বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ১২ আগস্ট ২০২৫ ১৭ : ৪৯Soma Majumder
শরীরের জ্বালানি হল খাবার। দেহের প্রয়োজনীয় শক্তি এই খাবার থেকেই পাওয়া যায়। সঙ্গে মেলে পুষ্টি উপাদান। যা সুস্থ থাকতে সাহায্য করে। তাই আমরা প্রতিদিন কী খাই, কতটা খাই তা সুস্থতার জন্য খুবই জরুরি। তেমনই সারাদিনে কতবার এবং কতক্ষণ অন্তর খাই তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সব কিছু ঠিক থাকলেই কাছে ঘেঁষবে না রোগভোগ।
শরীরকে সুস্থ রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য খাদ্যতালিকায় সুষম খাবার যেমন জরুরি, তেমনই সঠিক সময়ে খেতে হবে সঠিক খাবার। মূলত যুগ যুগ ধরে তিন বেলা খাওয়ার নিয়ম মেনে এসেছেন বেশিরভাগ মানুষ। আধুনিক জীবনযাত্রা ও স্বাস্থ্যবিজ্ঞান বলছে, এই অভ্যাস সবার জন্য এক রকম প্রয়োজনীয় নাও হতে পারে। তাই তো সময়ের সঙ্গে এই নিয়মে পরিবর্তন এসেছে। আজকাল কেউ চার বার অথবা পাঁচবার খাবার খান। এক গবেষণায় দেখা গিয়েছে, সুস্থ-সবল জীবন কাটাতে দিনে অন্ততপক্ষে পাঁচ বার খাবার খাওয়া উচিত। নইলে শরীরে পুষ্টির ঘাটতি হওয়ার আশঙ্কা বাড়ে। পিছু নিতে পারে একাধিক জটিল রোগব্যাধি।
বিশেষজ্ঞদের মতে, সকালে ব্রেকফাস্টে ভারী খাবার খাওয়া উচিত। অনেকেই ব্রেকফাস্ট করার পর একবারে লাঞ্চ করেন। আর এই ভুলের জন্যই গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেয়। তাই সকালে জলখাবার খাওয়ার মোটামুটি ২ থেকে ২.৩০ ঘণ্টার মধ্যে খেতে হবে মিড মর্নিং ফুড। সেক্ষেত্রে একটা মরশুমি ফল খেলেই মিটবে শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি।
আরও পড়ুনঃ শরীরে কি বাসা বেঁধেছে জটিল রোগ? বলে দিতে পারে জিভের ধরন! ৬ লক্ষণ না বুঝলেই চরম বিপদ
এরপর লাঞ্চ ও ডিনারের মাঝে ডায়েটে রাখতে হবে হালকা স্বাস্থ্যকর স্ন্যাকস। এতে রাতে খুব বেশি খিদে পাবে না। আর যে কোনও মিলেই কার্বোহাইড্রেটের চেয়ে প্রোটিনের পরিমাণ যেন বেশি থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
অন্যদিকে, বিশেষজ্ঞদের একাংশের মতে, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার-এই তিন খাবার খেলেই সুস্থ থাকা যায়। প্রয়োজনে ৪ বার খেতে পারেন। গবেষণায় দেখা গেছে, যাঁরা দিনে মাত্র এক বা দুই বেলা খাবার খান, তাঁদের শরীরের বিএমআই অনেক সময়ে কম থাকে। দীর্ঘ সময় না খাওয়া বা "ইন্টারমিটেন্ট ফাস্টিং" অনেক ক্ষেত্রে ওজন কমানো, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ানো এবং প্রদাহ কমাতে সহায়ক হতে পারে।

আবার অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ মনে করেন, দিনে চার বা তার বেশি বার ছোট খাবার খাওয়া রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে, অতিরিক্ত ক্ষুধা কমাতে এবং এনার্জির মাত্রা বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা উচ্চ প্রোটিনযুক্ত ডায়েট অনুসরণ করেন, তাঁদের জন্য এই পদ্ধতি বেশ কার্যকর হতে পারে।
মূলত খিদে কখন পাচ্ছে তার উপর গুরুত্ব দেওয়া উচিত। অর্থাৎ খিদের সময় না খেলে যেমন অসুস্থ হয়ে পড়তে পারেন, তেমনই খিদে না থাকলেও অতিরিক্ত খেলে বাড়তে পারে ওজন। কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো ক্রনিক রোগও থাবা বসাতে পারে। একইসঙ্গে প্রত্যেকের শরীরের চাহিদা অনুযায়ী খাওয়াদাওয়ার অভ্যাস থাকা উচিত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?