বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৩ আগস্ট ২০২৫ ১৫ : ৫৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে জলমগ্ন তেলেঙ্গানা। জেলায় জেলায় জল জমে বিধ্বস্ত। এই পরিস্থিতিতে উচ্চ সতর্কতা জারি রয়েছে রাজ্য জুড়ে। বুধবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সরকারি সংস্থার কর্মী ও তথ্যপ্রযুক্তি কর্মীদের উদ্দেশে নির্দেশ দিলেন, 'সকলেই বাড়ি থেকে কাজ করুন।'
জানা গেছে, তেলেঙ্গানায় অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭২ ঘণ্টা রাজ্য জুড়ে চরম সতর্কতা জারি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে দুর্ঘটনায় যাতে কারও বিপত্তি না ঘটে, সেই কারণেই উদ্ধারকারী দল ও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নির্দেশ দিয়েছেন, দ্রুত নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। অতি প্রবল বৃষ্টিতে জলমগ্ন হতে পারে নিচু এলাকাগুলি। পাশাপাশি বন্যার আশঙ্কাও রয়েছে। দুর্ঘটনা এড়াতে প্রশাসন ও উদ্ধারকারী দলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
মৌসম ভবন সূত্রে খবর, আজ, বুধবার ১৩ আগস্ট থেকে শুক্রবার ১৫ আগস্ট পর্যন্ত তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত হনুমানকুন্ড, জনগাঁও, মেদাক, ওয়ারেঙ্গল, সাঙ্গারেড্ডি ও ভিকারাবাদে অতি প্রবল বৃষ্টির আশঙ্কা বেশি রয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মেডচল ও সাইবেরাবাদে আগামী ৭২ ঘণ্টায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভাসতে পারে শহরের সব রাস্তাঘাট। এই পরিস্থিতিতে যান চলাচল বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি গতকাল বৈঠকের পর জানিয়েছেন, এই জরুরি পরিস্থিতিতে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী তিন বৃষ্টি বিধ্বস্ত এলাকাগুলি সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখা হতে পারে। পাশাপাশি যানজটের সমস্যা এড়াতে হায়দরাবাদের সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
ওই বৈঠকের পর আরও দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। মেঘ ভাঙা বৃষ্টির আশঙ্কাও রয়েছে। অতীতে খাম্মামে দুই ঘণ্টায় ৪২ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছিল। সেই পরিস্থিতিতে মাথায় রেখেই আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছে। অস্থায়ী শিবির খোলার ব্যবস্থা করা হবে। বন্যা বিধ্বস্ত এলাকার মানুষের প্রয়োজনীয় সামগ্রী, ত্রাণ বিতরণ করার বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি।
গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওয়ারেঙ্গলে। বন্যায় এই শহরে এক ৮০ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে। বন্যার জল আচমকা ডুকে গিয়েছিল বাড়িতে। সেই সময় বাড়ির মেঝেতে শুয়েছিলেন ওই বৃদ্ধা। জলমগ্ন পরিস্থিতিতে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। ভারী বৃষ্টির জেরেই ইতিমধ্যেই হায়দরাবাদের মুসি নদীর জলস্তর বেড়েছে। নদীর আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ওয়ারেঙ্গলে ইতিমধ্যেই পরিস্থিতি আরও জটিল হচ্ছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, নিচু এলাকাগুলি ইতিমধ্যেই জলমগ্ন। সাই গণেশ কলোনি, গিরি প্রসাদ কলোনি, লেনিন নগরে জল জমে ভোগান্তি আরও বাড়ছে। তড়িঘড়ি করে কমপক্ষে ছয়টি অস্থায়ী শিবির খোলা হয়েছে। মঙ্গলবার সেখানে বহু পরিবারকে খাবার সরবরাহ করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?