বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১৩ আগস্ট ২০২৫ ২২ : ৩৪Soma Majumder
ফ্যাশন ট্রেন্ড যেন রোজই বদলায়। আর বাঙালিরা পুজোর সাজে সেই ট্রেন্ড ষোলোআনা বজায় রাখতে চায়! তবে সাবেকি সাজ হোক কিংবা ইন্দো-ওয়েস্টার্ন, বনেদি লুক থেকে আধুনিকা— পুজো মানেই মেয়েদের শাড়ির সাজ থাকা চাই। কিছুদিন আগেও এক রঙের শাড়ি ও ব্লাউজ পরার চল ছিল। এখন তার ধারেকাছেও যেতে চান না কেউ। ইদানিং ম্যাচিংয়ের জায়গা দখল করেছে কনট্রাস্ট রং।
আসলে মোটামুটি সব শাড়ির সঙ্গেই যেহেতু ব্লাউজ পিস থাকে, তাই অনেক সময়ে অন্য রঙের ব্লাউজ পরার কথা চট করে মাথায় আসে না। তবে এবারের পুজোয় যদি শাড়ির সাজে অন্যরকম লুক আনতে চান তাহলে অবশ্যই রাখুন কনট্রাস্ট ব্লাউজ। যেমন গোলাপি রঙের শাড়ির সঙ্গে মানাবে রয়্যাল নীল বা সবুজ রঙের ব্লাউজ। এছাড়াও হলুদ বা কোরাল, ধূসর বা রুপোলি রঙের ব্লাউজও পরতে পারেন। কোরাল রঙের ব্লাউজের সঙ্গে সবুজ শাড়িও নজর কাড়বে। যে কোনও শেডের সবুজের সঙ্গে সবচেয়ে ভালো মানায় লাল বা বেগুনি। খানিকটা অন্য ধরনের লুকের জন্য গোলাপি ও হলুদ, সাদা বা ক্রিম রঙের ব্লাউজও পরতে পারেন।
হলুদ রঙের শাড়ির সঙ্গে পারফেক্ট নীল বা গাঢ় রঙের যে কোনও ব্লাউজ। কালো, সবুজ ও লাল রংও পরতে পারেন। লাল এমন একটি আকর্ষণীয় রং যার সঙ্গে যে কোনও রঙের ব্লাউজই ভাল মানায়। তবে একটু অন্যরকম সাজতে চাইলে পরতেই পারেন কালো বা ঘিয়ে রঙের ব্লাউজ। খয়েরি রংটি যেহেতু নিজেই খুব গাঢ়, তাই সাদা বা ঘিয়ের মতো হালকা রং ব্লাউজ পরুন। এছাড়াও কালো বা সোনালি রংও পরতে পারেন।
শুধু রং নয়, কোন শাড়ির সঙ্গে কেমন ধরনের ব্লাউজ পরছেন তাও সঠিকভাবে না বাছলে সাজ অসম্পূর্ণই থেকে যাবে। অর্থাৎ জামদানির সঙ্গে যেমন ব্লাউজ মানাবে, জর্জেট কিংবা সিফন শাড়ির সঙ্গে তেমন ব্লাউজ পরলে সব সাজই মাটি! তাই এবারের পুজোয় শাড়ি বুঝে তাঁর ব্লাউজের রং, ধরন বেছে পরুন। তবেই আপনার সাজ নজর কাড়বে সকলের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?