবং তাঁর একটি সন্তান রয়েছে। জানা যায়, থারাড শহর থেকে পালানপুর যাওয়ার পথে হরেশ তাঁকে লিফট দিয়েছিলেন এবং সেখান থেকেই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তবে তরুণী হরেশের বৈবাহিক অবস্থান সম্পর্কে জানতেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মে মাসে দুজন মিলে আহমেদাবাদ পালিয়ে যান এবং সেখানে সাময়িকভাবে একটি লিভ-ইন রিলেশনশিপের আইনি চুক্তিও সই করেন। তবে পরবর্তীতে ১২ জুন থারাড থানার পুলিশ ও মেয়েটির আত্মীয়রা তাঁদের রাজস্থানের একটি হোটেল থেকে খুঁজে বের করেন। হরেশকে একটি পুরনো মামলায় গ্রেপ্তার করা হয়।

জানা গিয়েছে জেলে থাকাকালীন হরেশ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভুক্তভোগীর দুটি মেসেজ দেখতে পান। সেগুলির একটি ছিল ১৭ জুনে করা। তাতে তরুণী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাঁকে হত্যা করা হতে পারে। এরপর হরেশ একজন আইনজীবীর সাহায্য নেন এবং গুজরাট হাইকোর্টে একটি হেবিয়াস করপাস পিটিশন দায়ের করেন যাতে তরুণীকে আদালতে হাজির করার আবেদন জানানো হয়।

কিন্তু এরপর শুনানির মাত্র দুই দিন আগে, ২৫ জুন হরেশ জানতে পারেন তরুণীর মৃত্যু হয়েছে ২৪ জুন রাতেই । এর পরেরদিন সকালে তাঁর শেষকৃত্যও সম্পন্ন হয়েছে।

এই নির্মম ঘটনাটি গুজরাটের স্থানীয়দের কাছে গভীর প্রশ্ন তুলেছে মহিলা স্বাধীনতা নিয়ে। ‘সম্মান’-এর নামে সহিংসতা এবং পরিবারের চাপের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অনেকে। 

বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে৷ ঘটনার পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ চলছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া