বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্ত্রীর সঙ্গে উদ্দাম চটুল নাচ অন ডিউটি সরকারি অফিসারের! ভিডিও ভাইরাল হতেই কী সাফাই দিলেন তিনি?

আর্যা ঘটক | ১৩ আগস্ট ২০২৫ ১৬ : ৩২Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি পাঞ্জাবে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷ সরকারি অফিসে ডিউটি চলাকালীন উদ্দাম নাচের অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। পাঞ্জাবের মোগা জেলার বাঘাপুরানায় ঘটনাটি ঘটেছে। একজন শিক্ষা কর্মকর্তাকে ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে এই ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে তাঁর নিজের অফিসে স্ত্রী'কে সঙ্গে করে নাচতে দেখা যায়। খবর অনুযায়ী জানা গিয়েছে এই ঘটনাটি ঘটে ব্লক প্রাইমারি এডুকেশন অফিসার (BPEO) দেবী প্রসাদের সঙ্গে। তিনি ঐ সময়ে দায়িত্বে ছিলেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এটি পেশাগত গাফিলতি হিসেবে বিবেচনা করে পাঞ্জাব সরকার তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে, পাঞ্জাবের স্কুল শিক্ষা সচিব অনিন্দিতা মিত্র এই স্থগিতাদেশ জারি করেন, যা স্কুল শিক্ষা মন্ত্রী হর্জোত সিং বেইন্স-এর নির্দেশে নেওয়া হয়েছে। ভিডিওটিতে দেখা যায় দেবী প্রসাদ ও তাঁর স্ত্রী তাঁর নিজের অফিস কক্ষে প্রকাশ্যে পুরনো জনপ্রিয় হিন্দি গান 'তুম রূঠি রহো'র তালে তালে নাচ করছেন। এখানেই শেষ নয়৷ এমনকি জানা গিয়েছে, ভিডিওটি তাঁর স্ত্রীর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল।

আরও পড়ুনঃ আচমকা রক্তাক্ত গোটা রেস্তোরাঁ! জন্মদিন পালন করতে গিয়ে এ কী হল যুবকের? পুদুচেরিতে হাড়হিম কাণ্ড...

এই ঘটনার প্রতিক্রিয়ায় হর্জোত সিং বেইন্স বলেন, 'যে কোনও কর্মকর্তা নিয়ম লঙ্ঘন করলে বা দায়িত্বে গাফিলতি করলে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।' ঘটনার জেরে মোগার এক সিনিয়র শিক্ষা কর্মকর্তা জানান, দেবী প্রসাদ কর্তৃপক্ষকে জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি জুলাই মাসে ধারণ করা হয়েছিল। তখন তিনি নির্বাচনী দায়িত্বে ছিলেন। জানা গিয়েছে, ওই সময় তিনি কয়েক ঘণ্টার জন্য অফিসে ছিলেন এবং তাঁর পরিবারও সেখানে এসেছিল। সে'সময় শুধুমাত্র বিনোদনের জন্য ভিডিওটি ধারণ করা হয়েছিল। তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিলনা৷ 

এবিষয়ে তিনি আরও জানান, তাঁর স্ত্রী একটি ইউটিউব চ্যানেল চালান। ঘটনার দিন তাঁদের সন্তানরাই ভিডিওটি সেখানে আপলোড করে। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা জানান, তাঁকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার লিখিত জবাব বুধবারের মধ্যে পাওয়ার কথা।

আরও পড়ুনঃ স্কুটার আরোহীদের দেহ উড়ে গিয়ে পড়ল কয়েক মিটার দূরে! ২০ বছরের তরুণের গতির বলি দুই যুবক...

সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি স্থানীয় চ্যানেলে কথা বলার সময় দেবী প্রসাদ বলেন, তিনি ফিরোজপুরের বাসিন্দা এবং ভিডিওটি যেদিন ধারণ করা হয়, সেদিন তিনি মোগার অফিসে নির্বাচনী দায়িত্বে ছিলেন। তিনি এও জানান, 'ওই দিন  আমাদের বিবাহবার্ষিকী ছিল, তাই আমার স্ত্রী আমার সঙ্গে অফিসে এসেছিলেন। ভিডিওটি শুধুমাত্র মজার জন্যই তোলা হয়েছিল। আমাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল না। '

আরও পড়ুনঃ ভালবাসার অনন্য নজির! স্বামীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন স্ত্রী, ভিডিও ভাইরাল হতেই আবেগে ভাসল নেটপাড়া ...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া