বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ১২ আগস্ট ২০২৫ ১৭ : ০১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: পথে ঘাটে, কিংবা পাড়ার ক্লাবে, ফোনে মুখ গুঁজে বসে আছে একদল তরুণ। হাতে ধরা মোবাইল নাড়িয়ে চলছে বন্দুক চালানোর খেলা পাবজি কিংবা ফ্রি ফায়ারের মতো অনলাইন গেম। এই দৃশ্য এখন রোজই দেখা যায়। এবার এই অনলাইন গেমের নেশা রুখতে বেনজির দাওয়াই ছত্তীসগঢ়ের একাধিক পঞ্চায়েতের। গেম খেললেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।
ছত্তীসগঢ়ের প্রত্যন্ত গ্রামাঞ্চলে মোবাইল গেমিং-এর আসক্তি এবং মদের রমরমা ভয়াবহ আকার ধারণ করেছে। শিশু-কিশোর থেকে প্রাপ্তবয়স্ক, সকলেই এই নেশার শিকার। এই প্রবণতা রুখতে এ বার অভিনব এবং কড়া পদক্ষেপ নিল একাধিক পঞ্চায়েত। কবীরধাম জেলার গহিরাভেড়ি পঞ্চায়েত জারি করেছে এক নতুন নিয়ম। সেখানে কোনও শিশুকে জনপ্রিয় অনলাইন ব্যাটেল গেম (যেমন ফ্রি ফায়ার বা পাবজি/বিজিএমআই) খেলতে দেখলে তার অভিভাবকদের ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। গ্রাম পঞ্চায়েতের জারি করা এই নির্দেশের লক্ষ্য, শিশুদের মোবাইলের অতিরিক্ত ব্যবহার থেকে মুক্ত করে পড়াশোনা ও খেলাধুলোর দিকে তাদের মনোযোগ ফেরানো। এই নিয়ম সম্পর্কে সকলকে সচেতন করতে গ্রামের বিভিন্ন প্রান্তে মাসে তিন বার সচেতনতামূলক প্রচারও শুরু হয়েছে। শুধু পঞ্চায়েত সদস্য নয়, এই নিয়ম কার্যকর করতে সাধারণ গ্রামবাসীদেরও শামিল করা হয়েছে। নিয়মভঙ্গের খবর দিলে সংবাদদাতা পাবেন ১,০০০ টাকা পুরস্কার।
আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?
গ্রামের মোড়ল বেদবাই পোর্তে জানিয়েছেন, “শিশুদের মোবাইলের সর্বনাশা ফাঁস থেকে বাঁচাতেই এই উদ্যোগ। আমরা চাই ওরা পড়াশোনা, খেলাধুলো এবং অন্যান্য সৃষ্টিশীল কাজে মন দিক।”
আরও পড়ুন: একবার লাগালেই ঘণ্টার পর ঘণ্টা চলবে! থ্রি ডি প্রিন্টারে কৃত্রিম পুরুষাঙ্গ তৈরি করলেন বিজ্ঞানীরা
অন্যদিকে, পার্শ্ববর্তী রাজনন্দগাঁও জেলার মথালডাবরি পঞ্চায়েতে অভিযান শুরু হয়েছে মদের বিরুদ্ধে। গ্রামসভার প্রস্তাবে বলা হয়েছে, গ্রামে বেআইনিভাবে মদ বিক্রি করতে গিয়ে ধরা পড়লে বিক্রেতাকে ৩১,০০০ টাকা জরিমানা করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। প্রকাশ্যে মদ্যপানের শাস্তি হিসেবে ১০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে গ্রামবাসীরা একসঙ্গে মদ ছাড়ার শপথও নিয়েছেন, যা সম্মিলিত সামাজিক পদক্ষেপের এক বিরল নজির।
দুই পঞ্চায়েতেরই বক্তব্য, এই পদক্ষেপগুলি একটি স্বাস্থ্যকর ও শৃঙ্খলাপরায়ণ সমাজ গড়ে তোলার বৃহত্তর উদ্যোগের অংশ। তার জন্য আইনভঙ্গকারীদের পকেটে টান পড়লেও প্রশাসন পিছু হটবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?