বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন! তালিকা থেকে বাদ  যাওয়া নাম প্রকাশ করার নির্দেশ কমিশনকে 

সৌরভ গোস্বামী | ১৪ আগস্ট ২০২৫ ১৬ : ০১Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  বিহারে ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ যাওয়ার ঘটনায় নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিহারের SIR করার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে এই তালিকা থেকে যাদের নাম মুছে দেওয়া হয়েছে, সেই সমস্ত নাম এবং নাম বাদ দেওয়ার কারণ জনসমক্ষে প্রকাশের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। রায় এই তথ্য জানা গেছে,বৃহস্পতিবার বিচারপতি সুর্যকান্ত ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল—এই বিপুল সংখ্যক ভোটারের নাম জেলা-স্তরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, সঙ্গে দিতে হবে নাম বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ। শুধু অনলাইনে নয়, পঞ্চায়েত ভবন, ব্লক উন্নয়ন কার্যালয় এবং পঞ্চায়েত অফিসের নোটিস বোর্ডেও বুথভিত্তিক তালিকা টাঙিয়ে দিতে হবে যাতে মানুষ সরাসরি গিয়ে নিজের নাম যাচাই করতে পারেন।

আদালতের নির্দেশে স্পষ্ট পরিকল্পনা
আদালতের নির্দেশ অনুযায়ী—

৬৫ লক্ষ ভোটারের পূর্ণ তালিকা জেলা-স্তরের সরকারি ওয়েবসাইটে দিতে হবে।

বাদ দেওয়ার কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

তালিকাটি সার্চযোগ্য হতে হবে এবং EPIC নম্বর দিয়ে নাম খুঁজে পাওয়া যাবে।

সর্বাধিক প্রচারিত আঞ্চলিক ভাষার সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে।

দূরদর্শন ও অন্যান্য টিভি চ্যানেলে সম্প্রচার করতে হবে।

জেলা নির্বাচন আধিকারিকদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও বিজ্ঞপ্তি দিতে হবে।

বিচারপতি সুর্যকান্ত বলেন, “আমরা চাই না নাগরিকদের অধিকার রাজনৈতিক দলের উপর নির্ভরশীল হোক। মানুষ নিজেরাই অনলাইনে গিয়ে যাচাই করতে পারুক।” বিচারপতি বাগচি যোগ করেন, “স্বচ্ছতার জন্য পুরো ডেটাসেট অনলাইনে দিন।”

আরও পড়ুন: পথকুকুরদের মামলায় বড় মোড়, রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

২২ লক্ষ মৃত, তবুও গোপন কেন?
আদালতে শুনানিতে জানা যায়, বাদ পড়া ৬৫ লক্ষ নামের মধ্যে প্রায় ২২ লক্ষ মানুষ মৃত। বিচারপতি সুর্যকান্ত প্রশ্ন তোলেন, “যদি ২২ লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন, তবে বুথ-স্তরে এই তথ্য প্রকাশ করা হয়নি কেন?”

কমিশনের অবস্থান ও বিরোধীদের ক্ষোভ
এর আগে কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল, বাদ পড়া ব্যক্তিদের নাম প্রকাশ করার কোনও আইনগত বাধ্যবাধকতা নেই। খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া মানেই স্থায়ীভাবে ভোটাধিকার হারানো নয়। দাবী-আপত্তির সময়ে আবেদন করলেই নাম ফের যুক্ত হতে পারে। কমিশনের দাবি, এত বড় প্রক্রিয়ায় মানবিক ত্রুটির সম্ভাবনা থাকায় অনিচ্ছাকৃতভাবে নাম বাদ পড়া বা যুক্ত হওয়া ঘটতে পারে।

কিন্তু ডিজিটাল, মেশিন-রিডেবল ফরম্যাটে ভোটার তালিকা দেওয়ার আগেই অস্বীকৃতি জানানো কমিশন এবার বাদ পড়া নামের তালিকা প্রকাশেও আপত্তি জানানোয় বিরোধী শিবিরের ক্ষোভ আরও বেড়েছে। বিরোধীদের অভিযোগ, কমিশনের এই অবস্থান ভোটার তালিকা প্রক্রিয়ায় অস্বচ্ছতা বাড়াবে এবং নাগরিকদের নিজস্ব অধিকার ক্ষুণ্ণ করবে।

আগামী শুনানি ২২ আগস্ট
আদালত জানিয়েছে, ক্ষুব্ধ ব্যক্তি আধার কার্ডের কপি সহ দাবী জমা দিতে পারবেন। এই অন্তর্বর্তী নির্দেশ মানতে হবে ১৯ আগস্টের মধ্যে। এরপর মামলার পরবর্তী শুনানি হবে ২২ আগস্ট। আদালতের পর্যবেক্ষণ, “অনিতা দেবী যেন জানেন—আমি এই ওয়েবসাইটে গেলে কীভাবে আমার নাম খুঁজে পাব।” এই নির্দেশে ভোটার তালিকা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে কিনা তা নিয়ে এখন সারা দেশজুড়ে নজর বিহারের দিকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া