বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঠিক যেন সিনেমার কাহিনি! ২৪ বছর আগে নৃশংস খুন, নাম বদলে ভিন রাজ্যে পাড়ি, পুলিশের জালে কীভাবে ধরা পড়ল প্রৌঢ়?

পল্লবী ঘোষ | ১২ আগস্ট ২০২৫ ১৯ : ৩৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ঠিক দুই দশক আগে নৃশংস হত্যাকাণ্ড। খুনের পর গা ঢাকা দিয়ে ভেবেছিল পুলিশকে ফাঁকি দিতে পারবে। কিন্তু টানা ২৪ বছর লুকিয়ে থাকার পরেও, শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করতে চলেছে পুলিশ। 

 

জানা গেছে, খুনের ঘটনাটি তিনি ভাই মিলে ঘটিয়েছিল। একজন ২৪ বছর আগেই ধরা পড়েছিল। যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে সে। কিন্তু বাকি দুই ভাই তারপরেই ভিন রাজ্যে পাড়ি দেয়। সেখানে পৌঁছে নাম, পরিচয় বদলে নতুন করে কাজ শুরু করে। এর মধ্যে একজন আবার অন্য একটি শহরে চলে গিয়েছিল। সেখানেও নিজেকে অন্য নামে পরিচয় দেয়। 

 

টানা দুই দশক তল্লাশি চালানোর পর, অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ভিন রাজ্যে নাম বদলে বসবাস করার পরেও শেষরক্ষা হল না। ওড়িশার এই ঘটনা কোনও সাসপেন্স থ্রিলারের চেয়ে কম নয়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার পুলিশ জানিয়েছে, একটি খুনের ঘটনায় অভিযুক্তকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম, উদয়া প্রধান। ৫২ বছর বয়সি প্রৌঢ় গত ২৪ বছর ধরে পলাতক ছিল। 'অপারেশন গারুদা' শুরু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চালায় পুলিশ। অবশেষে ২৪ বছর পর পুলিশের জালে ধরা পড়ল সে‌। 

 

পুলিশ আরও জানিয়েছে, খুনের ঘটনাটি ঘটেছিল ২০০১ সালের ৬ জুলাই। ওড়িশার গাঞ্জাম জেলায় কেরান্দিতোলা গ্রামে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। উদয়া ও তার দুই ভাই মিলে কৈবল্য প্রধান নামের ব্যক্তিকে নৃশংসভাবে খুন করেছিল। কুপিয়ে খুন করা হয়েছিল কৈবল্যকে। 

 

আরও পড়ুন: নদীতে তলিয়ে যাচ্ছিলেন যুবক, তাঁকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন আরও চারজন, হুলুস্থুল পরিস্থিতি কালনায়

 

খুনের ঘটনার দিনেই উদয়ার এক ভাই মুশা প্রধানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু উদয়া ও তার দাদা পঞ্চম সেই দিন থেকে পলাতক ছিল। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত দুই দশক ধরে একাধিকবার উদয়াকে গ্রেপ্তারের চেষ্টা করেছে পুলিশ। কিন্তু প্রতিবার পালিয়ে গ্রেপ্তারি এড়িয়ে যায় সে। দিন কয়েক আগেই গোপন সূত্রে উদয়ার সন্ধান পাওয়া যায়। তড়িঘড়ি চেন্নাইয়ে পৌঁছয় পুলিশ। সোমবার চেন্নাই থেকে তাকে গ্রেপ্তার করে তারা। 

 

এক পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, চেন্নাইয়ে গিয়ে উদয়া একটি কনস্ট্রাকশন ফার্মে কাজ করছিল। সেখানে নিজেকে গণেশ নামে পরিচয় দিয়েছিল। খুনের পরেই বেঙ্গালুরুতে পালিয়ে গিয়েছিল উদয়া ও পঞ্চম। কিন্তু সেখানে যাওয়ার পরেই দু'জনের মধ্যে বচসা হয়। অশান্তির পর উদয়া চেন্নাইয়ে চলে আসে। এদিকে পরিবারের সকল সদস্যরাই সেই গ্রামে থেকে যান। 

 

আরও পড়ুন: স্বামীর মঙ্গলের জন্য বিশেষ পুজো দিতে যাচ্ছিলেন, পথেই মর্মান্তিক পরিণতি ৮ জন যুবতীর, ভয়াবহ দুর্ঘটনা এই রাজ্যে

 

পুলিশ জানিয়েছে, খুনের মামলায় উদয়ার ভাই মুশাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। সেই ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। মুশার শাস্তির মেয়াদ ফুরিয়ে গেছে। বর্তমানে সে জেলের বাইরে রয়েছে। উদয়াকে গ্রেপ্তার করে আদালতে পেশ করবে পুলিশ। অন্যদিকে এখনও পর্যন্ত পঞ্চম পলাতক। তার খোঁজেও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া