বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পথকুকুরদের মামলায় বড় মোড়, রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

রিয়া পাত্র | ১৪ আগস্ট ২০২৫ ১৩ : ৩৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ১১ আগস্ট। সোমবার শীর্ষ আদালত নির্দেশ দেয় দিল্লি-এনসিআরের সব পথ কুকুরকে রাস্তা থেকে সরিয়ে নিতে হবে বাধ্যতামূলক ভাবে। এমনকি, এই কার্যক্রমে বাধা দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের। ঠিক তার পর থেকেই উত্তাল দেশ। এই নির্দেশের বিরোধীতায় পথে নামেন হাজার হাজার মানুষ। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির নির্দেশের উপর আংশিক স্থগিতাদেশের আর্জি জানান পশুপ্রেমীরা। ওই মামলা সরে যায় অন্য বেঞ্চে। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন অঞ্জরিয়ার বেঞ্চে মামলার শুনানি হয়। বৃহস্পতিবার শুনানিতে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ, এই রায়দান স্থগিত রেখেছে, সূত্রের খবর তেমনটাই। 

 

সূত্রের খবর, মামলার শুনানিতে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, পথ কুকুরদের সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, মেরে ফেলার নির্দেশ দেয়নি, বা মেরে ফেলার কথা বলেনি কেউ। তবে পশুপ্রেমীদের গভীর আশঙ্কা, আচমকা কোথায় সরিয়ে নেওয়া হবে বিপুল সংখ্যক পথকুকুরদের। 

 

আরও পড়ুন: প্রাথমিকে রাজ্যে মেয়েদের স্কুলছুটের হার শূন্য শতাংশ, মমতা বললেন, 'পারে না বলে কোনও কথা মেয়েদের অভিধানে নেই'

 

 উল্লেখ্য, গত কয়েক মাসে দিল্লিতে কুকুরের কামড়ের ঘটনা বেড়ে যাওয়ায় এবং রেবিস আক্রান্ত হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটায় এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি জে বি পারদেওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। বেঞ্চ জানিয়েছে, কেন্দ্র ছাড়া অন্য কোনও পক্ষের তরফে শুনানি হবে না। বেঞ্চের বক্তব্য, ‘আমরা এই কাজ আমাদের জন্য করছি না, এটি জনস্বার্থে। তাই এখানে কোনও আবেগের স্থান নেই। দ্রুত পদক্ষেপ নিতে হবে’। আদালতের বেঞ্চের স্পষ্ট বার্তা, ‘সব জায়গা থেকে কুকুরকে তুলে নিয়ে গিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে। আপাতত নিয়ম-কানুন ভুলে যান’।

এর আগে আমিকাস কুরাই গৌরব আগরওয়ালা সুপারিশ করেছিলেন কীভাবে পথ কুকুর সমস্যার সমাধান করা যায়। কিন্তু আদালতের স্পষ্ট বক্তব্য, ‘কুকুরদের গৃহপালিত করার ব্যাপার আপাতত বিবেচনা করা হচ্ছে না। তাতে পরে তাদের আবার ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে’। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ‘দিল্লিতে একটি আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে যেখানে কুকুরদের স্থানান্তর করা হবে। কিন্তু পশু অধিকারকর্মীদের আপিলের কারণে প্রকল্প আটকে গেছে। আদালতের বেঞ্চ এই প্রসঙ্গে কঠোর ভাষায় জানিয়েছে, ‘এসব পশু অধিকার কর্মীরা কি রেবিস আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষদের ফিরিয়ে আনতে পারবেন? রাস্তাকে সম্পূর্ণ পথ কুকুর মুক্ত করতে হবে’। দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ এবং গুরগাঁও-সহ দিল্লি-এনসিআর অঞ্চলের পৌর প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত কুকুরদের জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তোলার। পথ কুকুরদের উদ্ধার করে সেখানে জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

 

সুপ্রিম কোর্টের নির্দেশ, দিল্লির পথ কুকুরদের সরিয়ে নিতে হবে, তা নিয়ে হইচইয়ের মাঝেই জানা যায়, ১১ আগস্টই রাজস্থান হাইকোর্ট নির্দেশ দিয়েছে, শহরের রাস্তা থেকে সমস্ত পথকুকুরদের এবং অনায়ন্য প্রাণীদের সরিয়ে নিতে হবে। একই সঙ্গে বলা হয়েছে, অইসব প্রাণীর ন্যূনতম শারীরিক ক্ষতি নিশ্চিত করতে হবে। আদালত স্পষ্ট করে বলেছে যে রাস্তা, কলোনি, জনসাধারণের চলাফেরার পথ থেকে এইসব প্রাণী অপসারণে পৌর সংস্থাগুলির কাজে কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পৌর কর্মকর্তা ও কর্মচারীদের তাদের কাজের পথে বাধা সৃষ্টিকারী, সরকারি কর্মচারীদের কর্তব্য পালনে বাধা প্রদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও খবর সূত্রের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া