রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১২ আগস্ট ২০২৫ ১৯ : ০৯Arya Ghatak
বিভাস ভাট্টাচার্য: প্রতি কামরায় একজন করে টিকিট চেকার। তাঁদের সতর্ক চোখ ঘুরে বেড়াচ্ছে কামরায় যাত্রীদের দিকে। ট্রেন ছাড়ার আগে থেকেই তাঁরা দাঁড়িয়ে আছেন দরজার সামনে। অনুরোধ করছেন, টিকিট না থাকলে যেন কেউ ট্রেনে না ওঠে। ট্রেন ছাড়ার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে তাঁদের কাজ। এগিয়ে আসছেন যাত্রীদের দিকে। দেখতে চাইছেন টিকিট। যদিও এত কিছু করেও সোমবার প্রথমদিন বাণিজ্যিকভাবে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেন যাত্রা শুরু করার পর তাঁদের নজর এড়িয়ে উঠে পড়েছিলেন চার থেকে পাঁচজন বিনা টিকিটের যাত্রী। একেবারেই অল্প পরিমাণ জরিমানা আদায় করার পর তাঁদের সতর্ক করে ছেড়ে দিয়েছে রেল।
রেল সূত্রে জানা গিয়েছে, বারো কামরা বিশিষ্ট এই এসি লোকাল ট্রেনে মোট টিকিট চেকারের সংখ্যা ১২ জন। তাঁদের পরিচালনা করছেন ডেপুটি এসএম প্রবীর চক্রবর্তী। সঙ্গে থাকছেন আরপিএফের পুরুষ ও মহিলা কর্মীরা। যদিও রেলের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ বিনা টিকিটের যাত্রীদের থেকে জরিমানা আদায়ের থেকেও বেশি গুরুত্ব দিতে হবে তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধির। শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'আমাদের মূল উদ্দেশ্য হল যাত্রীদের মধ্যে টিকিট কাটা নিয়ে সচেতনতা বৃদ্ধি। কারণ এই ট্রেন তাঁদের জন্যই। তাঁরা যদি এবিষয়ে এগিয়ে না আসেন তাহলে এই প্রচেষ্টা সফল হবে না। সেজন্যই সোমবার বিনা টিকিটের যাত্রী ধরা পড়ার পর তাঁদের থেকে সবথেকে কম পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে।'
সোমবার প্রথম যাকে রানাঘাট থেকে শিয়ালদহমুখী এসি ট্রেনে টিকিট চেকার বিনা টিকিটের যাত্রী হিসেবে চিহ্নিত করেন তিনি রোশন সিং নামে এক যুবক। রেলের কয়েকজন আধিকারিকের ধারণা, ওই ব্যক্তি ইচ্ছা করেই 'বিখ্যাত' হওয়ার জন্য টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েছিলেন। কারণ, ধরা পড়ার পর তিনি যথেষ্টই হাসিখুশি ছিলেন এবং জরিমানার টাকাও বিনা বাক্যব্যয়ে মিটিয়ে দেন। এছাড়াও রেল আরও কয়েকজনকে এসি লোকালের বিনা টিকিটের যাত্রী হিসেবে চিহ্নিত করেছে। তাঁদের সকলের থেকেই সবচেয়ে কম পরিমাণ জরিমানা আদায় করে সতর্ক করা হয়েছে। পরিহাস করে রেলের এক আধিকারিক জানিয়েছেন, মেল বা এক্সপ্রেস ট্রেনের থেকেও এসি ট্রেনে চেকারের সংখ্যা বেশি।
তবে রেলের এক আধিকারিকের দাবি, এসি লোকাল ট্রেন নিয়ে যাত্রীরা যথেষ্টই উৎসাহিত। আসন সংখ্যা ১১২৫ হলেও দাঁড়িয়ে দাঁড়িয়েও বহু যাত্রী যাত্রা করছেন। অন্যান্য লোকাল ট্রেনের মতো এসি লোকাল ট্রেনের দুটি কামরা মহিলাদের জন্য সংরক্ষিত। প্রতিটি কামরায় বসানো হয়েছে ৩০ টনের এসি মেসিন। নজরদারির জন্য গোটা ট্রেনটি মোড়া হয়েছে সিসি ক্যামেরায়। আছে গার্ড ও ট্রেন চালকের সঙ্গে আপৎকালীন প্রয়োজনে কথা বলার জন্য 'টক ব্যাক' সিস্টেম। গোটা ট্রেনের 'বডি' নির্মাণ করা হয়েছে স্টিল বা ইস্পাত দিয়ে। যাত্রীদের মালপত্র রাখার জন্য আছে বিশেষ ব্যবস্থা। সেইসঙ্গে গোটা ট্রেনেই যাতায়াত করা যাবে 'ভেস্টিবুল'-এর মাধ্যমে। ট্রেনের দরজা খোলা বা বন্ধ হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। মেট্রো রেলের মতো। চালক ও গার্ড এই বিষয়টি পরিচালনা করবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?