বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আচমকা রক্তাক্ত গোটা রেস্তোরাঁ! জন্মদিন পালন করতে গিয়ে এ কী হল যুবকের? পুদুচেরিতে হাড়হিম কাণ্ড

আর্যা ঘটক | ১৩ আগস্ট ২০২৫ ০৮ : ২৪Arya Ghatak

 

 

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি এমন এক আশ্চর্যজনক ঘটনা যা কেও কল্পনা করতে পারেনি৷ জন্মদিনের অনুষ্ঠান মুহূর্তের মধ্যে পরিণত হল রোমহষর্ক একটি ঘটনায়। সূত্রে জানা গিয়েছে পুদুচেরিতে একটি রেস্টোবারে জন্মদিন সংক্রান্ত উদযাপন চলছিল। এমন চলতে চলতে অনুষ্ঠানটি  আচমকা এক প্রাণঘাতী সংঘর্ষে পরিণত হলো। সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে ঘটনাটি রবিবার ভোররাতে ঘটে। একটি ঘটনা ঘিরে কিছু শিক্ষার্থী ও রেস্টোবার কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ লেগে যায়। ঘটনার জেরে এক ছাত্র ছুরির আঘাতে নিহত হন।  অপর একজন গুরুতর আহত হন। ঘটনা ঘিরে রাজ্যজুড়ে হুলুস্থুল। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে, ভুক্তভোগী চেন্নাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাঁর নাম শাজান। জানা গিয়েছে, তিনি তাঁর নিজের জন্মদিন উদযাপন করতে পুদুচেরির ওএমজি (OMG) রেস্টোবারে একটি পার্টির আয়োজন করেন। তাঁর সঙ্গে আরও প্রায় দশজন বন্ধু উপস্থিত ওই রেঁস্তোরায় উপস্থিত ছিলেন।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের কোনও একটি সময় ছাত্রদের সঙ্গে রেস্টোবারের কর্মীদের মধ্যে তুমুল বচসা শুরু হয়৷ শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে বাউন্সাররা ঘটনায় হস্তক্ষেপ করে। এরপর গোটা ঘটনা সামাল দিতে ছাত্রদের রেস্টোবার থেকে বের করে দেয়। ঘটনার জেরে বাইরে ছাত্রদের সঙ্গে রেস্টোবারের কর্মীদের মধ্যে পুনরায় আরেক দফা সংঘর্ষ বাধে।

সংবাদমাধ্যম সূত্র মারফত খবর , এই সংঘর্ষের সময় রেস্টোর সার্ভিস ক্যাপ্টেনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ওঠে। এই তীব্র বিবাদ চলাকালীন অভিযুক্ত ব্যক্তি রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে দুই ছাত্রকে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করে। ঘটনার জেরে গুরুতর আহত দুই ছাত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজন, ২৩ বছর বয়সী যুবক মসিক। খবর অনুযায়ী, চেন্নাইয়ের এসআরএম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই যুবক। শিবগঙ্গা জেলার বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর ছাত্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুনঃ 'ভারতবর্ষ কতটা নিরাপদ?' পরীক্ষার জন্য জার্মাণ ইনফ্লুয়েন্সারের অভিনব পদ্ধতি, সত্য জানলে ভিরমি খাবেন ...

ঘটনার পর পুলিশ রেস্টোবারের সার্ভিস ক্যাপ্টেনসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলে থাকা বিভিন্ন ডিজিটাল প্রমাণাদি সংগ্রহ করে তল্লাশি চালিয়ে যাচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ জারি রয়েছে।

অন্যদিকে, রবিবার অন্ধ্রপ্রদেশের নেল্লোর শহরের ইস্কন (ISKON) সেন্টারে অবস্থিত আরএনআর (RNR) ইন্টারমিডিয়েট কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। খবর অনুযায়ী ,মৃতার নাম হেমাশ্রী। তিনি তিরুপতি জেলার সত্যবেদু মণ্ডলের রসাপালায়ম গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, হেমাশ্রীর পরিবারের সদস্যরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে হেমাশ্রীর মৃত্যুর অভিযোগ এনেছেন।

আরও পড়ুনঃ নামকরা রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন যুবক, খাবার আসতেই যা দেখলেন তাতে গা গুলিয়ে উঠল, ভিডিও ভাইরালে চাঞ্চল্য 

এই খবর ছড়িয়ে পড়লে, নিহত ছাত্রীর আত্মীয়স্বজন ও অন্যান্য অভিভাবকরা কলেজের সামনে তুমুল বিক্ষোভ শুরু করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।

আরও পড়ুনঃ স্কুটার আরোহীদের দেহ উড়ে গিয়ে পড়ল কয়েক মিটার দূরে! ২০ বছরের তরুণের গতির বলি দুই যুবক...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া