বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জেলা শাসকের সঙ্গে 'কঠিন' বৈঠকে বসেছিলেন শিক্ষকরা, আচমকা একজন চালিয়ে দিলেন পর্ন ভিডিও! চোখ ছানাবড়া বাকিদের

রিয়া পাত্র | ১২ আগস্ট ২০২৫ ১৫ : ৫৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। সেই কারণেই শিক্ষা দপ্তরের আধিকারিক, শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেছিলেন জেলা শাসক। কিন্তু বৈঠক শুরুর পরেই ঘটল বিপত্তি। আচমকা ভার্চুয়াল বৈঠকের স্ক্রিনে চলল পর্ন ভিডিও। সঙ্গে সঙ্গেই তুমুল হইচই। বিষয়টি বাইরে আসতেও তুমুল আলোচনা যোগী রাজ্যের ঘটনা নিয়ে।

 

উত্তর প্রদেশের মহারাজগঞ্জে শিক্ষা বিভাগের একটি অনলাইন বৈঠকে অজ্ঞাতপরিচয় একজন অংশগ্রহণকারী স্ক্রিন শেয়ার করতেই সকলের সামনে ফুটে ওঠে ওই নীল ছবি। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।

আরও পড়ুন: ‘বাড়িতে নয়, যা হবে ক্লাসের মধ্যেই’, শিক্ষকদের মুখে এই কথা শুনেই চমকে উঠল পড়ুয়ারা

৭ আগস্ট, জুম কলে ওই বৈঠক বসে বলে জানা যায়। বৈঠকটি ডেকেছিলেন জেলাশাসক সন্তোষ কুমার শর্মা। শিক্ষা দপ্তরের আধিকারিক, সরকারি স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের ওই বৈঠকে ডাকা হয়েছিল। স্কুল সম্পর্কিত একাধিক বিষয়ে জন সাধারণ এবং জেলা প্রশাসনের মধ্যে সরাসরি সংযোগকে তরান্বিত করতেই ওই বৈঠক ডাকা হয়েছিল।

জানা গিয়েছে, ভার্চুয়াল ওই বৈঠকে জ্যাসন জুনিয়র নামের এক ব্যক্তি যোগ দিয়েছিলেন। তিনি নিজের স্ক্রিন শেয়ার করতেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে ওই বৈঠকে আর্জুন বলেও একজন ব্যক্তি যোগ দিয়েছিলেন। তিনিও অকারণেই বৈঠকের মাঝে অশ্রাব্য মন্তব্য করেছিলেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: একদিকে পরমাণু যুদ্ধের হুমকি, অন্যদিকে জলের আবদার, নিজেদের বাঁচাতে পাকিস্তান যে কী চাইছে, হাসছে বাকিরা...

বেসিক এডুকেশন অফিসার ঋদ্ধি পান্ডে এবং ব্লক এডুকেশন অফিসার সুদমা প্রসাদ ৯ আগস্ট কতোয়ালি থানায় দু' জনের নামে অভিযোগ
দায়ের করেন।  সদর কোতোয়ালির এসএইচও সত্যেন্দ্র রায় বলেন, সাইবার পুলিশের সহায়তায় বিষয়টি তদন্ত করা হচ্ছে। রায় আরও বলেন, পুলিশ অপরাধীদের শনাক্ত করার জন্য প্রযুক্তিগত উপায় ব্যবহার করছে। সঙ্গেই খোঁজ চলছে, কীভাবে জেলা শাসকের ভার্চুয়াল বৈঠকে ঢুকে পড়লেন অজ্ঞান পরিচয় ব্যক্তিরা। কোন উদ্দেশ্যে, কেনই বা ঢুকলেন, আর কী কী পরিকল্পনা ছিল, পুলিশ উত্তর খুঁজছে নানা প্রশ্নের। 

এর আগে, ২০২০ সালে একটি ঘটনা সামনে আসে। ঘটনাস্থল থাইল্যান্ডের পার্লামেন্ট। সেখানে তখন চলছিল বাজেট বক্তৃতা। জানা যায়, ওই বাজেট বক্তৃতা হওয়ার সময়, সেখানকার সাংসদ রোনাথেপ আনুওয়াত, বাজেটের কথা মন দিয়ে শোনার বদলে, নীল ছবি দেখায় ব্যস্ত ছিলেন। জানা যায়, একেবারে টানা দশ মিনিট তিনি ওই নীল ছবি দেখায় ব্যস্ত ছিলেন। পার্লামেন্টের ভিডিওতে তা ধরা পড়ে। 

আরও পড়ুন: এক বিমানের গায়ে ধাক্কা আর এক বিমানের! ভিতরে যাত্রীরা, মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে গেল সব, ভয়াবহ ভিডিও এল সামনে...

২০২২ সালেও এই ধরনের এক ঘটনা সামনে আসে। সংসদ কক্ষে বসে নীল ছবি দেখার অভিযোগ ওঠে ব্রিটিশ সাংসদের বিরুদ্ধে। ওই সাংসদের নাম নীল প্যারিস। তিনি যদিও সাফাই দিয়েছিলেন, অন্য ভিডিও দেখতে গিয়ে, ভুল করে তাঁর ফোনে ওই ভিডিও চলে গিয়েছিল। তিনি আবার পরে স্বীকার করেছিলেন, ওই ভিডিও একবার ভুল করে দেখে ফেলার পর, ইচ্ছ্বাকৃতভাবে তিনি পরে আবার একাধিকবার ওই ভিডিও দেখেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া