মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ১৪ আগস্ট ২০২৫ ১১ : ০৩Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ‘অপারেশন সিঁদুর’ এর সাফল্য। এটা ঘটনা সেনা জওয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ‘অপারেশন সিঁদুর’ এ লড়াই করেছিলেন অগ্নিবীররা। গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে শত্রুপক্ষকে ধ্বংস করার পুরস্কার এবার পেতে চলেছেন অগ্নিবীররা। সম্ভবত অগ্নিবীরদের স্থায়ীকরণের পরিমাণটা এক ধাক্কায় অনেকটাই বাড়িতে দিতে চলেছে কেন্দ্র।
এটা ঘটনা, ‘অপারেশন সিঁদুর’ এ প্রায় সাড়ে চার হাজার অগ্নিবীর অংশগ্রহণ করেছেন বলে সূত্রের খবর। পাকিস্তানের সঙ্গে সাড়ে তিন দিনের সংঘাতে তাঁদের ভূমিকায় সন্তুষ্ট সেনার শীর্ষ আধিকারিকরা। তিন সেনার তরফেই অগ্নিবীরদের কাজের প্রশংসা করা হয়েছে। সরকারি সূত্র বলছে, তিন বাহিনীর প্রধানই অগ্নিবীরদের পাকাপাকি চাকরিতে রেখে দেওয়ার পরিমাণ বাড়াতে চেয়ে সুপারিশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকে। একই সঙ্গে বাড়ানো হতে পারে বর্তমানে কর্মরতদের মেয়াদও।
আরও পড়ুন: আপনার বাড়ির সামনে দিয়েই এবার ছুটবে মেট্রো! পুজোর আগে এই এই রুটে চালু হয়ে যেতে পারে পরিষেবা
সেনাবাহিনীর লোকবল অক্ষুন্ন রেখে আধুনিকীকরণের স্বার্থে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। এর মাধ্যমে সেনায় স্বল্প মেয়াদে ৪ বছরের জন্য কর্মী নিয়োগ করা হয়। যাদের পোশাকি নাম ‘অগ্নিবীর’। চার বছরের মেয়াদ শেষে ১০ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী কমিশন দেওয়া হবে বলে এর আগে ঘোষণা করেছিল কেন্দ্র। বাকি ৯০ শতাংশ অগ্নিবীরের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। ২০২২ সালে এই প্রকল্প শুরু হয়। প্রথম পর্বের অগ্নিবীরদের মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের শেষদিকে। তার আগেই অগ্নিবীরদের পাকা চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে। ১০ শতাংশটা বেড়ে কোনও কোনও ক্ষেত্রে ৮০–৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে সেটা আলাদা আলাদা বাহিনীর আলাদা আলাদা বিভাগের উপর নির্ভর করবে বলে জানা যাচ্ছে এখনও অবধি। একই সঙ্গে সেনায় অংশগ্রহণকারী অগ্নিবীরদের বয়স যাতে না বাড়ে সেটাও নজর রাখার কথা গুরুত্ব দিয়ে ভাবছে সরকার।
এটা ঘটনা, সেনায় চার বছর কাজ করার পর অগ্নিবীরদের ভবিষ্যৎ কী হবে? প্রকল্প ঘোষণার পর থেকেই কেন্দ্রকে এই প্রশ্ন করেছিল বিরোধীরা। মাত্র ৪ বছরের জন্য অগ্নিবীর নিয়োগের সিদ্ধান্তে রীতিমতো রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় সেনায় চাকরিপ্রার্থীরা। উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশে বিক্ষোভ দেখিয়েছিলেন সেনায় চাকরিপ্রার্থীরা। এবার সেই সমস্যা মিটতে পারে অনেকটাই। অন্তত আলোচনা শুরু হয়েছে। অগ্নিবীরদের স্থায়ীকরণের পরিমাণটা এক ধাক্কায় অনেকটাই বাড়িতে দিতে চলেছে কেন্দ্র।
এদিকে, শুক্রবার ১৫ আগস্ট। দেশের স্বাধীনতা দিবস। গোটা দেশে পালিত হবে স্বাধীনতা দিবস। দিল্লির অনুষ্ঠানে স্বয়ং উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাতেও হবে অনুষ্ঠান। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে পালিত হবে দিনটি। কোনও নাশকতামূলক ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজর রেখেছে কেন্দ্র। বড় বড় রেল স্টেশন থেকে শুরু করে বিমানবন্দরগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।
সীমান্ত এলাকাতেও কড়া নজরদারি চলছে। যদিও পহেলগাঁও হামলার পর সীমান্তে সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছেন জওয়ানরা। কিন্তু ১৫ আগস্টের আগে তা আরও কয়েকগুণ বাড়ানো হল। কলকাতার শিয়ালদহ, হাওড়া স্টেশন ও বিমানবন্দরেও কড়া নজরদারি চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?