বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৩ আগস্ট ২০২৫ ১৮ : ৪৬Soma Majumder
মহিলাদের স্বাস্থ্যের যত্নে আসছে এক যুগান্তকারী উদ্ভাবন। জুরিখের গবেষক দল তৈরি করেছেন মেনস্ট্রুআই নামের এক বিশেষ প্রযুক্তি, যা সাধারণ স্যানিটারি প্যাডকে পরিণত করবে রোগ শনাক্তের আধুনিক যন্ত্রে। এতে ঋতুস্রাবের সময় ব্যবহৃত প্যাড থেকেই জানা যাবে শরীরের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসংক্রান্ত তথ্য। এত দিন যা রক্ত পরীক্ষা করা ছাড়া বোঝা সম্ভব হত না, তা শুধুমাত্র এই অত্যাধুনিক পিরিয়ডের প্যাডই বলে দিতে পারবে।
কীভাবে কাজ করে এই প্রযুক্তি? মেনস্ট্রুআই প্যাডের ভেতরে বসানো থাকে 'পেপার-বেসড ল্যাটারাল ফ্লো টেস্ট স্ট্রিপ'। যা দেখতে অনেকটা কোভিড র্যাপিড টেস্টের মতো। ঋতুস্রাবের রক্ত স্ট্রিপে পৌঁছলে তাতে থাকা অ্যান্টিবডির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হয় এবং স্ট্রিপের রঙ বদলে যায়। প্যাডের রং যত বেশি গাঢ় হবে, সংশ্লিষ্ট রোগের ঝুঁকি তত বেশি বোঝাবে। ব্যবহারকারী চাইলে খালি চোখে রং দেখে ফল বুঝতে পারবেন বা স্মার্টফোন অ্যাপ দিয়ে ছবি তুলে এআই-ভিত্তিক বিশ্লেষণ করাতে পারবেন। যা সূক্ষ্ম রঙের পার্থক্যও শনাক্ত করবে।
আরও পড়ুনঃ স্বপ্নের 'উপহার'! ১১ বছর আগের মৃত স্বামীর সন্তানের মা, মহিলার দাবি ঘিরে তুমুল হইচই
প্রথম ধাপে মেনস্ট্রুআই তিনটি গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা শনাক্ত করতে পারবে। যেমন-
১. সি-রিঅ্যাকটিভ প্রোটিন (সিআরপি): শরীরের প্রদাহ বা ইনফ্ল্যামেশনের সংকেত
২. কারসিনোএম্ব্রায়োনিক অ্যান্টিজেন (সিইএ): টিউমার বা ক্যানসারের ঝুঁকি
৩. সিএ-১২৫: এন্ডোমেট্রিওসিস এবং ডিম্বাশয়ের ক্যানসারের সম্ভাব্য ইঙ্গিত

কেন এটি গুরুত্বপূর্ণ? ঋতুস্রাবের রক্তে এমন অনেক প্রোটিন থাকে যা শিরার রক্তের মতোই স্বাস্থ্যের তথ্য দিতে পারে। তবুও এতদিন এটি চিকিৎসা পরীক্ষায় উপেক্ষিত ছিল। মেনস্ট্রুএআই সেই সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে। এক্ষেত্রে ঠিক কী কী উপকার পাবেন-
আরও পড়ুনঃ মোবাইল নিয়ে বাথরুমে গিয়ে ভুলেও এই কাজ করবেন না! শেষ হয়ে যাবে ভবিষ্যৎ
* হাসপাতালে না গিয়েও ঘরে বসে স্বাস্থ্য পরীক্ষা সম্ভব।
* সূঁচ ফোটানো বা আলাদা রক্ত সংগ্রহের দরকার নেই
* রোগের ঝুঁকি দ্রুত শনাক্ত করে সময়মতো চিকিৎসা শুরু করা যাবে
* সহজে মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হবে।
প্রাথমিক পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ার পর বর্তমানে ১০০ জনেরও বেশি মহিলাকে নিয়ে বড় পরিসরে ট্রায়াল চলছে। এতে প্রযুক্তি বাস্তব জীবনে কতটা কার্যকর, বিভিন্ন বয়স ও স্বাস্থ্য পরিস্থিতিতে এর ফল কতটা নির্ভুল, এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা কেমন তা বিশ্লেষণ করা হবে।
গবেষকদের মতে, এটি শুধু একটি চিকিৎসা প্রযুক্তি নয়, বরং ঋতুস্রাবকে ঘিরে প্রচলিত সামাজিক ট্যাবু ভাঙারও চেষ্টাও বটে। তাঁরা বলছেন, ঋতুস্রাব কোনও লজ্জার বিষয় নয়, মহিলাদের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ তথ্যভান্ডারও। মেনস্ট্রুআই সাশ্রয়ী, বেদনাহীন ও কার্যকর পদ্ধতিতে মহিলাদের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ করে দিচ্ছে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে এটির বড় ভূমিকা রয়েছে এবং আগামী দিনে মহিলাদের স্বাস্থ্যের উন্নতিতে বিপ্লব আনতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?