বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৩ আগস্ট ২০২৫ ১০ : ৩১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়েছিলেন খাটু শ্যাম মন্দিরে। সেখানে পুজো দিয়ে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পুণ্যার্থীরা। বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়লেন তাঁরা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দশজনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অধিকাংশের বেশি শিশু।
জানা গেছে, আজ ভোরবেলায় পুণ্যার্থী বোঝাই একটি পিক আপ ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে সেটি। তার জেরেই মর্মান্তিক পরিণতি হল সাত শিশু সহ মোট দশজনের। গাড়ির চালক সেই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন কি না, কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায়। পুলিশ জানিয়েছে, বুধবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দৌসার বাপি গ্রামে একটি ট্রাকের সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত দশজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাতজন শিশু। বাকি তিনজন হলেন মহিলা। আহত হয়েছেন আরও অনেকে।
তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, পিক আপ ভ্যানটির যাত্রীরা সকলেই পুণ্যার্থী ছিলেন। সালাসার বালাজি থেকে ফিরছিলেন একসঙ্গে। দুর্ঘটনার পরেই স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে ছুটে আসে পুলিশ। তড়িঘড়ি করে সকলকে উদ্ধার করে দৌসা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাত শিশু সহ মোট দশজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একাধিক আহতকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ন'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জয়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাগর রানা নামের এক পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, 'আজ ভোরে দুর্ঘটনাটি ঘটেছে মনোহরপুর হাইওয়েতে। দুর্ঘটনায় কমপক্ষে দশজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। কয়েকজন আহতকে এস এম এস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।'
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রাবণের শেষ সোমবারে বিশেষ পুজোর জন্য খাটু শ্যাম মন্দিরে গিয়েছিলেন পুণ্যার্থীরা। সেই মন্দিরে পুজো দিয়ে বাড়িতে ফিরছিলেন একসঙ্গে। পুলিশ আরও জানিয়েছে, পুণ্যার্থীরা সকলেই উত্তরপ্রদেশের ইটাওয়াহ জেলার বাসিন্দা ছিলেন। সালাসার বালাজি থেকে দু'টি পিক আপ ভ্যানে করে সকলে মিলে ফিরছিলেন।
দুর্ঘটনার সময় একটি পিক আপ ভ্যান খানিকটা এগিয়ে গিয়েছিল। আরেকটি পিক আপ ভ্যান পিছনের দিকে ছিল। তাতে ১২ জনের বেশি পুণ্যার্থী ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিক আপ ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। তখনই দুমড়ে মুচড়ে যায় পিক আপ ভ্যানটি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
মর্মান্তিক দুর্ঘটনার পরেই শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'দৌসার দুর্ঘটনায় দশজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, আহতদের যথাযথ চিকিৎসার আওতায় আনার জন্য। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।' মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?