বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৩ আগস্ট ২০২৫ ১১ : ৩৯Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷ একজন বিদেশি কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে ভারতের রাজস্থানে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। ঘটনাটি পুশকরের কাছে ঘটে। রাজস্থানে কিছুদিন আগে এক অনন্য সাক্ষাতের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি ইনস্টাগ্রামে @jaystreazy নামের একটি পেজ থেকে প্রকাশ পায়৷ সোশ্যাল মিডিয়ায় পরিচিত জয় নামের এই কনটেন্ট ক্রিয়েটর সম্প্রতি তাঁর রাজস্থান সফরের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি লালা নামের এক অসাধারণ প্রতিভাবান তরুণের সঙ্গে সাক্ষাৎ করেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, লালা এদেশেরই এক তরুণ। তিনি কখনও কোনও স্কুল বা কলেজে পড়াশোনা করেননি। কিন্তু এতদসত্ত্বেও তাঁর ভাষাগত দক্ষতা জয় এবং লাখো দর্শককে একপ্রকার তাক লাগিয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যায়, লালা জয়কে ইংরেজিতে জিজ্ঞেস করছেন, তিনি কি ভিডিও করছেন। তাঁর সাধারণ পোশাক-পরিচ্ছদের মাধ্যমে বোঝা যায়, তিনি একটি সাদামাটা জীবনযাপন করেন। কিন্তু তার ইংরেজি, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ভাষায় দক্ষতা সবাইকে রীতিমত বিস্মিত করেছে।
জানা গিয়েছে, লালা শহরের বাইরে বসবাস করেন। ফলস্বরূপ প্রায়ই পর্যটকদের সঙ্গে দেখা হয়। বিভিন্ন জায়গায় এই পর্যটকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি নিজে নিজে এই ভাষাগুলো রপ্ত করেছেন। এটি তাঁর আত্মপ্রচেষ্টা এবং শেখার আগ্রহের এক অনন্য উদাহরণ।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত প্রায় ৯ মিলিয়ন (৯০ লাখ) ভিউ অর্জন করেছে। পাশাপাশি মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ মন্তব্য করে বলেছেন, 'লালা গোটা পাকিস্তানকে ইংরেজি শেখাতে পারে।' আবার কেউ বলেছেন, 'স্কুলে না গিয়েও যে এমন ভাষাজ্ঞান অর্জন করা যায়, তা লালাকে না দেখলে বিশ্বাস করা কঠিন হতো।'
অনেক দর্শক নিজেদের ভাষাজ্ঞানে অযোগ্য মনে করে লালার প্রশংসা করেছেন। ভিডিওটি শুধুমাত্র একটি ভাষাগত বিস্ময়ের উদাহরণ নয়, বরং এটি তুলে ধরেছে, কীভাবে শিক্ষা ও বুদ্ধিমত্তা কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতের প্রতিটি কোণে এমন প্রতিভা লুকিয়ে আছে, যারা সঠিক সুযোগ পেলে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে।এই ঘটনায় আবারও প্রমাণিত হলো, সৃজনশীলতা ও শেখার আগ্রহ যদি থাকে, তবে কোনও বাধাই বড় নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?