রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | আচমকা সজোরে ধাক্কা মারল গাড়ি, খাবার পৌঁছতে গিয়ে রেলিংয়ে আটকে ঝলসে মৃত্যু ডেলিভারি বয়-এর

অভিজিৎ দাস | ১৩ আগস্ট ২০২৫ ১৯ : ৩৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: খাবার পৌঁছতে গিয়ে পুড়ে মৃত্যু হল এক ডেলিভারি বয়-এর। ঘটনায় ক্ষিপ্ত জনতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, সময়মতো চেষ্টা করলে এভাবে পুড়ে মৃত্যু হত না ওই ডেলিভারি বয়-এর। বুধবার ঘটনাটি ঘটেছে কেষ্টপুর ও বিধাননগরের মাঝে ৮ নম্বর ফুটব্রিজের কাছে। 

জানা গিয়েছে, বুধবার বিকেলের দিকে কেষ্টপুরের দিক থেকে একটি চার চাকার গাড়ি কেষ্টপুরের দিক থেকে বিধাননগরের দিকে আসার পথে একজন ডেলিভারি বয়কে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দা সনৎ সরকার বলেন, 'আমার একটি দোকান রয়েছে। এদিন যখন আমি দোকান খুলছিলাম তখন একটি বিরাট আওয়াজ কানে যেতে আমি দৌড়ে আসি। দেখি চার চাকার গাড়িটি একজন ডেলিভারি বয়কে ধাক্কা মারে। ধাক্কার জেরে ওই ছেলেটি পাশে একটি রেলিংয়ের সঙ্গে আটকে যায়। গাড়িটিতেও আগুন ধরে যায়। আমি দৌড়ে গিয়ে আশেপাশের লোকজনকে ডেকে এনে আগুন নেভানোর কাজে হাত লাগাই। কিন্তু দুঃখের বিষয়, ডেলিভারি বয় আটকে থাকায় আগুনে পুড়ে মারা যায়।' জানা গিয়েছে, ওই চার চাকার গাড়িতেও কয়েকজন যাত্রী আটকে পড়ে ছিলেন। তাঁরা কোনও রকমে বেরিয়ে এসে রক্ষা পান। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। 

আরও পড়ুন: ট্যাংরায় নাবালিকাকে অপহরণ এবং শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার এক

ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, খবর পাওয়ার পরেও দমকল অনেক দেরিতে এসেছে। রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয়রা। আটকে যায় ব্যস্ত সময়ে ওই রাস্তায় যান চলাচল। ঘটনাস্থলে বিরাট সংখ্যক পুলিশ আসে। তারা বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও বাসিন্দারা তাদের কথা শুনতে চায়নি। এরপরেই পুলিশের উদ্দেশে পাথর ছুঁড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। পাল্টা পুলিশের তরফে কাঁদানো গ্যাসের শেল ফাটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের সিনিয়র অফিসাররাও। পুলিশের তরফে জানানো হয়েছে পুলিশের যদি কোনো গাফিলতি থাকলে সেই বিষয়টিও দেখা হবে। এই ঘটনায় ইট বৃষ্টির জেরে আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মী।

পথ দুর্ঘটনা রোধে রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ'-এর মতো কর্মসূচি। পুলিশের তরফে বারবার অনুরোধ করা হচ্ছে অকারণে গতি বাড়িয়ে গাড়ি না চালাতে।‌ গাড়ির এই গতি পরিমাপের জন্য ইতিমধ্যেই রাস্তায় রাস্তায় লাগানো হয়েছে গতি পরিমাপের যন্ত্র। স্থানীয় থানার তরফে পথ দুর্ঘটনা কমাতে নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচি। সেখানে সামিল করা হচ্ছে স্কুল পড়ুয়াদেরও। তাঁরাও পুলিশ কর্মীদের পাশাপাশি দাঁড়িয়ে জনসাধারণের প্রতি অনুরোধ করছে গতির বিষয়ে সরকারের যে নির্দেশ আছে সেই নির্দেশ মেনে চলতে। কিন্তু তারপরেও এক শ্রেণির লোক এই বিষয়ে যথেষ্ট সচেতন নয় বলেই অভিযোগ। যার প্রমাণ বিধাননগরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা। 

এর পাশাপাশি আরও যে বিষয়টিতে রাজ্যের পরিবহন দপ্তরের তরফে বারবার বলা হচ্ছে সেই বিষয়টি হল গাড়ির 'ফিটনেস'। দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ অনেক গাড়ি রাস্তায় চলছে। যার ফলে ছড়াচ্ছে দূষণ। অনেক সময় দেখা যাচ্ছে যান্ত্রিক ত্রুটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া