শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১২ আগস্ট ২০২৫ ১৭ : ১৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: নিজেদের স্বরূর চিনিয়ে এবার ভারতীয় হাই কমিশনের কূটনীতিবিদদের হেনস্তা করতে আসরে নামল ইসলামাবাদ।
অভিযোগ, পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের কূটনীতিকদের বাড়িতে গ্যাস, পানীয় জল, সংবাদপত্রের মতো নিত্য প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় সামগ্রী দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। যা ঘিরে তীব্র নিন্দার ঝড় । ভারতীয় কূটনীতিকরা পাকিস্তানের এই পদক্ষেপকে 'ভিয়েনা কনভেনশন' চুক্তির সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করেছে।
জানা গিয়েছে- পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, এই কর্মকাণ্ডের পিছনে রয়েছে।
পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ডের সুরক্ষা নিয়ে ভারত প্রশ্ন তুলতেই রীতিমতো ক্ষুব্ধ ইসলামাবাদ। পাল্টা জবাব দেওয়ার মুখ না থাকায় ভারতীয় কূটনীতিকদের ঘুরিয়ে হেনস্তা করার কৌশল নেওয়া হয়।
সূত্রের খবর, ভারতীয় কূটনীতিবিদদের জল, গ্যাস সিলিন্ডারের মতো অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহ না করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের উপর প্রতিহিংসা মেটাতেই হাই কমিশন এবং সেদেশে বসবাসকারী ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে এ হেন নিম্নরুচির আচরণ করছে ইসলামাবাদ। এখানেই শেষ নয়, ভারতীয় কূটনীতিবিদদের বাড়ি ও অফিসে অজ্ঞাতপরিচয় কিছু মানুষ বিনা অনুমতিতে প্রবেশ করেছে বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন- জিনগত রোগ মোকাবিলায় যুগান্তকারী পদক্ষেপ, কাজে লাগানো হল তিন ব্যক্তির ডিএনএ
পাকিস্তানের এই নক্কারজনক পদক্ষেপের জবাব দিয়েছে ভারতও। নয়াদিল্লিতে কর্মরত পাক কূটনীতিবিদদের বাড়িতেও কাগজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ‘অপারেশন সিঁদুর’-এর পর ইসলামাবাদের এহেন নির্লজ্জ পদক্ষেপ। কারণ যুদ্ধক্ষেত্র থেকে কূটনীতির ময়দান- কোথাওই ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে বাঁকা পথে ভারতীয় কূটনীতিকদের হেনস্তা করা শুরু করেছে পাকিস্তান।
এই ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর নয়াদিল্লি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরেও একই ঘটনা ঘটেছিল। ইসলামাবাদ, পাকিস্তানে কর্মরত ভারতীয় হাই কমিশনের কূটনীতিবিদদের হেনস্তা করে চাপ বাড়ানোর চেষ্টা করেছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?