বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১২ আগস্ট ২০২৫ ১৯ : ৫৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে যেখানে উত্তর প্রদেশের বারাণসীর ভোটার তালিকার একটি অংশ দেখা যাচ্ছে। এই স্ক্রিনশটটি ভাইরাল হওয়ার সময়ই কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন।
কী দেখা যাচ্ছে এই তালিকায়?
এই তালিকাটি বারাণসীর ভেলুপুর এলাকার ভোটার তালিকা, যেখানে বিভিন্ন বয়সের ৫০ জন ভোটারের নাম রয়েছে এবং প্রত্যেকের পিতার নাম হিসেবে 'রামকমল দাস' লেখা আছে।
আরও পড়ুন: গৃহঋণের বোঝায় জেরবার, মেনে চলুন এই টিপস, তাহলেই কেল্লাফতে
দাবিটি কী?
অনেকেই এই স্ক্রিনশটটি শেয়ার করে দাবি করছেন, এটি জাল বা ভুয়া ভোটারের তালিকা, এবং নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এইরকম তথ্য তৈরি করেছে যাতে ভুয়া ভোটারদের নাম তালিকায় রাখা যায়।
আসল ঘটনা কী?
আমরা যাচাই করে দেখেছি, যাঁরা ‘রামকমল দাস’কে পিতার নাম হিসেবে লিখেছেন, তাঁরা সবাই একটি মঠ বা আশ্রমে শিক্ষার্থী। ঐতিহ্য অনুসারে, তাঁরা তাঁদের প্রকৃত পিতার নাম না দিয়ে তাঁদের গুরু/আশ্রমপ্রধানের নাম দিয়েছেন।

আমরা কীভাবে জানলাম?
এই দাবির সত্যতা যাচাই করতে উত্তর প্রদেশ রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে মূল ভোটার তালিকা খুঁজে দেখি, যেখানে এই নামগুলি পাওয়া যায়।
বিস্তারিত খতিয়ে দেখে নিশ্চিত হওয়া গেছে যে:
এগুলি আশ্রমের ছাত্র
আশ্রমিক রীতি অনুসারে পিতার স্থানে গুরুজির নাম উল্লেখ করা হয়েছে
এটি কোনও জালিয়াতির প্রমাণ নয়
এই স্ক্রিনশটটি যে ভুয়া ভোটারের প্রমাণ, সেই দাবি ভিত্তিহীন।আশ্রমে থাকা ছাত্রদের ভোটার তালিকায় থাকা স্বাভাবিক ও বৈধ, এবং তাঁদের রীতি অনুযায়ী গুরুজির নাম দেওয়া হয়েছে, যা কোনও জাল ভোটার বা ভোট চুরির ইঙ্গিত দেয় না। এই ঘটনা ভুল তথ্য ছড়ানোর একটি উদাহরণ।
প্রসঙ্গত,কয়েকদি আগেই তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোগ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিজেপি’র সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোটের সময় ব্যাপক কারচুপি করেছে কমিশন বলে গুরুতর অভিযোগ করতে দ্বিধা করলেন না তিনি। কংগ্রেস নেতা কথা দিয়েছিলেন, অন্তর্তদন্তের রিপোর্ট পেশ করে ‘পারমাণবিক বোমা’ বিস্ফোরণ ঘটাবেন। বৃহস্পতিবার কংগ্রেসের সদর দপ্তর ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলনে সেই রিপোর্ট পেশ করে অভিযোগ করেন, ‘‘নির্বাচন কমিশন ‘সাংবিধানিক বিশ্বাসঘাতকতা’ করেছে এবং পরিকল্পিতভাবে ‘ভোট চুরি’ করে গণতন্ত্রকে হত্যা করছে। ভোটার তালিকায় বিপুল পরিমাণ ভুয়ো ভোটারের নাম তোলা হয়েছে বলেও পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। এপ্রসঙ্গে তিনি কর্নাটকের বেঙ্গালুরু মধ্য লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভা আসন এবং সামগ্রিকভাবে মহারাষ্ট্র এবং হরিয়ানার ভোটার তালিকার জালিয়াতির কথা তুলে ধরেছেন।
স্বাভাবিকভাবেই রাহুল গান্ধীর অভিযোগ সম্পর্কে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নির্বাচন কমিশন এবং বিজেপি। কংগ্রেস সাংসদকে চিঠি দিয়ে কমিশন রীতিমতো হুমকির সুরে বলেছে, ‘তিনি যদি ভোটারদের নাম, ঠিকানা ও পরিচয় দিয়ে কারচুপির অভিযোগ জানিয়ে থাকেন তাহলে তিনি যেন তাতে ‘হলফ করে সত্যি কথা বলছি’ বলে স্বাক্ষরের পাশাপাশি অভিযোগের প্রমাণ দাখিল করেন। অন্যথায় তিনি যেন অভিযোগ প্রত্যাহার করে নেন। কোনওভাবেই জনগণকে বিভ্রান্ত করার অধিকার তাঁর নেই।’ কার্যত লোকসভার বিরোধী দলনেতাকে মুচলেকা দিতে বলেছে কমিশন। এমনকি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের হুমকিও দিয়েছে। আবার বিজেপি লোকসভার বিরোধী দলনেতার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি ‘উনি মেজাজ হারিয়ে ফেলেছেন’ বলে কটাক্ষও করেছে। পরে নির্বাচন কমিশনকে অবশ্য পালটা জবাব দিয়ে রাহুল গান্ধী বলেন, ‘‘আমি একজন নেতা। আর আমি সর্বসমক্ষে এ কথা বলেছি। আমার অঙ্গীকার এটাই।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমি আমার মনগড়া কোনও তথ্য দিইনি। এটা কমিশনেরই তথ্য। আবার কমিশন কিন্তু এই তথ্য বা পরিসংখ্যানকে খারিজ করে দেয়নি। ওরা একবারও বলছে না, রাহুল গান্ধী যে কথা বলছেন, তার সবটাই ভুল।’’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?