বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১২ আগস্ট ২০২৫ ১৮ : ১৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের নানা আচার-অনুষ্ঠানের ভিডিও, ছবি প্রায়ই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও ভিডিও মন ছুঁয়ে যায় অনেকের, কোনও ভিডিও দেখে সমালোচনায় সরব হন কেউ কেউ, আবার কোনও ভিডিও দেখে হেসে লুটোপুটি খান নেটিজেনরা। তেমনই এক বিয়ের ভিডিও সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ধুমধাম করে বিয়ের আয়োজন। আলোয় সাজানো বাড়ি। একদিকে বাজছে গান। সেজেগুজে নিমন্ত্রিতরাও হাজির। খাওয়াদাওয়া, গল্পে মশগুল সকলে। কিন্তু সকলের মাঝে ভিন্ন মেজাজে দেখা গেল পাত্রকে। বিয়ের মন্ত্র উচ্চারণের সময় তিনি রীতিমতো আড্ডার মেজাজে। গম্ভীর মুখে মন্ত্র উচ্চারণে নারাজ তিনি। বদলে, পুরোহিতের কন্ঠে মন্ত্র শুনে মজার মজার উত্তর দিয়ে আসরের সকলকে মাতিয়ে রাখলেন।
সম্প্রতি সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হু হু করে। ভিডিওতে দেখা গেছে, বিয়ের জমকালো সাজে মণ্ডপে পাশাপাশি বসে আছেন পাত্র ও পাত্রী। তাঁদের ঘিরে রেখেছেন আত্মীয়রা। সাত পাক ঘোরার পরেই মন্ত্র উচ্চারণ করছেন পুরোহিত। হিন্দি রীতি অনুযায়ী, এই মন্ত্রগুলিতেই লুকিয়ে থাকে সুখী দাম্পত্যের চাবিকাঠি। বিয়ের পর স্বামী, স্ত্রী একে অপরকে কীভাবে আগলে রাখবেন তাও মন্ত্রের মধ্যে লুকিয়ে রয়েছে।
আরও পড়ুন: 'মুঝকো পিনা হ্যায় পিনে দো', দুর্গাপুরে বিজেপির কর্মীসভায় মিঠুনকে স্বাগত জানাতে বেজে উঠল এই গান
বিয়ের রীতি চলাকালীন পুরোহিত বলেন, 'যখন তুমি রাগ, অভিমান করবে, আমিই তোমায় সান্ত্বনা দেব।' পুরোহিতের কন্ঠে এই কথা শোনা মাত্রই পাত্র মজার ছলে বলে ওঠেন, 'আপনি সান্ত্বনা দেবেন?' তারপরেই বলেন, 'নাকি আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দেব!' যুবকের এহেন কীর্তিতে পুরোহিতের চোখ ছানাবড়া হয়ে যায়।
মজার কথাটি শুনে হাসতে হাসতে লুটোপুটি খান আত্মীয়, পরিজনরা। এমনকী বিয়ের মণ্ডপে বসে পাত্রীও আর হাসি চেপে রাখতে পারেননি। পাত্রের পাশে বসে তিনিও হাসতে হাসতে লুটোপুটি খান। বিয়ের মণ্ডপে পাত্র ও পাত্রীর এমন মজার ভিডিওটি নজর কেড়েছে নেটিজেনদের। সকলেই তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন মুহূর্তটি।
ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ভিডিওটি তিন লক্ষের বেশি মানুষ দেখেছেন। কয়েক হাজার কমেন্ট রয়েছে তাতে। একজন লিখেছেন, 'পাত্রের ব্যক্তিত্ব বেশ মজার। পাত্রীর বিবাহিত জীবন সুখের হবে। আজীবন তাঁদের হাসাহাসি করেই কাটবে।' আরেকজন লিখেছেন, 'পুরোহিত যদি সত্যিই স্ত্রীকে সান্ত্বনা দেন, আপনার তখন মুখ গোমড়া হয়ে যাবে।' আরেকজন লিখেছেন, 'আজকের রাতে যখন হাসিঠাট্টা করে নিন। বিয়ের পরদিন থেকেই তো মুখের হাসি গায়েব হয়ে যাবে।'
ভিডিওটি নেটিজেনদের নজর কাড়ার মূল কারণ হল, পাত্রের এই মজার মন্তব্যটি। সমস্ত হিন্দু বিয়েতেই মন্ত্র উচ্চারণের রীতি থাকে। আর তার সঙ্গেই থাকে জীবনসঙ্গীকে দেওয়া কিছু প্রতিশ্রুতি। এমন গুরুগম্ভীর মুহূর্তেও যে মন্ত্র নিয়ে মজা, ঠাট্টা করা যায়, তা আগে দেখেননি নেটিজেনরা। তার জেরেই সকলে বিয়ের আসরে হাসতে হাসতে গড়াগড়ি খান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?