বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সন্তান প্রায়ই পেট ব্যথায় ভোগে? অবহেলা নয়, এই ৫ লক্ষণ দেখলে বুঝবেন শিশুর শরীরে বাসা বেঁধেছে মারাত্মক রোগ

নিজস্ব সংবাদদাতা | ১৩ আগস্ট ২০২৫ ১৬ : ১৬Soma Majumder

শিশুরা মাঝে মধ্যেই পেটের ব্যথার অভিযোগ করে। বেশিরভাগ ক্ষেত্রে তা হজমের গোলমাল, গ্যাস বা হালকা সংক্রমণের কারণে হয়। যা কয়েকদিনে সেরেও যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সব পেটের ব্যথা অবহেলা করার মতো নয়। কিছু কিছু ক্ষেত্রে এই ব্যথা বড় ধরনের স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে। সেক্ষেত্রে সন্তানের পেটব্যথা যদি দীর্ঘস্থায়ী হয়, শিশুর রাতে ঘুম ভাঙিয়ে দেয় বা রাতে যন্ত্রণায় ছটফট করে তাহলে সতর্ক হওয়া জরুরি। কোন কোন লক্ষণ দেখলে ভুলেও অবহেলা করবেন না, জেনে নিন- 

১. দীর্ঘ বা তীব্র ব্যথাঃ কয়েকদিন ধরে যদি শিশুর পেট ব্যথা হয়, বিশেষত যদি কোনও নির্দিষ্ট জায়গায় স্থায়ী হয় কিংবা কয়েক দিন পরপরই ব্যথা ঘুরেফিরে আসে উপেক্ষা করা উচিত নয়। যদি ব্যথাটি সাধারণ অস্বস্তির পরিবর্তে এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তবে সেটি প্রদাহ বা সংক্রামক সমস্যার ইঙ্গিত হতে পারে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসার প্রয়োজন।

আরও পড়ুনঃ শেয়াল থেকে মানুষের পায়ুতে ছড়াচ্ছে ৫০ - ৬০ ফুট লম্বা মাংসখেকো কৃমি! ভয়ে কাঁপছে ইউরোপ

২. সতর্কতা অবলম্বন করুনঃ যদি পেট ব্যথার সঙ্গে শিশুর জ্বর, বারবার বমি বিশেষ করে সবুজ বা রক্তাক্ত, ডায়রিয়া, মলে রক্ত, পেট ফুলে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া, ওজন কমে যাওয়া, অথবা খিদে কম থাকা, গাঢ় রঙের প্রস্রাব বের হওয়া থাকে তাহলে জরুরি চিকিৎসা নেওয়া উচিত। পেট বা অন্ত্রে প্রভাব ফেলে এমন কোনও সমস্যার ইঙ্গিত দিতে পারে। 

৩. পেটের কোনও সমস্যায় ব্যথা হতে পারেঃ কখনও কখনও, শিশুরা কোনও শারীরিক কারণ ছাড়াই পেট ব্যথার অভিযোগ করে। যদি তাদের আর কোনও সমস্যা, জ্বর বা বমি না থাকে এবং রাতভর ঠিকঠাক ঘুম হয় তাহলে পেটের কোনও  সমস্যায় ব্যথা হতে পারে। যা অনেক সময়ে মানসিক চাপ, আইবিএসের মতো অবস্থার সঙ্গে যুক্ত। 

৪. তীব্র বনাম দীর্ঘস্থায়ী ব্যথাঃ তীব্র ব্যথা হঠাৎ করে আসে এবং সংক্রমণ, অ্যাপেন্ডিসাইটিস, কোলেসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, কোলাইটিস বা কিডনিতে পাথরের কারণে হতে পারে। দীর্ঘস্থায়ী পেট ব্যথা, যা সপ্তাহ বা মাস ধরে ঘুরে ফিরে হতে থাকে। খাবারে  অ্যালার্জি, রিফ্লাক্স, সিলিয়াক রোগ, অথবা আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনের রোগের মতো প্রদাহজনক অন্ত্রের অবস্থার কারণে হতে পারে।

আরও পড়ুনঃ ৩ না ৪ নাকি পাঁচ, দিনে কতবার খেলে আজীবন থাকবেন সুস্থ? বিশেষজ্ঞদের উত্তর জানলে চমকে যাবেন

৫. কৃমির উপদ্রবঃ অনেক শিশুর বিশেষ করে যেসব এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থা ভাল নয়, সেই এলাকার শিশুদের কৃমির কারণে বারবার পেট ব্যথা হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিয়ে কৃমিনাশক ওষুধ খাওয়ালে উপকার পেতে পারেন। বছরে অন্তত একবার শিশুদের নিয়মিত কৃমির সংক্রমণ নিয়ে পরীক্ষা করাতে পারেন। 

যদি উপরের কোনও লক্ষণ দু'তিন দিনের বেশি স্থায়ী হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সব পেটব্যথা ভয়ের কারণ নয়, তবে সঠিক সময়ে সতর্ক না শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া