বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'আপনি আমার কথা শুনেছেন, আর কেউ শোনেনি', যোগীর প্রশংসা শুনেই চটলেন অখিলেশ! মহিলা বিধায়ককে চিঠিতে যা লিখলেন

রিয়া পাত্র | ১৪ আগস্ট ২০২৫ ১৬ : ৩৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের বিধানসভা। সেই বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলের বিধায়ক প্রশংসা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তা নিয়ে জোর চর্চা শুরু হতেই আরও আলোচনা আরও এক কদম বাড়িয়ে দিলেন বিধায়কের দলের সুপ্রিমো। সমাজবাদী পার্টির বিধায়ক পূজা পালের মন্তব্যের পরেই জানা গেল, দলকে অস্বস্তিতে ফেলার পরেই, তাঁকে দল থেকেই বের করে দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। জানা গিয়েছে, তাঁকে দল থেকে বহিষ্কারের কারণও স্পষ্টভাবে জানিয়েছেন অখিলেশ। আবার তা প্রকাশ্যে আসতেই মুলায়ম-পুত্রকে একহাত নিয়েছে গেরুয়া শিবির।

ঘটনা কী? জানা গিয়েছে, ঘটনার কেন্দ্রে ২০০৫এর ঘটনা। পূজার স্বামী রাজু হত্যায় অভিযুক্ত ছিল আতিক। ২০০৫ সালে প্রাক্তন বিএসপি বিধায়ক রাজু পালকে গুলি করে খুন করা হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, খুনের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী উমেশ পালকে প্রয়াগরাজের সুলেম সরাই এলাকায় হত্যা করা হয়। ২০২৩-এ গুলি করে হত্যা করা হয় আতিক এবং তার ভাইকে। সেই ঘটনার রেশ টেনেই যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছিলেন পূজা। বিধানসভায় দাঁড়িয়েই তিনি বলেন, 'আপনি আমার কথা শুনেছেন। আর কেউ শোনেনি। আমাকে সুবিচার দেওয়ার জন্য ধন্যবাদ।' সমাজবাদী পার্টির বিধায়কের গলায় রাজনৈতিক বিরোধী, বিজেপির নেতার প্রশস্তির পরেই গোবলয়ের রাজনীতিতে জোর চর্চা শুরু হয়। 

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন! তালিকা থেকে বাদ  যাওয়া নাম প্রকাশ করার নির্দেশ কমিশনকে ...

ঘটনার পরের দিনেই জানা যায়, সমাজবাদী পার্টি বৃহস্পতিবার দলীয় বিধায়ক পূজা পালকে দলবিরোধী কার্যকলাপ এবং শৃঙ্খলাভঙ্গের জন্য বহিষ্কার করেছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, একটি চিঠিতে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব পূজা পালের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ এনেছেন। তাঁর মতে, পূজার কার্যকলাপ দলের ভাবমূর্তির ক্ষতি করেছে। সূত্রের খবর, চিঠিতে তিনি লিখেছেন, 'আপনার গৃহীত পদক্ষেপ দলের বিরুদ্ধে এবং শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন। তাই, আপনাকে তাৎক্ষণিকভাবে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হচ্ছে। উপরন্তু, আপনাকে দলের অন্যান্য পদ থেকে অপসারণ করা হবে। আপনি দলের কোনও অনুষ্ঠান, সভায় অংশ নেবেন না, আপনাকে আমন্ত্রণও জানানো হবে না।' 

বিধায়ক পূজা পালকে সপা বরখাস্ত করার পরেই আবার ময়দানে নেমেছে বিজেপি। গেরুয়া শিবির সমাজবাদী পার্টির তীব্র সমালোচনা করেছে ইতিমধ্যেই। বক্তব্য, যে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সংখ্যালঘুদের চেয়ে পরিবারকে বেছে নিয়েছে। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী বলেছেন, 'কর্ণাটকে সত্যি কথা বলার জন্য কংগ্রেস নেতাকে বরখাস্ত করেছে, এখন সত্য কথা বলার জন্য সপা ওবিসি বিধায়ককে বরখাস্ত করেছে! পরিবারবাদী পরিবারের জন্য প্রথমে।' 

আরও পড়ুন: ট্রেনের টিকিটে বিপুল ছাড় আজ থেকেই! কীভাবে টিকিট কাটলে মিলবে 'অফার', নিয়ম কানুন সব জানেন তো?...

পূজা যদিও নিজের বক্তব্যে অনড়। তাঁর বক্তব্য, 'আমি সকল দরিদ্র ও অসহায় মা ও বোনদের কণ্ঠস্বর যাঁরা আমাকে এখানে পাঠিয়েছেন। আমি কেবল বলতে চাই যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশে আতিক আহমেদের দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের ন্যায়বিচার প্রদানের জন্য কাজ করেছেন। ঠিক বিষয়কে ঠিকই বলব।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া