বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শরীরে কি বাসা বেঁধেছে জটিল রোগ? বলে দিতে পারে জিভের ধরন! ৬ লক্ষণ না বুঝলেই চরম বিপদ

সোমা মজুমদার | ১২ আগস্ট ২০২৫ ১৫ : ৩৬Soma Majumder

কখনও ভেবে দেখেছেন যে ডাক্তারের কাছে গেলে প্রথমেই জিভ কেন দেখাতে বলা হয়? সাধারণ জ্বর-সর্দি বা কঠিন কোনও অসুখ, রোগীর জিভ দেখতে চান চিকিৎসকেরা। কারণ, শরীরে অস্বাভাবিক কিছু ঘটলেই এই অঙ্গেই তার কিছু লক্ষণ ফুটে ওঠে। যা দেখে সহজেই রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা স্পষ্ট হয় চিকিৎসকদের। তাই কথায় বলে, জিভই শরীরের আয়না। জিভ দেখেই যে বোঝা যায় শরীরে হানা দিয়েছে কোন রোগ। অনেক সময়ে মুখের দুর্গন্ধের কারণ লুকিয়ে থাকতে পারে জিভে। দাঁত মাজার সময়ে অনেকেই জিভ পরিষ্কার করে থাকেন। তবে জিভ পরিষ্কার করলে যে রোগের লক্ষণ বোঝা যাবে না, এমনটা নয়। যে কোনও রোগের লক্ষণ জিভে ঠিক ফুটে উঠবেই। চিকিৎসকদের মতে, মুখের স্বাস্থ্যের সঠিক খেয়াল না রাখলে জিভের উপর সাদা আস্তরণ পড়ে। জিভের রং বদলের নেপথ্যে রয়েছে আরও অনেক কারণ। তাহলে কখন সাবধান হবেন, জেনে নিন।

১. কালচে জিভঃ জিভের রং যদি হঠাৎ কালচে হয়ে যায়, তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। মনে রাখবেন, জিভের রং কালচে হয়ে যাওয়া ক্যানসারের লক্ষণও হতে পারে। তাই এমন কোনও উপসর্গ খেয়াল করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২. লাল, মসৃণ বা ফোলা জিভঃ যদি জিভ অস্বাভাবিকভাবে লাল ও মসৃণ হয়, বা ফুলে যায়, তাহলে তা সংক্রমণ, অ্যালার্জি কিংবা ভিটামিন ঘাটতির লক্ষণ হতে পারে।

আরও পড়ুনঃ মাত্র ৭ দিনে বন্ধ হবে চুল পড়া, গজাবে নতুন চুলও! নামী-দামি প্রোডাক্ট নয়, এই সব ঘরোয়া প্যাকই করবে কামাল

৩. জিভে সাদা আস্তরণঃ মুখের ভিতর ‘ক্যান্ডিডা ইস্ট’ নামে ছত্রাক মাত্রাতিরিক্ত বেড়ে গেলে জিভে সাদাটে আস্তরণ তৈরি হতে পারে। এক্ষেত্রে সাধারণত গুরুতর সমস্যা হয় না,তবে ‘ওরাল থ্রাশ’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে।

৪. হলদে জিভঃ হজম সংক্রান্ত সমস্যা হলে জিভের রং হলদেটে হয়ে যেতে পারে। মূলত অন্ত্রের মধ্যে থাকা ‘খারাপ’ ব্যাকটেরিয়া বেড়ে গেলে হজমের গোলমাল হতে পারে। লিভার কিংবা পাকস্থলীর সমস্যা হলেও জিভের রং হলদেটে হয়ে যায়।

৫. নীলচে বা বেগুনি জিভঃ শরীরে অক্সিজেনের অভাবে জিভের রং হঠাৎ নীলচে বা বেগুনি হয়ে যেতে পারে। এছাড়া, শ্বাসযন্ত্র কিংবা কার্ডিওভাসকুলার কোনও সমস্যা থাকলেও জিভের রং নীল হয়ে যেতে দেখা যায়। 

৬. ফ্যাকাসে জিভঃ জিভের রং ফ্যাকাসে হয়ে গেলে তার কারণ রক্তে আয়রনের অভাব হতে পারে। আবার অটোইমিউন রোগের জন্যও অনেক সময়ে জিভের উপর লাল এবং সাদা চাকা চাকা দাগ দেখা যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া