বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বই কিনতে বেরিয়েছিলেন বাড়ি থেকে, কিছুক্ষণ পর মৃত্যুখবর! হাত ধরে দুই তরুণীর চরম পদক্ষেপ, ঘটনা ঘিরে রহস্য 

আর্যা ঘটক | ১৪ আগস্ট ২০২৫ ১৫ : ৪৩Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে সম্প্রতি এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ফিরোজাবাদ জেলার শিকোহাবাদ এলাকার মাখনপুর থানার অন্তর্গত জেবদা গ্রামে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গ্রামের দুই তরুণী, একসঙ্গে রেললাইনে ঝাঁপিয়ে নিহত হন। নেতাজি এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা। জানা গিয়েছে এই দুই তরুণী তুতো বোন ছিলেন। দুজনেই শিক্ষার্থী ছিলেন। রাশ্মি যাদব (১৮) দ্বাদশ শ্রেণিতে এবং মুস্কান যাদব (১৭) একাদশ শ্রেণিতে পড়তেন। এই ঘটনা ঘিরে তীব্র শোরগোল রাজ্যজুড়ে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সকাল ১০টা ৩০ মিনিটে তাঁরা বাড়ি থেকে একসঙ্গে বেরোন। বেরোনোর সময় পরিবারের সদস্যদের জানান যে তাঁরা বাজারে যাচ্ছেন বই কিনতে। তবে কিছুক্ষণের মধ্যেই খবর আসে, তাঁরা ট্রেন লাইনের দিকে চলে গিয়েছেন। এরপর মাখনপুর রেল ইয়ার্ডের কাছাকাছি একটি স্থানে দুই বোন একসঙ্গে রেললাইনে দাঁড়িয়ে পড়েন।

জানা গিয়েছে, ঠিক সেই সময় হাওড়াগামী নেতাজি এক্সপ্রেস ট্রেনটি কালকা থেকে আসছিল। এমনকি ট্রেন চালক বারবার হর্ন বাজিয়ে সতর্ক করার চেষ্টা করলেও, তাঁরা লাইন ছাড়েননি। দুই বোন একে অপরের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ধাক্কার তীব্রতায় তাঁদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর ট্রেনটি প্রায় ১০ মিনিট থেমে থাকে। পরে রেল পুলিশ (GRP) ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তারা মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় মেডিক্যাল কলেজে পাঠায়। 

পরবর্তীতে রেল পুলিশের টিম রাশ্মির ভাই মোহিত যাদবের মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করে। মোহিত জানান, তাঁরা শুধু বলেছিলেন বাজারে যাবেন, কিন্তু কীভাবে বা কেন তাঁরা রেললাইনের দিকে গেলেন, তা নিয়ে পরিবারের কেউ কিছু জানেন না। মোহিত দাবি করেন যে বাড়িতে কোনও ঝগড়া বা অশান্তির ঘটনা ঘটেনি।

এদিকে রেল পুলিশ বাহিনী শিকোহাবাদ আউটপোস্টের ইনচার্জ হরিশ কুমার যাদব জানান, দুই বোন রাগ করে বাড়ি ছেড়েছিলেন। কী কারণে তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বলছে, তরুণীদের পরিবারের সদস্যরা তদন্তে সহযোগিতা করছেন না এবং কোনওরকম তথ্য দিতে চাইছেন না।

সূত্রে খবর পাওয়া গিয়েছে, পরিবারে রাশ্মি, মুস্কান, মোহিত ছাড়াও আরও দুই বোন রয়েছেন। রাশ্মি ছিলেন ভাইবোনদের মধ্যে সবচেয়ে বড়। দুই তরুণীর এই আকস্মিক মৃত্যুতে শুধু তাঁদের পরিবার নয়, গোটা জেবদা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা মর্মাহত ও হতবাক।

আরও পড়ুনঃ 'ওরা আগে মেরেছে'! সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে দেশজুড়ে বিক্ষোভ, দিল্লিতে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ 

স্থানীয় বাসিন্দারা বলছেন, এই দুই তরুণী অত্যন্ত শান্ত প্রকৃতির ছিলেন। তাঁদের ব্যবহার খুবই শান্ত ও ভদ্র। এহেন চরম সিদ্ধান্ত তাঁরা কেন নিলেন, তা কেউই বুঝে উঠতে পারছেন না। কেউ কেউ মনে করছেন, হয়তো পারিবারিক বা ব্যক্তিগত কোনও চাপ ছিল, যা নিয়ে তাঁরা কাউকে কিছু বলেনি।

বর্তমানে স্থানীয় প্রশাসন ঘটনার পূর্ণ তদন্ত করছে। এই ঘটনার পেছনে অন্য কোনও গভীর কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও৷ পরিবারের সদস্যদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ৷ 

এই মর্মান্তিক ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে তরুণ তরুণীদের মানসিক স্বাস্থ্যের দিকে পরিবার ও সমাজের নজর দেওয়ার বিষয়ে। স্থানীয় প্রশাসন বলেছে, ঘটনার পেছনের আসল কারণ জানতে তল্লাশি চালাচ্ছে তারা। যত দ্রুত সম্ভব প্রকৃত তথ্য বের করার চেষ্টা করা হবে।

এদিকে পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। খবর অনুযায়ী কেউই সংবাদমাধ্যম কিংবা পুলিশকে বিস্তারিত কিছু জানাতে চাইছেন না। তাঁদের মানসিক অবস্থা অত্যন্ত খারাপ বলে জানিয়েছে স্থানীয় সূত্র।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া