বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | নিজের ছেলের সঙ্গে সম্পর্কে জন্ম দিলেন দুই সন্তান! কঠিন সত্যি সামনে আসতেই এ কী করলেন মা?

নিজস্ব সংবাদদাতা | ১২ আগস্ট ২০২৫ ১৪ : ৫৩Soma Majumder

গোটা বিশ্বে প্রতিনিয়ত কত অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। সমাজ মাধ্যমের যুগে সেই সব অনেক কাণ্ডই সামনে আসে। যা নেটাগরিকদের মধ্যে চর্চাও কম হয় না। সম্প্রতি তেমনই একটি ঘটনা নিয়ে হইচই শুরু হয়েছে। এক মহিলা তাঁর দত্তক দেওয়া বায়োলজিক্যাল ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকী তাঁদের সন্তানও হয়। সম্পর্কের এই কঠিন সত্য জানার পরও ?যেন আকাশ ভেঙে পড়ে মহিলার মাথায়। 

জন্মের পরই ছেলেকে দত্তক দিয়েছিলেন মহিলা। পরবর্তীকালে অজান্তে নিজের সন্তানের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। একটি ভিডিওতে ওই মহিলা জানিয়েছেন, "২০১৫ সালে আমি যখন তাঁর সঙ্গে দেখা করি তাঁর বয়স ছিল ২১ বছর এবং এক বছর পর ২০১৬ সালে আমাদের প্রথম সন্তান হয়। ২০১৭ সালে আরেকটি সন্তান হয়। এরপরেই আমি জানতে পারি যে সে আসলে আমার ছেলে।" ঘটনাটিতে নেটদুনিয়া ছড়িয়ে পড়তেই হতবাক হয়ে যান সকলে। একইসঙ্গে এমন পরিস্থিতি কীভাবে হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকরা।

আরও পড়ুনঃ মাত্র ৩৮ বছর বয়সে মহিলার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে, সেখানেই বৃদ্ধেরা যা করলেন, জানলে চোখে জল আসবে

মনোবিজ্ঞানীরা বলছেন, এই ধরণের ঘটনা ‘জেনিটিক সেক্সুয়াল অ্যাট্রাকশন' বা সংক্ষেপে জিএসএ নামে পরিচিত এক মনস্তাত্ত্বিক অবস্থার কারণে হয়। সাধারণত মা-ছেলে, ভাই-বোন বা রক্তের সম্পর্কের আত্মীয়র সঙ্গে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হলে তাদের মধ্যে যৌন আকর্ষণ তৈরি হয় না। একে বলা হয় ওয়েস্টারমার্ক প্রভাব। কিন্তু শৈশবে কেউ আলাদা হয়ে গেলে এমনটা হয় না। সেক্ষেত্রে পরবর্তীকালে দেখা হলে অচেনা ব্যক্তিত মতো শারীরিক ও মানসিক আকর্ষণ তৈরি হতে পারে। 

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এটি মানসিক ঘটনা নয়, বরং 'ইন্সেস্ট' বা রক্তের সম্পর্কের মানুষের মধ্যে যৌন সম্পর্ক। যা বেশিরভাগ দেশে আইনত অপরাধ। কারণ ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের মধ্যে সন্তান জন্মালে জন্মগত ত্রুটি, জিনগত রোগ এবং শারীরিক জটিলতার ঝুঁকি অনেক বেশি থাকে। 

জিনের উপর ইন্সেস্ট কীভাবে প্রভাব ফেলে? মানুষের ডিএনএ ২৩ জোড়া ক্রোমোজোমে সংগঠিত, প্রতিটিতে হাজার হাজার জিন থাকে। প্রতিটি জিন দুটি কপিতে আসে যাকে অ্যালিল বলা হয়। যা চোখের রং এবং রক্তের গ্রুপের মতো বৈশিষ্ট্যগুলিকে প্রভাবিত করে। কিছু জিন প্রভাবশালী অর্থাৎ কেবল একটি কপিই সেই বৈশিষ্ট্য দেখায়, আবার অন্যগুলো অপ্রত্যাশিত, যার জন্য দুটি কপি প্রদর্শিত হতে হয়। যেমন বাদামি চোখের রং প্রাধান্য পায়, তাই বাদামি চোখ থাকার জন্য একটি বাদামি জিন থাকা যথেষ্ট। নীল চোখ খুব একটা দেখা যায় না, তাই নীল চোখ থাকার জন্য একজন ব্যক্তির নীল জিনের দুটি কপি প্রয়োজন। একইসঙ্গে এটি গুরুত্বপূর্ণ কারণ কিছু জেনেটিক রোগ যেমন সিস্টিক ফাইব্রোসিস, অপ্রত্যাশিত জিনের কারণে হয়।

সাধারণত যদি বাবামায়ের মধ্যে কেবল একজনের 'রিসেসিভ' জিন থাকে, তাহলে শিশু রোগ উত্তরাধিকারসূত্রে পাবে না। কিন্তু যখন নিকটাত্মীয়দের সন্তান থাকে, তখন বাবা-মা উভয়ের একই রিসেসিভ জিন বহন করার সম্ভাবনা বেড়ে যায়, যা জিনগত রোগের ঝুঁকি বাড়ায়।

মনস্তত্ত্বিবিদদের মতে, জিএসএ একটি বিরল ঘটনা হলেও এটি উপেক্ষা করা উচিত নয়। বহু দেশেই দু'জন প্রাপ্ত বয়স্ক পারস্পরিক সম্মনিতেও ইন্সেস্ট সম্পর্কের জন্য শাস্তি নির্ধারিত থাকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া